ভারত সরকারের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট (NIDM) দেশের মেধাবী শিক্ষার্থীদের জন্য একটি দারুণ সুযোগ নিয়ে এসেছে। আপনি যদি বর্তমানে স্নাতক বা স্নাতকোত্তর স্তরে পড়ছেন, তবে NIDM ইন্টার্নশিপ প্রোগ্রামে আপনার অবশ্যই আবেদন করা উচিত। দেশের তরুণ প্রজন্মের মধ্যে দুর্যোগ মোকাবিলা, পুনর্বাসন, এবং মাঠ পর্যায়ে গবেষণার কাজ শেখানোর জন্য সরকারের তরফ থেকে বিশেষ ট্রেনিং দেওয়া হয়। ট্রেনিং চলাকালীন প্রতি মাসে ১২০০০ টাকা স্টাইপেন্ড দেওয়া হয়। এছাড়াও ইন্টার্নশিপ শেষে মেলে কাজে সুযোগও। প্রতিবছর এই প্রোগ্রামে লক্ষ লক্ষ পড়ুয়া অংশগ্রহণ করে এবং পরবর্তীকালে বেসরকারি বা সরকারি ক্ষেত্রে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে। আপনিও যদি এই প্রোগ্রামে আগ্রহী হন, তবে আবেদনের সমস্ত ডিটেইলস আজকের খবরে দেখে নিন
এক নজরে
NIDM ইন্টার্নশিপ প্রোগ্রাম 2026
| প্রোগ্রামের নাম |
NIDM ইন্টার্নশিপ প্রোগ্রাম 2026।
|
| ধরন | সরকারি। |
| পরিচালনাকারী সংস্থা |
ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট (NIDM)।
|
| কারা যোগ্য |
স্নাতক ও স্নাতকোত্তরের শিক্ষার্থীরা।
|
| সুবিধা |
ট্রেনিংয়ে মাসিক স্টাইপেন্ড ও ট্রেনিং শেষে কাজের সুযোগ।
|
| আবেদন পদ্ধতি |
অনলাইন ও অফলাইন।
|
| সময়সীমা |
নিচে দেওয়া হয়েছে।
|
| অফিসিয়াল ওয়েবসাইট |
আবেদনের যোগ্যতা
এই ইন্টার্নশিপে আবেদনের জন্য বেশ কিছু নির্দিষ্ট যোগ্যতা দরকার:
- আবেদনকারীকে অবশ্যই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (Graduation) অথবা স্নাতকোত্তর (Post-Graduation) পর্যায়ের শিক্ষার্থী হতে হবে।
- শেষ সেমিস্টারের পরীক্ষায় অন্তত ৬০ শতাংশ নম্বর থাকতে হয়।
- সাধারণত ভূগোল, পরিবেশ বিজ্ঞান, সিভিল ইঞ্জিনিয়ারিং, সামাজিক বিজ্ঞান, দুর্যোগ ব্যবস্থাপনা বা পাবলিক পলিসির শিক্ষার্থীরা অগ্রাধিকার পান। তবে অন্যান্য বিষয়ের শিক্ষার্থীরাও আবেদন করতে পারেন।
- প্রার্থীর মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনার কাজে আগ্রহ থাকতে হবে।
ইন্টার্নশিপের সময়সীমা
সাধারণত এই ইন্টার্নশিপ ৮ সপ্তাহ (২ মাস) পর্যন্ত হয়। তবে প্রয়োজনভেদে এটি বাড়তে বা কমতে পারে।
ইন্টার্নশিপের সুবিধা
এই প্রোগ্রামে একজন শিক্ষার্থী বিভিন্নভাবে উপকৃত হয়।
- ইন্টার্নশিপ চলাকালীন স্নাতক স্তরের পড়ুয়াদের মাসে ১২০০০ এবং স্নাতকোত্তরের পড়ুয়াদের ১৫ হাজার টাকা স্টাইপেন্ড দেওয়া হয়। যা তাদের পড়াশোনা এবং ব্যক্তিগত খরচ বহন করতে সাহায্য করে।
- সফলভাবে ইন্টার্নশিপ শেষ করার পর ভারত সরকারের পক্ষ থেকে একটি সার্টিফিকেট দেওয়া হয়, যা ভবিষ্যতে বিভিন্ন চাকরির ক্ষেত্রে সাহায্য করবে।
- এছাড়াও ট্রেনিংয়ে বিভিন্ন ক্ষেত্রের পেশাদার ও সংস্থার সাথে পরিচয়ও ঘটে, যার ফলে কাজের সুযোগ বাড়ে।
আবেদনের পদ্ধতি
এখানে প্রার্থী অনলাইনে বা অফলাইনে যে কোনভাবে আবেদন করতে পারেন।
অনলাইনে আবেদনের জন্য,
- প্রথমে buddy4study.com ওয়েবসাইটে যান।
- নিজের মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করে নিন।
- এরপর নির্দিষ্ট ইন্টার্নশিপ এর লিংকে ক্লিক করে গুগল ফর্মে আবেদনপত্র পূরণ করুন।
- সবকিছু হয়ে গেলে সাবমিট করে দিন।
অফলাইনে আবেদনের জন্য,
- প্রথমে উপরে দেওয়া এনআইডিএম এর অফিসিয়াল ওয়েবসাইটে যান।
- নির্দিষ্ট ইন্টার্নশিপ লিংকে ক্লিক করে আবেদন পত্রটি ডাউনলোড করে নিন।
- এরপর সেটি প্রিন্ট করে নিজের হাতে ফিলাপ করুন।
- তার সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র যেমন আপনার বায়োডাটা (Resume), শেষ সেমিস্টারের মার্কশিট, কলেজ/বিশ্ববিদ্যালয়ের সুপারিশ পত্র (Recommendation Letter), এবং আপনার আগ্রহের বিষয় নিয়ে একটি ছোট SoP যুক্ত করুন।
- সঠিকভাবে ফর্ম পূরণ করে নীচের ইমেল বা স্পিড পোস্ট এর মাধ্যমে নীচের ঠিকানায় জমা দিন।
যোগাযোগ:
National Institute of Disaster Management, Delhi
Plot No. 15, Pocket-3, Block-B, Sector-29,
Rohini, Delhi – 110042
Tel No.: 011-20873412
Email ID: info.nidm@nic.in |
নির্বাচন প্রক্রিয়া
আবেদন যাচাই করার পর সংস্থার তরফ থেকে প্রার্থীর একাডেমিক কোয়ালিফিকেশন এবং দুর্যোগ ব্যবস্থাপনার প্রতি আগ্রহের ভিত্তিতে একটি মেধা তালিকা তৈরি করা হয়। এরপর একটি ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়। যারা উত্তীর্ণ হন তাদেরই ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হয়।
আরও পড়ুনঃ কলেজে পড়লেই আবেদন করুন কেন্দ্রীয় সরকারের ইন্টার্নশিপে, মাসিক ৫০০০ টাকা স্টাইপেন্ড
আবেদনের সময়সীমা
এই ইন্টারসিটি আবেদন বর্তমান বছরের জন্য শুরু হয়ে গিয়েছে। আপনি যদি আবেদন ইচ্ছুক থাকেন তাহলে দেরি না করে দ্রুত সেরে ফেলুন। আরো বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইট বা Buddy4Study পোর্টাল ভিজিট করুন।
এরকম গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন। টেলিগ্রাম গ্রুপঃ Join Now






