NSOU Recruitment: নেতাজি সুভাষ মুক্ত বিদ্যালয়ে কাজের সুযোগ, ইন্টারভিউ এর মাধ্যমে সরাসরি নিয়োগ

Published By: Exam Bangla | Published On:
Share:

NSOU Recruitment: নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় এর তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা প্রকল্পে যোগ্য চাকরিপ্রার্থীকে নিয়োগ করা হবে। এক্ষেত্রে কোনরকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগের সুযোগ রয়েছে। এমনকি আগ্রহী চাকরিপ্রার্থীদের আগে থেকে আবেদন জানানোর প্রয়োজন নেই। বিজ্ঞপ্তি অনুসারে নিয়োগের পদ্ধতি এবং যোগ্যতা সম্পর্কিত যাবতীয় বিবরণ উল্লেখ করা হলো আজকের প্রতিবেদনে। অবশ্যই শেষ পর্যন্ত প্রতিবেদনটি পড়ে এই নিয়োগ সম্পর্কিত যাবতীয় তথ্য ভালোভাবে বুঝে নিন।

---Advertisement---

নিয়োগ কারী সংস্থা- নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় (NSOU)।

পদের নাম- এনিউমারেটর।

বিভাগের নাম- লাইব্রেরি এন্ড ইনফরমেশন সাইন্স।

গবেষণা প্রকল্পের নাম- ‘অ্যালাইনিং ভোকেশনাল এডুকেশন উইথ ইউজি কোর্স কারিকুলাম টুওয়ার্ডস কমিউনিটি ইম্প্রুভমেন্ট স্ট্র্যাটেজি: উইথ স্পেশাল রেফারেন্স টু অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং’।

শূন্য পদের সংখ্যা- ৩টি।

কাজের বিবরণ- নিযুক্ত কর্মীদের এই গবেষণা প্রকল্পের জন্য ডাটা কালেকশন এবং সমস্ত ডাটা একত্রিত করে রিপোর্ট বানানোর মতো কাজ করতে হবে।

---Advertisement---

চাকরির খবরঃ সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে জগন্নাথ মন্দিরে কাজের সুযোগ

শিক্ষাগত যোগ্যতা- আবেদনে আগ্রহী চাকরি প্রার্থীদের লাইব্রেরী এন্ড ইনফরমেশন সায়েন্স বিষয় নিয়ে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বরের সঙ্গে স্নাতকোত্তর হতে হবে।

বয়স সীমা- চাকরিপ্রার্থীর যথাযথ যোগ্যতা থাকলে এই পদে আবেদন জানাতে পারবেন। এক্ষেত্রে সংরক্ষিত ট্রেনের চাকরি প্রার্থীদের জন্য বয়স এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে ছাড় থাকবে। বিস্তারিত জানার জন্য অবশ্যই বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালোভাবে দেখে দিতে পারেন।

মাসিক বেতন- এই পদে নিযুক্ত কর্মীদের দৈনিক বেতন প্রদান করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এক্ষেত্রে দৈনিক ৩০০ টাকা বেতন পাবেন কর্মীরা।

চাকরির খবরঃ কলকাতা ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউটে কর্মী নিয়োগ

চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন  👇👇

নিয়োগের বিবরণ- উল্লেখিত পদে ছয় মাসের চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে আগ্রহী প্রার্থীদের। এই ক্ষেত্রে এই নিয়োগের মাধ্যমে ছয় মাসের একটি অভিজ্ঞতা অর্জন করে নিতে পারবেন অনভিজ্ঞ চাকরি প্রার্থীরা। সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমেই এই নিয়োগ হতে চলেছে। ইচ্ছুক চাকরিপ্রার্থীদের ১৬ ই সেপ্টেম্বর বিধান নগরে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের সদর দপ্তরে দুপুর ১২ টার মধ্যে জীবনপঞ্জি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নথির সাথে উপস্থিত থাকতে হবে।

আবেদন- এই পদের জন্য আগে থেকে আবেদন জানানোর প্রয়োজন নেই। আগ্রহী চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ এর দিন সরাসরি নিজের সমস্ত তথ্যের সাথে ইন্টারভিউয়ের স্থানে পৌঁছে যেতে হবে। এই বিষয়ে আরো বিশদে জানতে পারবেন বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রকাশিত অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.

Exam Bangla

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost.

আরও পড়ুন

হলদিয়া পেট্রোকেমিক্যালসে কর্মী নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ৯ হাজার টাকা ব্যাংক অব বরোদায় বিশাল নিয়োগ, যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া দেখে নিন ফেব্রুয়ারি মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? February Month Job Update 2026 রাজ্যের জেলায় জেলায় পাঞ্জাব ব্যাংকে নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ১৫ হাজার টাকা রাজ্যের বিদ্যুৎ দপ্তরে অ্যাপ্রেন্টিস নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ১০ হাজার টাকা