রাজ্যে নতুন করে আশা কর্মী নিয়োগ, মোট শূন্যপদ ১৮৬ টি

Published By: Madhumita Pal | Published On:
Share:

রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য বিরাট বড় সুখবর। রাজ্যের একটি জেলার আলাদা আলাদা সাব-ডিভিশনে নতুন করে আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত রইলো আজকের এই প্রতিবেদনে।

পদের নাম- আশা কর্মী।
মোট শূন্যপদ- ১৮৬ টি। (ব্যারাকপুর সব ডিভিশন ব্যারাকপুর- ৩০ টি, বসিরহাট সাব ডিভিশন- ৭২ টি, বনগাঁও সাব ডিভিশন- ২৫ টি, বারাসাত সাব ডিভিশন- ৫৯ টি)
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ সহ উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীরাও আবেদন করতে পারবেন। তবে নিয়োগের ক্ষেত্রে কেবলমাত্র মাধ্যমিক পরীক্ষার প্রাপ্ত নম্বরে বিচার করা হবে প্রার্থীদের।
বয়স- প্রার্থীর বয়স ১৫ জুলাই ২০২২ তারিখ অনুযায়ী ৩০ বছর থেকে ৪০ বছর। এবং তপশিলি জাতি বা উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে ২২ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
অন্যান্য যোগ্যতা- আবেদনকারী প্রার্থীকে অবশ্যই মহিলা হতে হবে। কেবল বিবাহিতা/ বিধবা/ আইনগতভাবে বিবাহ বিচ্ছিন্ন মহিলারাই আবেদনের যোগ্য। প্রার্থীকে সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে। এছাড়াও প্রার্থীকে গ্রেড-১ এবং গ্রেড-২ স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হয়ে হয়ে থাকতে হবে।

চাকরির খবরঃ কৃষি দপ্তরে কর্মী নিয়োগ 

আবেদন পদ্ধতি- আবেদনের ইচ্ছুক প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আলাদা আলাদা সাব ডিভিশনের অনুযায়ী নিচের দেওয়া লিংকে ক্লিক করে আবেদনপত্র ডাউনলোড করে সমস্ত প্রয়োজনীয় নথি যোগ করে। নিজ নিজ ব্লক অফিসের ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে। এবং মুখ বন্ধ খামের উপর বড় হাতে লিখতে হবে Application For The Post Of _________(পদের নাম)।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা- The Block Development Officer, ______ Development Block, At_______ B.D.O Office, At_______ P.O-_______ P.S-_______ Dist.- North 24 Parganas, Pin.-______.
আবেদনের শেষ তারিখ- ইচ্ছুক প্রার্থীরা ২৬ জুলাই ২০২২ তারিখ বিকাল ৩ টার মধ্যে আবেদনপত্র পাঠাতে পারবেন।

প্রয়োজনীয় ডকুমেন্টস-
১) জন্মতারিখের শংসাপত্র।
২) মাধ্যমিকের এডমিট কার্ড।
৩) স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র।
৪) জাতিগত প্রমাণপত্র।
৫) স্বনির্ভর গোষ্ঠীর সদস্যের প্রমাণপত্র।
৬) দু কপি পাসপোর্ট সাইজের ছবি।

চাকরির খবরঃ রাজ্যে মিড-ডে-মিল প্রকল্পে কর্মী নিয়োগ

Official Notification
Barasat Sub Division- Click Here
Bongaon Sub Division- Click Here
Basirhat Sub Division- Click Here
Barrackpore Sub Division- Click Here

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

মার্চ মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? এক্ষুনি দেখে নিন সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে