OICL Recruitment 2025: সরকারি দপ্তরে সহকারী পদে নিয়োগের সুযোগ, ৫০০ টি শূন্যপদে এইভাবে আবেদন করুন

Published By: Priyanka Sen | Published On:
Share:

OICL Recruitment 2025: সম্প্রতি ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (OICL) সহকারী পদে বিপুল সংখ্যক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করছে। কোম্পানির তৃতীয় শ্রেণীর ক্যাডারে রয়েছে বিশাল শূন্যপদ। অনলাইন আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। Exam Bangla র আজকের এই প্রতিবেদনে জেনে নিন যোগ্যতা ও নির্বাচন প্রক্রিয়া সহ বিজ্ঞপ্তির যাবতীয় তথ্য।

---Advertisement---

নিয়োগকারী সংস্থা- ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (OICL)।

অফিসিয়াল ওয়েবসাইট- https://www.orientalinsurance.org.in।

পদের নাম- অ্যাসিস্ট্যান্ট।

মোট শূন্যপদ- ৫০০ টি।

বয়স-আবেদনকারীর বয়স হতে হবে ৩১ জুলাই, ২০২৫ অনুযায়ী, ২১ থেকে ৩০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন।

শিক্ষাগত যোগ্যতা- যোগ্য ও ইচ্ছুক প্রার্থীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি পাশ করে থাকতে হবে। এসএসসি/ এইচএসসি/ ইন্টারমিডিয়েট/ স্নাতক স্তরে একটি বিষয় হিসেবে ইংরেজিতে পাশ করে থাকতে হবে।

---Advertisement---

চাকরির খবরঃ প্রভিডেন্ট ফান্ড দপ্তরে ২৩০ টি শূন্য পদে কর্মী নিয়োগ

অন্যান্য যোগ্যতা- প্রার্থীরা যে রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য আবেদন করেবন সেই রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের আঞ্চলিক ভাষা পড়া, লেখা এবং বলার দক্ষতা থাকতে হবে। চূড়ান্ত নির্বাচনের আগে একটি ভাষা পরীক্ষা নেওয়া হবে এবং দক্ষ না হলে প্রার্থীদের অযোগ্য বলে ঘোষণা করা হবে।

নিয়োগ প্রক্রিয়া- যোগ্য প্রার্থীদের প্রিলিমিস এবং মেইন অর্থাৎ টু-টায়ার অনলাইন পরীক্ষা দিতে হবে। চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের আঞ্চলিক ভাষা পরীক্ষার জন্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত করা হবে। অনলাইন চূড়ান্ত পরীক্ষা এবং আঞ্চলিক ভাষা পরীক্ষার উপর ভিত্তি করে নির্বাচন করা হবে। উল্লেখ্য, প্রতিটি ভুল উত্তরের জন্য এক-চতুর্থাংশ নেগেটিভ মার্কিং রয়েছে।

চাকরির খবরঃ  ১০,২৭৭ শূন্য পদে সরকারি ব্যাংকে CRP ক্লার্ক নিয়োগ

চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন  👇👇

অন্যান্য তথ্য-

  • প্রিলিমিনারি পরীক্ষা (সম্ভাব্য): ৭ সেপ্টেম্বর, ২০২৫।
  • মেইন পরীক্ষা (সম্ভাব্য): ২৮ অক্টোবর, ২০২৫।
  • কল লেটার ডাউনলোড: সম্ভাব্য প্রতিটি পরীক্ষার ৭ দিন আগে কল লেটার পেয়ে যাবেন প্রার্থীরা।

আবেদন প্রক্রিয়া- ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা শুধুমাত্র কোম্পানির ওয়েবসাইটের- https://www.orientalinsurance.org.in মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। অন্য কোনও আবেদন গ্রহণ করা হবে না। প্রার্থীরা শুধুমাত্র একটি রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চলের শূন্যপদের জন্য আবেদন করতে পারবেন এবং সেই রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের একটি কেন্দ্র থেকে অনলাইন পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

আবেদন মূল্য-

  • এসসি/এসটি/পিডব্লিউডি/প্রাক্তন সৈনিক: ১০০ টাকা (জিএসটি সহ)।
  • অন্যান্য সকল প্রার্থী: ৮৫০ টাকা (জিএসটি সহ)।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.

Priyanka Sen

নেতাজি সুভাষ ওপেন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন এবং গত ৪+ বছর ধরে স্কলারশিপ ও সরকারি শিক্ষা প্রকল্প বিষয়ক কনটেন্ট লিখছেন। শিক্ষা সংক্রান্ত নীতিমালা, আবেদন প্রক্রিয়া ও যোগ্যতার মানদণ্ড সহজ ভাষায় বিশ্লেষণ করা তার বিশেষ দক্ষতা। নির্ভরযোগ্য তথ্য ও ব্যবহারিক গাইডের মাধ্যমে তিনি শিক্ষার্থীদের সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে আসছেন।

আরও পড়ুন

সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে ব্যারাকপুর শিলিগুড়ি আর্মি অফিসে অগ্নিবীর নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন