Oasis Scholarship কী?: পশ্চিমবঙ্গের ছাত্র- ছাত্রীদের, বিশেষত অনগ্রসর শ্রেণীর পড়ুয়াদের কাছে ওয়েসিস স্কলারশিপ একটি পরিচিত নাম। রাজ্য সরকারের অনগ্রসর শ্রেণী এবং আদিবাসী উন্নয়ন দপ্তরের মাধ্যমে প্রতিবছরই তফশীল জাতি ও উপজাতি এবং অনগ্রসর শ্রেণীর শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হয়। অষ্টম পাস করলেই এই স্কলারশিপে আবেদন করা যায়। বছরে ১২০০০ টাকা থেকে বৃত্তি দেয় সরকার। সম্প্রতি চলতি শিক্ষাবর্ষের ছাত্র-ছাত্রীদের জন্য স্কলারশিপের আবেদন পোর্টাল আবার খোলা হয়েছে। আবেদনের ন্যূনতম যোগ্যতা, আবেদন পদ্ধতি, প্রয়োজনীয় ডকুমেন্টসহ আরও তথ্য নিয়ে নীচে আলোচনা করা হলো।
এক নজরে
OASIS Scholarship 2026
| স্কলারশিপের নাম | ওয়েসিস স্কলারশিপ 2026 |
| স্কলারশিপের ধরন | সরকারি |
| প্রদানকারী দপ্তর | পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী এবং আদিবাসী উন্নয়ন দপ্তর |
| শিক্ষাগত যোগ্যতা | অষ্টম পাস থেকে স্নাতকোত্তর পর্যন্ত |
| টাকার পরিমান | ১২,০০০ থেকে ৪৮,০০০ টাকা |
| আবেদন প্রক্রিয়া | অনলাইন |
| অফিসিয়াল ওয়েবসাইট | www.oasis.gov.in |
ওয়াসিস স্কলারশিপ কত টাকা দেওয়া হয়? (Oasis Scholarship Amount)
ওয়েসিস স্কলারশিপে পড়াশোনার স্তর অনুযায়ী ভিন্ন ভিন্ন অংকের টাকা দেওয়া হয়।
| ক্লাসের নাম | টাকার পরিমাণ |
| মাধ্যমিক স্তর | নবম ও দশম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য প্রিম্যাট্রিক স্কলারশিপে বার্ষিক প্রায় ১২,০০০ টাকা পর্যন্ত বরাদ্দ থাকে। |
| উচ্চ মাধ্যমিক স্তর | একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ক্ষেত্রে পোস্ট ম্যাট্রিক স্কলারশিপে বার্ষিক ১৮,০০০ টাকা পর্যন্ত দেওয়া হয়। |
| উচ্চশিক্ষা (স্নাতক/স্নাতকোত্তর) | কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা তাদের কোর্স অনুযায়ী বছরে ৪৫,০০০ টাকা থেকে ৪৮,০০০ টাকা পর্যন্ত স্কলারশিপ পেতে পারেন। ইঞ্জিনিয়ারিং, মেডিকেল বা পেশাদার কোর্সের ক্ষেত্রে এই টাকার পরিমাণ সর্বোচ্চ হয়। |
আবেদনের যোগ্যতা
ওয়েসিস স্কলারশিপে আবেদন করতে হলে নিম্নলিখিত শর্তাবলী পূরণ করতে হবে:
১) আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এবং ভারতের নাগরিক হতে হবে।
২) শিক্ষার্থীকে অবশ্যই SC, ST অথবা OBC ক্যাটাগরির অন্তর্ভুক্ত হতে হবে। আবেদনের সময় বৈধ জাতিগত শংসাপত্র থাকা বাধ্যতামূলক।
৩) শিক্ষার্থীকে সরকার স্বীকৃত কোনো স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে নিয়মিত (Regular) কোর্সে পাঠরত হতে হবে। প্রাইভেট বা দূরশিক্ষার ছাত্র-ছাত্রীরা সাধারণত এই সুবিধার আওতায় আসেন না।
৪) শেষ পরীক্ষায় অন্তত ৫০% থেকে ৬০% নম্বর পেয়ে উত্তীর্ণ হতে হবে (বিভাগ অনুযায়ী এটি পরিবর্তিত হতে পারে)।
৫) আবেদনকারীর পারিবারিক বার্ষিক আয় নির্দিষ্ট সীমার মধ্যে থাকতে হবে (সাধারণত ২.৫ লক্ষ টাকার নিচে)।
আরও পড়ুনঃ মাধ্যমিক পাশে স্কলারশিপের খবর
ওয়েসিস স্কলারশিপ প্রয়োজনীয় ডকুমেন্টস
আবেদনের সময় আপনার কাছে নিচের নথিপত্রগুলো থাকা প্রয়োজন:
- পাসপোর্ট সাইজ ছবি।
- জাতিগত শংসাপত্র।
- শেষ পরীক্ষার মার্কশিট।
- ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবুক (আধার সংযুক্ত থাকা জরুরি)।
- আধার কার্ড।
- বার্ষিক আয়ের শংসাপত্র (Income Certificate)।
- স্কুল বা কলেজের ভর্তির রসিদ।
অনলাইনে আবেদন পদ্ধতি (OASIS Scholarship Application Process)
ওয়েসিস স্কলারশিপে আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়াটি অনলাইন। নিচে ধাপগুলি আলোচনা করা হলো:
১. প্রথমে ওয়েসিস-এর অফিসিয়াল ওয়েবসাইট www.oasis.gov.in এ যান।
২. ‘Student Registration’ অপশনে ক্লিক করুন এবং আপনার জেলা নির্বাচন করুন।
৩. জন্মতারিখ, নাম, ইমেইল আইডি, ফোন নাম্বার ইত্যাদি দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।
৪. রেজিস্ট্রেশন সফল হলে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন। সেটি দিয়ে লগইন করে সম্পূর্ণ আবেদনপত্রটি পূরণ করুন।
৫. আপনার ছবি, মার্কশিট এবং অন্যান্য প্রয়োজনীয় নথি স্ক্যান করে আপলোড করুন।
৬. সব তথ্য যাচাই করে ফাইনাল সাবমিট করুন। এরপর আবেদনপত্রের একটি হার্ডকপি প্রিন্ট করে নিন।
অনলাইন আবেদন শেষ করার পর প্রিন্ট করা কপিটি প্রয়োজনীয় নথিসহ আপনার সংশ্লিষ্ট ব্লক অফিস (BDO) অথবা পৌরসভা অফিসে জমা দিতে হতে পারে।
আবেদনের শেষ তারিখ (Oasis Scholarship last date 2026)
বর্তমানে ওয়েসিস স্কলারশিপের জন্য আবেদন বর্তমানে গ্রহণ করা চলছে। তবে আবেদন পোর্টালটি বছরে নির্দিষ্ট সময়ের জন্যই খোলা থাকে। তাই ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে পরামর্শ দেওয়া হচ্ছে তারা যেন দেরি না করে যত দ্রুত সম্ভব আবেদন করে।
OASIS Scholarship Official Website
ওয়েসিস স্কলারশিপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হল। আরও তথ্য জানতে ভিজিট করতে পারেন ওয়েসিস স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট www.oasis.gov.in
মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ুয়াদের জন্য সরকারি ও বেসরকারি স্কলারশিপের খবর পেতে আমাদের হোয়াটস্যাপ চ্যানেলে যুক্ত হন- Join Now







