চাকরির খবর স্কলারশিপ 2026 পরীক্ষা প্রস্তুতি জেলার চাকরি রেজাল্ট

মাধ্যমিক পাশে কেন্দ্রীয় সরকারের দপ্তরে কর্মী নিয়োগ, প্রতি মাসে বেতন ৯০০০ টাকা

Priyanka Sen
---Advertisement---

ভারতের নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন লিমিটেড বা NPCIL এর তরফে বিভিন্ন যোগ্যতায় কর্মী নিয়োগ শুরু হয়েছে। ভারতবর্ষের যে কোন রাজ্য থেকে চাকরি প্রার্থীরা এই পদে আবেদন জানাতে পারবেন। অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্যেও এটি দুর্দান্ত একটি নিয়োগ বিজ্ঞপ্তি। ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতায় চাকরি প্রার্থীরা বিভিন্ন পদে আবেদনের সুযোগ পাবেন। তাই দুর্দান্ত এই নিয়োগের সুযোগ হাতছাড়া করতে না চাইলে আজকের প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়তে হবে। EXAM BANGLA সব সময় সঠিক এবং গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি গুলি আপনাদের সামনে তুলে ধরেছে। তাই এখান থেকেই নিয়োগের যাবতীয় তথ্য অর্থাৎ পদের বিবরণ, আবেদনের যোগ্যতা, আবেদন পদ্ধতি ইত্যাদি সম্পর্কে বিশদে জেনে নিন।

---Advertisement---

যে সমস্ত পদে নিয়োগ করা হবে-

  • ট্রেড অ্যাপ্রেন্টিস,
  • ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস,
  • গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস।

মোট শূন্য পদের সংখ্যা- ৩৩৭ টি।

পদ অনুসারে শিক্ষাগত যোগ্যতা

১) ট্রেড অ্যাপ্রেন্টিস এর ক্ষেত্রে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যোগ্যতায় নির্দিষ্ট ট্রেডে ITI ডিগ্রী থাকলেই চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন।
২) ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস পদে আবেদনের জন্য মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, সিভিল কিংবা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে।
৩) অপরদিকে গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস হিসেবে আবেদনের জন্য সাধারণ বি.এ, B.Sc ডিগ্রী থাকলেই চাকরিপ্রার্থীরা আবেদন জানাতে পারবেন। এছাড়াও বিভিন্ন বিষয়ে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকলেও একাধিক পদে আবেদনের সুযোগ রয়েছে।

---Advertisement---

চাকরির খবরঃ ৬০০০ এর বেশি শূন্যপদে ভারতীয় রেলে গ্রুপ সি কর্মী নিয়োগ শুরু

মাসিক বেতন- বিভিন্ন অ্যাপ্রেন্টিস পদ অনুসারে আলাদা আলাদা বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে। প্রতিক্ষেত্রে সর্বোচ্চ এক বছরের প্রশিক্ষণ সময়কালের প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ স্টাইপেন্ড বা বেতন দেওয়া হবে। এক্ষেত্রে ট্রেড অ্যাপ্রেন্টিস হিসেবে নিযুক্ত হলে প্রতি মাসে ৭৭০০ টাকা, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসদের ক্ষেত্রে প্রতিমাসে ৮০০০ টাকা এবং গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস দেয়ার ক্ষেত্রে প্রতিমাসে ৯০০০ টাকা স্টাইপেন্ড দেওয়া হবে।

চাকরির খবরঃ স্টেট ব্যাংকে আবারও ২৬০০ শূন্য পদে কর্মী নিয়োগ শুরু হলো

চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন  👇👇

বয়স সীমা- প্রতিটি পদেই ন্যূনতম ১৮ বছর থেকে চাকরিপ্রার্থীরা আবেদন জানাতে পারবেন। তবে ট্রেড অ্যাপ্রেন্টিস পদে সর্বোচ্চ ২৪ বছর পর্যন্ত, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস পদে সর্বোচ্চ ২৫ বছর পর্যন্ত এবং গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস পদে সর্বোচ্চ ২৮ বছর পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে। প্রতিক্ষেত্রেই বয়সের হিসাব ২১/০৭/২০২৫ তারিখ অনুসারে হবে।

আবেদন পদ্ধতি- প্রতিটি চাকরিপ্রার্থীকে অনলাইন মাধ্যমে যথাযথ নিয়ম মেনে আবেদন জানাতে হবে। এর জন্য প্রথমেই ভারতীয় ন্যাশনাল অ্যাপ্রেন্টিস ট্রেনিং স্কিমের পোর্টালে “https://www.apprenticeshipindia.gov.in” গিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন এর পর নিয়োগ বিজ্ঞপ্তির সাথে থাকা আবেদনপত্র পূরণ করে নিতে হবে। এর পাশাপাশি প্রয়োজনীয় সমস্ত নথি ও অনলাইন রেজিস্ট্রেশন এর জেরক্স কপি পাসপোর্ট সাইজ ছবির সাথে একটি মুখবন্ধ খামে করে বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় ২১/০৭/২০২৫ তারিখের মধ্যে জমা করতে হবে।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job updates  please visit our official website.

Priyanka Sen

নেতাজি সুভাষ ওপেন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন এবং গত ৪+ বছর ধরে স্কলারশিপ ও সরকারি শিক্ষা প্রকল্প বিষয়ক কনটেন্ট লিখছেন। শিক্ষা সংক্রান্ত নীতিমালা, আবেদন প্রক্রিয়া ও যোগ্যতার মানদণ্ড সহজ ভাষায় বিশ্লেষণ করা তার বিশেষ দক্ষতা। নির্ভরযোগ্য তথ্য ও ব্যবহারিক গাইডের মাধ্যমে তিনি শিক্ষার্থীদের সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে আসছেন।

---Advertisement---
স্কলারশিপ
Current Affairs Book
জেনারেল নলেজ