JEE Main Answer Key | প্রকাশিত হলো JEE Main পরীক্ষার চূড়ান্ত অ্যানসার কি!

Published By: Madhumita Pal | Published On:
Share:

সম্প্রতি সম্পন্ন হয়েছে জেইই মেন ২০২৩ সেশন ১ এর পরীক্ষা। সংশ্লিষ্ট পরীক্ষার আয়োজনে ছিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। সারা দেশের ২৯০ টি শহর সহ দেশের বাইরে ১৮ টি শহরে পরীক্ষার আয়োজন করা হয়েছিল। আর এবার জেইই মেন পরীক্ষার পেপার ১ বিই ও বিটেক এর ‘ফাইনাল অ্যানসার কি’ প্রকাশ করেছে সংস্থা। সেক্ষেত্রে পরীক্ষার্থীরা (jeemain.nta.nic.in) ওয়েবসাইটে গিয়ে তা দেখে আসতে পারবেন।

ফাইনাল অ্যানসার কি চেক করবেন কিভাবে?

১) জেইই মেন সেশন ১ পরীক্ষার ফাইনাল অ্যানসার কি চেক করার জন্য পরীক্ষার্থীদের প্রথমে (jeemain.nta.nic.in) ওয়েবসাইটে যেতে হবে।
২) এরপর হোমপেজে ‘JEE Main (2023) Final answer keys paper 1’ লিঙ্কটিতে ক্লিক করতে হবে।
৩) এবার জেইই মেন পরীক্ষার ‘ফাইনাল অ্যানসার কি’ স্ক্রিনে দেখতে পাবেন পরীক্ষার্থীরা।
৪) এরপর সংশ্লিষ্ট অ্যানসার কি সঠিকভাবে চেক করে নিতে হবে পরীক্ষার্থীদের।
৫) এরপর চাইলে ‘ফাইনাল অ্যানসার কি’ টি ডাউনলোড করে প্রিন্ট করে রাখতে পারেন পরীক্ষার্থীরা।

চাকরির খবরঃ রাজ্যের কলকাতা পৌরসভায় কর্মী নিয়োগ

 

জানুয়ারির ২৪ তারিখ থেকে শুরু হয়েছিল জেইই মেন সেশন ১ এর পরীক্ষা। পরীক্ষা আয়োজিত হয়েছিল ২৪, ২৫, ২৯, ৩০, ৩১, জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি নাগাদ। এর আগে পরীক্ষার প্রভিশনাল ‘অ্যানসার কি’ প্রকাশ করে পরীক্ষার্থীদের বক্তব্য জানানোর সুযোগ দেওয়া হয়েছিল। আর এবার বিষয়গুলির পর্যালোচনা সেরে ‘ফাইনাল অ্যানসার কি’ প্রকাশ করা হয়েছে। প্রসঙ্গত, পরীক্ষার্থীরা জেইই মেন সংক্রান্ত বিস্তারিত জানতে পরীক্ষার অফিসিয়াল ওয়েবসাইটিতে অবশ্যই নজর রাখবেন।

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

WBJEE Notification 2026: জয়েন্ট এন্ট্রান্সের রেজিস্ট্রেশন ও পরীক্ষার তারিখ ঘোষণা হল উচ্চ মাধ্যমিক গণিত প্রশ্নপত্র 2026 PDF | HS 4th Semester Math Question Paper 2026 PDF Download উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান প্রশ্নপত্র 2026 PDF | HS 4th Sem Physics Question Paper 2026 PDF Download যুব সাথী প্রকল্পের ফর্ম ডাউনলোড (pdf) | যুব সাথী প্রকল্প কি কি ডকুমেন্ট লাগবে? যুব সাথী প্রকল্প | কীভাবে আবেদন করবেন দেখে নিন