সহজেই পাবেন স্টুডেন্ট ক্রেডিট কার্ড, লাগবে না পরিবারের আয়ের সংসাপত্র

Published By: Madhumita Pal | Published On:
Share:

স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সহজেই পাওয়া যাবে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে শিক্ষা ঋণ। সেই রকম ব্যবস্থাই করা হয়েছে, বলে এদিন নেতাজী ইন্ডোর স্টেডিয়াম থেকে স্পষ্ট বার্তা দেন মুখ্যমন্ত্রী। স্টুডেন্ট ক্রেডিট কার্ড কর্মসূচি চালু করার সময় থেকেই বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ছাত্র- ছাত্রীদের। তবে এবার থেকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড পাওয়া আরও সহজ হতে চলেছে।

আরও পড়ুনঃ ৭ টি দুর্দান্ত স্কলারশিপ ২০২২ মাধ্যমিক পাশে আবেদন

এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী আরও জানান, পূর্বে স্টুডেন্ট ক্রেডিট কার্ডে আবেদনের জন্য পরিবারের আয়ের শংসাপত্র দিতে হতো। কিন্তু এই ধারা তুলে দেওয়া হয়েছে বর্তমানে। যাতে করে ছাত্র- ছাত্রীরা খুব সহজেই ঋণের সুবিধা লাভে সক্ষম হয়। স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ঋণের সুবিধা পেয়ে যেন নিজেদের পড়াশোনাকে এগিয়ে নিয়ে যেতে পারে ও নিজের স্বপ্ন পূরণে সক্ষম হয় তার ব্যবস্থা করা হয়েছে।

স্টুডেন্ট ক্রেডিট কার্ড চালু হওয়ার সময় বহু ব্যাংক ঋণ প্রদানে সহায়তা করেনি। সমস্যায় পড়তে হয়েছিল ছাত্র- ছাত্রীদের। বিভিন্ন রকম নিজস্ব তথ্য বা ডকুমেন্ট চাওয়া হয়েছিল। যার জেরে সমস্যায় পড়তে হতো ছাত্র- ছাত্রীদের। এই সমস্যা মেটাতে রাজ্যের মুখ্যসচিব বারবার বিভিন্ন ব্যাঙ্কের উচ্চতর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করায় বর্তমানে ঋণ পাওয়া অনেকটা সহজতর হচ্ছে। আপনি যদি পশ্চিমবঙ্গ সরকারের স্টুডেন্ট ক্রেডিট কার্ডে আবেদন করতে চান তাহলে নীচে দেওয়া ‘Apply Now’ বাটনে ক্লিক করে আবেদন করুন।

Student Credit Card: Apply Now

এই মুহূর্তে মোট ১৩ হাজার ছাত্র- ছাত্রীদের ঋণ গ্ৰহণের অনুমোদন দেওয়া হয়েছে। খরচ হয়েছে মোট ১২৯৩ কোটি টাকা। মোট ৩০ হাজার ছাত্রছাত্রী এ পর্যন্ত ঋণের সুবিধা লাভ করেছে। মুখ্যমন্ত্রী আরও জানান, বর্তমানে রাজ্যে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বেড়েছে, ৮০ লক্ষ কন্যাশ্রী (কন্যাশ্রী প্রকল্প), ১ কোটির বেশি সাইকেল (সবুজ সাথী প্রকল্প), ১৮ লক্ষ ১৬ হাজার ট্যাব (তরুণের স্বপ্ন প্রকল্প) দেওয়া হয়েছে। এত বিপুল সংখ্যক ছাত্র- ছাত্রী সমস্ত সুবিধা লাভ করছে।

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে ব্যারাকপুর শিলিগুড়ি আর্মি অফিসে অগ্নিবীর নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন WBSSC Group C D Admit Card Publish: কিভাবে ডাউনলোড করবেন, দেখে নিন হলদিয়া পেট্রোকেমিক্যালসে কর্মী নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ৯ হাজার টাকা ব্যাংক অব বরোদায় বিশাল নিয়োগ, যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া দেখে নিন