চাকরির খবর স্কলারশিপ 2026 পরীক্ষা প্রস্তুতি জেলার চাকরি রেজাল্ট

উত্তর দিনাজপুর স্বাস্থ্য বিভাগে কর্মী নিয়োগ, মাসিক ২০ হাজার টাকা বেতন

Debasish Ghosh
---Advertisement---

পশ্চিমবঙ্গের বেকার চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। উত্তর দিনাজপুর স্বাস্থ্য বিভাগে ইন্টারভিউ দিয়ে কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি এই মর্মে অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করেছে জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ। নারী পুরুষ নির্বিশেষে সমস্ত প্রার্থী আবেদন জানাতে পারবেন। ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। নিয়োগের পর মাসিক ২০ হাজার টাকা বেতন থাকছে। যারা যারা এই চাকরির জন্য আগ্রহী, দেরি না করে নিয়োগের খুঁটিনাটি জেনে নিন আজকের প্রতিবেদনে। কারণ আবেদনের সময়সীমা সীমিত।

উত্তর দিনাজপুর স্বাস্থ্য বিভাগে কর্মী নিয়োগ

এক্ষেত্রে মোট ৯৮টি শূন্যপদে নিয়োগ করা হবে। নার্সিং এবং আয়ুর্বেদিক (BAMS) দুই ক্যাটাগরিতেই পদ পূরণ করা হচ্ছে। নিচে পদ ও বিভাগ অনুযায়ী বিস্তারিত তালিকা দেওয়া হলো:

ক্যাটাগরি শূন্যপদের সংখ্যা
CHO (BAMS) পদের জন্য CHO (Nursing) পদের জন্য
জেনারেল ০২ ৪১
SC ০১ ২১
ST ০১ ০৬
EWS ০১ ০৯
OBC-A ০৭
OBC-B ০৯
মোট ০৫ ৯৩

শিক্ষাগত যোগ্যতা

---Advertisement---
পদের নাম প্রয়োজনীয় যোগ্যতা
CHO (Nursing) ২০২১ বা তার পরে ইন্টিগ্রেটেড BPCCHN কোর্সসহ B.Sc নার্সিং পাস এবং WBNC রেজিস্ট্রেশন থাকতে হবে।
CHO (BAMS) স্বীকৃত প্রতিষ্ঠান থেকে BAMS পাস এবং পশ্চিমবঙ্গ আয়ুর্বেদ পরিষদের রেজিস্ট্রেশন থাকতে হবে।

আরও পড়ুনঃ যুব সাথী অনলাইন ফর্ম ফিলাপ শুরু হল 

বয়সসীমা

১লা এপ্রিল, ২০২৬ তারিখ অনুযায়ী সর্বোচ্চ বয়স হতে হবে ৪০ বছর। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সে ছাড় পাবেন।

বেতন ও অন্যান্য সুবিধা

CHO (Nursing/BAMS) হিসেবে নির্বাচিত প্রার্থীদের মাসিক ২০,০০০ টাকা বেতন দেওয়া হবে। পাশাপাশি কাজের ভিত্তিতে ৫,০০০ টাকা পর্যন্ত অতিরিক্ত ইনসেনটিভ দেওয়া হবে।

আরও পড়ুনঃ ব্যারাকপুর শিলিগুড়ি আর্মি অফিসে অগ্নিবীর নিয়োগ

আবেদন ফি

সাধারণ প্রার্থীদের জন্য ১০০ টাকা এবং সংরক্ষিত শ্রেণির (SC/ST/OBC) প্রার্থীদের জন্য ৫০ টাকা।

কিভাবে আবেদন করবেন?

  1. আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট www.wbhealth.gov.in-এ যেতে হবে।
  2. Recruitment‘ সেকশনে ক্লিক করে নির্দিষ্ট নিয়োগের লিঙ্কে ক্লিক করতে হবে।
  3. আবেদনপত্র পূরণ করতে হবে।
  4. প্রয়োজনীয় নথিপত্র যেমন ছবি, পরিচয় পত্রের কপি, শিক্ষাগত যোগ্যতার নথি ইত্যাদি আপলোড করতে হবে।
---Advertisement---

আরও পড়ুনঃ গ্র্যাজুয়েশন পাশে রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ

নিয়োগ পদ্ধতি

  • বিএএমএস (BAMS) প্রার্থীদের ক্ষেত্রে ৮৫% শিক্ষাগত যোগ্যতার নম্বর এবং ১৫% ইন্টারভিউয়ের ভিত্তিতে মেধাতালিকা তৈরি হবে।
  • নার্সিং প্রার্থীদের ক্ষেত্রে ৮৫% লিখিত পরীক্ষা এবং ১৫% ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচন করা হবে।

গুরুত্বপূর্ণ তারিখসমূহ

  • অনলাইন রেজিস্ট্রেশন শুরুর তারিখ: ১৭/০২/২০২৬।
  • রেজিস্ট্রেশনের শেষ তারিখ: ২৬/০২/২০২৬।
  • আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ: ২৬/০২/২০২৬।
  • সম্পূর্ণ আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ: ২৮/০২/২০২৬।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.

এরকম গুরুত্বপূর্ণ চাকরির পরীক্ষা অথবা বোর্ড পরীক্ষার আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন। টেলিগ্রাম গ্রুপঃ Join Now

🚨 Application Period Closed

The application deadline for this recruitment has ended. Stay updated with the latest জেলার চাকরির খবর notifications.

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

---Advertisement---
স্কলারশিপ
Current Affairs Book
জেনারেল নলেজ