ভারতীয় রেলে বিনামূল্যে ট্রেনিং, প্রতিমাসে স্টাইপেন্ড পাবেন

Published By: ExamBangla.com | Published On:
Share:

ভারতীয় রেলে অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রশিক্ষণ চলাকালীন প্রতিমাসে নির্দিষ্ট হারে স্টাইপেন্ড পাবেন। নিয়োগ করা হবে ভারতীয় রেলের উত্তর-মধ্য শাখায়। অনলাইনের মাধ্যমে প্রার্থীর আবেদন করতে পারবেন ২ আগস্ট থেকে। সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকেই প্রার্থীর আবেদন করতে পারবেন। কোন ট্রেডে কত প্রার্থী নিয়োগ হবে, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা কত হতে হবে, সবকিছু নিয়ে রইলো বিস্তারিত প্রতিবেদন।

চাকরির খবর: ব্লক অফিসে চাকরিতে নিয়োগ

যেসব ট্রেডে প্রার্থী নিয়োগ করা হবে-
ফিটার, ওয়েল্ডার, আর্মিচার উইন্ডার, ম্যাকিনিস্ট, কার্পেন্টার, ইলেকট্রিশিয়ান, পেইন্টার, মেকানিক, ইনফরমেশন এবং কমিউনিকেশন টেকনোলজি সিস্টেম মেনটেনেন্স, ওয়্যারমান, প্লাম্বার, মেকানিক কাম অপারেটর ইলেকট্রনিক্স কমিউনিকেশন সিস্টেম,‌ হেলথ সেনিটারি ইনস্পেক্টর, মাল্টিমিডিয়া এবং ওয়েব পেজ ডিজাইনার,MMTM, ক্রেন, Draughtsman, স্টেনোগ্রাফার (ইংরেজি), স্টেনোগ্রাফার (হিন্দি)।

চাকরির খবর: বাংলা সহায়তা কেন্দ্রে নিয়োগ

প্রশিক্ষণের সময়- ১ বছর।

শূন্যপদের বিন্যাস-
প্রয়াগরাজ ডিভিশনে- মোট ৭০৩ টি। (মেকানিক বিভাগে- ৩৬৪ ও ইলেকট্রিক বিভাগে ৩৩৯), ঝাঁসি ডিভিশনে- ৪৮০টি, ওয়ার্কশপ ঝাঁসি ডিভিশনে- ১৮৫টি, আগ্রা ডিভিশনে- ২৯৬টি।

চাকরির খবর: মাধ্যমিক পাশে GDS নিয়োগ

বয়স- ০১/০৯/২০২১ তারিখে প্রার্থীর বয়স ১৫ থেকে ২৪ এর মধ্যে হতে হবে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন এবং অক্ষমতা যুক্ত প্রার্থীরা বয়সের ১০ বছর ছাড় পাবেন।

শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ এবং সঙ্গে অন্তত ৫০ শতাংশ নম্বর সহ উচ্চ মাধ্যমিক পাশ। ট্রেড ওয়েল্ডার, ওয়্যারমান এবং কার্পেন্টার এর ক্ষেত্রে অন্ততপক্ষে অষ্টম পাস এবং NCVT/ SCVT থেকে আইটিআই (ITI) পাস।

চাকরির খবর: পৌরসভায় গ্রূপ-ডি কর্মী নিয়োগ

আবেদন পদ্ধতি- আগ্রহী প্রার্থীরা www.rrcpryj.org এই ওয়েবসাইট থেকে আবেদনপত্রটি ডাউনলোড করে পূর্ণ করতে হবে। আবেদনপত্রটি পূর্ণ করার সময় প্রার্থীর সমস্ত সার্টিফিকেট, মার্কশিট, বয়সের প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট ও ফটোকপি স্ক্যান করে আপলোড করতে হবে।

আবেদন ফি- আবেদন ফি হিসেবে ১০০ টাকা ধার্য করা হয়েছে। সংরক্ষিত প্রার্থী এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কোনো আবেদন ফি লাগবে না। প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন ফি জমা দিতে পারবেন।

আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ- ০১/০৯/২০২১

Official Notice: Download Now
Official Website: Click Here

আরও পড়ুন

WBSSC Group C D Admit Card Publish: কিভাবে ডাউনলোড করবেন, দেখে নিন হলদিয়া পেট্রোকেমিক্যালসে কর্মী নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ৯ হাজার টাকা ব্যাংক অব বরোদায় বিশাল নিয়োগ, যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া দেখে নিন ফেব্রুয়ারি মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? February Month Job Update 2026 রাজ্যের জেলায় জেলায় পাঞ্জাব ব্যাংকে নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ১৫ হাজার টাকা