কোল ইন্ডিয়ায় ৫০০ এর বেশি শূন্যপদে নিয়োগ, মাধ্যমিক পাস হলেই আবেদন করুন

Published By: Nabadip Saha | Published On:
Share:

আপনি যদি কেন্দ্রীয় সরকারের কোন ভাল চাকরি খুঁজছেন, তবে সুখবর। কোল ইন্ডিয়ায় ৫০০ এর বেশি শূন্যপদে নিয়োগ হতে চলেছে, এই নিয়ে সম্প্রতি একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দেশের যেকোনো প্রান্ত থেকে নারী পুরুষ নির্বিশেষে সকল আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন। ন্যূনতম মাধ্যমিক পাস হলেই এখানে আবেদন করা যাবে। অনলাইনে নির্দিষ্ট তারিখে রাখে আবেদন জমা করতে হবে। আবেদন করার আগে নিয়োগের সমস্ত খুঁটিনাটি তথ্য প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ে জেনে নিন।

কোল ইন্ডিয়ায় ৫০০ এর বেশি শূন্যপদে নিয়োগ

কোল ইন্ডিয়া লিমিটেডের অন্যতম সাবসিডিয়ারি সংস্থা নর্দার্ন কোলফিল্ডস লিমিটেড (NCL) এই বিজ্ঞপ্তি জারি করেছে। মধ্যপ্রদেশের সিংরৌলি এবং উত্তরপ্রদেশের সোনভদ্র জেলায় অবস্থিত এনসিএল-এর বিভিন্ন খনি, হাসপাতাল এবং ডিসপেনসারিতে কর্মী নিয়োগ করা হবে। তিনটি প্রধান ক্যাটাগরিতে শূন্যপদ রয়েছে। বিস্তারিত নীচে দেওয়া হল,

HEMM অপারেটর (ট্রেইনি) – মোট ৪৭২টি পদ

ভারী যন্ত্রপাতি চালনার জন্য এই নিয়োগ করা হচ্ছে। এর মধ্যে রয়েছে:

বিভাগ শূন্যপদ
ডাম্পার অপারেটর ৩০৮টি পদ
গ্রেডার অপারেটর ৩৪টি পদ
ডোজার অপারেটর ৫২টি পদ
ক্রেন অপারেটর ১৭টি পদ
পে-লোডার অপারেটর ১৮টি পদ
সারফেস মাইনার অপারেটর ৪৩টি পদ
---Advertisement---

প্যারামেডিকেল স্টাফ (ট্রেইনি) – মোট ৭৫টি পদ

স্বাস্থ্য পরিষেবা বিভাগে নিম্নলিখিত পদগুলো খালি রয়েছে:

বিভাগ শূন্যপদ
স্টাফ নার্স ৪৭টি পদ
ফার্মাসিস্ট ৪টি পদ
ল্যাব টেকনিশিয়ান (প্যাথলজি) ১২টি পদ
ডেন্টাল টেকনিশিয়ান ২টি পদ
ফিজিওথেরাপিস্ট ৪টি পদ
অন্যান্য টেকনিশিয়ান (ECG/Radiography/Optometry) ৬টি পদ

ওভারসিয়ার (সিভিল) – ৩০টি পদ

সিভিল ইঞ্জিনিয়ারিং কাজের তত্ত্বাবধানের জন্য মোট ৩০ জন ওভারসিয়ার নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

পদের ধরন অনুযায়ী যোগ্যতার মানদণ্ড ভিন্ন ভিন্ন:

  • HEMM অপারেটর: যে কোন স্বীকৃত বোর্ডের অধীনে নূন্যতম মাধ্যমিক পাস হতে হবে (সাধারণ প্রার্থীদের জন্য ৫৫% নম্বর, SC/ST-দের জন্য ৪৫% এবং OBC-দের জন্য ৫০% নম্বর সহ)। সাথে বৈধ HMV/Transport লাইসেন্স থাকা বাধ্যতামূলক।
  • স্টাফ নার্স: স্বীকৃত বোর্ডের অধীনে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস এবং নার্সিং-এ বি.এসসি বা ডিপ্লোমা (GNM) এবং স্টেট নার্সিং কাউন্সিলে রেজিস্ট্রেশন থাকতে হবে।
  • ফার্মাসিস্ট: বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে‌। এছাড়াও ফার্মাসিতে ডিপ্লোমা ডিগ্রি ও সরকারি রেজিস্ট্রেশন থাকতে হবে।
  • ওভারসিয়ার (সিভিল): মাধ্যমিক পাস ও সাথে ৩ বছরের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা দরকার।

বয়সসীমা

১ মে ২০২৬ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে:

বিভাগ ছাড়
SC/ST ৫ বছর ছাড়।
OBC (NCL) ৩ বছর ছাড়।
PwBD (General) ১০ বছর ছাড়।
প্রাক্তন সেনাকর্মী (ESM)
নিয়ম অনুযায়ী নির্দিষ্ট ছাড়।
---Advertisement---

বেতন

বিভিন্ন পদের জন্য বেতন সীমা আলাদা আলাদা।

পদ বেতন
HEMM অপারেটর দৈনিক ভিত্তিতে ১৫০২.৬৬ টাকা।
স্টাফ নার্স/ফার্মাসিস্ট/ওভারসিয়ার মাসিক মূল বেতন ৪৭,৩৩০.২৫ টাকা।
ECG/ডেন্টাল টেকনিশিয়ান
মাসিক মূল বেতন ৪৩,৭৭৫.৫৫ টাকা।

আরও পড়ুনঃ ইন্ডিয়ান রেলওয়েতে অ্যাসিস্ট্যান্ট নিয়োগ

আবেদন ফি

  • UR/OBC/EWS: ১১৮০ টাকা।
  • SC/ST/ESM/PwBD প্রার্থী: কোনো আবেদন ফি লাগবে না।

কীভাবে আবেদন করবেন?

  • আগ্রহী প্রার্থীরা প্রথমে এনসিএল-এর অফিসিয়াল ওয়েবসাইট www.nclcil.in-এ যান।
  • “Career” সেকশনে গিয়ে “Recruitment” ট্যাবে ক্লিক করে Apply Online এ ক্লিক করুন।
  • আবেদনপত্র পূরণ করুন।
  • আবেদনের সময় পাসপোর্ট ছবি, স্বাক্ষর এবং প্রয়োজনীয় নথি যেমন সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতার প্রমাণ, আধার কার্ড, বয়সের প্রমাণপত্র ইত্যাদি স্ক্যান করে আপলোড করুন।
  • নির্দিষ্ট আবেদন ফি জমা করে অ্যাপ্লিকেশন সাবমিট করুন।

নির্বাচন প্রক্রিয়া

এখানে সব প্রার্থীদের একটি কম্পিউটার ভিত্তিক পরীক্ষার (CBT) ওপর ভিত্তি করে নির্বাচন করা হবে। মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে। প্যারামেডিকেল ও ওভারসিয়ার পদের ক্ষেত্রে ৭০ নম্বর টেকনিক্যাল বিষয় এবং ৩০ নম্বর সাধারণ জ্ঞান/অ্যাপ্টিটিউড থেকে থাকবে। ভুল উত্তরের জন্য কোনো নেগেটিভ মার্কিং হবে না।

গুরুত্বপূর্ণ তারিখসমূহ

  • অনলাইন আবেদন শুরু: ৯ এপ্রিল ২০২৬, সকাল ১০:০০ টা।
  • আবেদনের শেষ তারিখ: ১ মে ২০২৬, রাত ১১:৫৯ মিনিট।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.

এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন। টেলিগ্রাম গ্রুপঃ Join Now

Nabadip Saha

আমি নবদীপ সাহা, ইংরাজি সাহিত্য নিয়ে গত ২০২১ সালে বাঁকুড়া সম্মিলনী কলেজ থেকে ফার্স্ট ক্লাস পেয়ে স্নাতক ডিগ্রি পাস করেছি। বর্তমানে একজন কন্টেন্ট রাইটার হিসেবে ডিজিটাল নিউজ মিডিয়ায় তিনবছর ধরে কাজ করছি। চাকরি, শিক্ষা এবং ক্যারিয়ার বিষয়ক কন্টেন্ট লেখায় বিশেষ অভিজ্ঞতা রয়েছে।

আরও পড়ুন

এপ্রিল মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? April Month Job Update 2026 IACS কলকাতায় গ্রুপ সি কর্মী নিয়োগ, মাধ্যমিক পাসে আবেদন করুন ইন্ডিয়ান রেলওয়েতে অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, প্রতিমাসে বেতন ২১ হাজার টাকা পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংকে ১০০০ অফিসার নিয়োগ, পশ্চিমবঙ্গেও প্রচুর শূন্যপদ রয়েছে SSF এ গ্রুপ সি কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশ হলেই আবেদন করা যাবে