Oil India Limited Recruitment: ২৬২ শূন্যপদে অয়েল ইন্ডিয়াতে কাজের সুযোগ, মাধ্যমিক পাশে আবেদন

Published By: Priyanka Sen | Published On:
Share:

Oil India Limited Recruitment: মাধ্যমিক যোগ্যতায় যে সমস্ত চাকরিপ্রার্থীরা সরকারি দপ্তরে কর্মী হিসেবে নিযুক্ত হতে চাইছিলেন, তাদের জন্য এবার দুর্দান্ত সুখবর প্রকাশ করল কেন্দ্রীয় সরকারের অন্তর্গত সংস্থা ওয়েল ইন্ডিয়া লিমিটেড। সম্প্রতি মোট ২৬২ টি শূন্য পদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে অনলাইনে চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। তবে আবেদনের আগে অবশ্যই প্রত্যেকটি চাকরিপ্রার্থীকে এই নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি জেনে নিতে হবে। এর জন্যই EXAM BANGLA র তরফে এই নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য বিস্তারিতভাবে উল্লেখ করা হলো।

---Advertisement---

নিয়োগ কারী সংস্থা- অয়েল ইন্ডিয়া লিমিটেড।

পদের নাম- ওয়ার্ক পারসন (গ্রেড III, V, VII)।

মোট শূন্য পদের সংখ্যা- ২৬২ টি।

শিক্ষাগত যোগ্যতা- বিভিন্ন পদ অনুসারে অয়েল ইন্ডিয়া একাধিক যোগ্যতার চাকরি প্রার্থীদের এক্ষেত্রে নিয়োগ করছে। যেকোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যোগ্যতায় চাকরিপ্রার্থীরা বিভিন্ন পদে আবেদন জানাতে পারবেন। এর পাশাপাশি কোন চাকরি প্রার্থীর ডিপ্লোমা ডিগ্রী অথবা কাজের অভিজ্ঞতা থাকলেও সেই যোগ্যতা অনুসারেও বিভিন্ন পদের আবেদনের সুযোগ রয়েছে। পদ অনুসারে শিক্ষাগত যোগ্যতার বিস্তারিত তথ্য ভালোভাবে বুঝে নিচে দেওয়া লিঙ্ক থেকে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটির ডাউনলোড করে দেখে নিতে পারেন।

---Advertisement---

চাকরির খবরঃ ৩৬১ শূন্য পদে NHPC তে নিয়োগের সুযোগ

বয়স সীমা- ন্যূনতম ১৮ বছর থেকে শুরু করে সর্বোচ্চ ৩৮ বছর পর্যন্ত চাকরি প্রার্থীরা এই পদে আবেদন জানাতে পারবেন। প্রত্যেকটি চাকরি প্রার্থীর বয়স ১৮/০৮/২০২৫ তারিখ অনুসারে হিসাব করা হবে। এর পাশাপাশি সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীদের জন্য সরকারি নিয়ম মেনে বয়সের ঊর্ধ্বসীমায় যথাযথ ছাড় দেওয়া হবে।

পদ অনুসারে মাসিক বেতন-

গ্রেড III এর বিভিন্ন পদে নিযুক্ত কর্মীরা ন্যূনতম ২৬,৬০০ টাকা থেকে ৯০,০০০ টাকার মধ্যে বেতন পাবেন।

গ্রেড V এর অন্তর্গত পদগুলিতে নিযুক্ত কর্মীরা ন্যূনতম ৩২ হাজার টাকা থেকে সর্বোচ্চ ১ লক্ষ ২৭ হাজার টাকার মধ্যে বেতন পাবেন।

গ্রেড VII এর পদে নিযুক্ত কর্মীদের বেতন হবে ৩৭,৫০০ টাকা থেকে ১,৪৫,০০০ টাকার মধ্যে।

চাকরির খবরঃ BHEL এ মাধ্যমিক যোগ্যতায় কর্মী নিয়োগ

চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন  👇👇

নিয়োগ পদ্ধতি- প্রতিটি চাকরি প্রার্থীকে কম্পিউটার ভিত্তিক একটি লিখিত পরীক্ষার মাধ্যমে উল্লেখিত পদগুলিতে কর্মী হিসেবে নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষার জন্য মোট ২ ঘন্টা সময় পাবেন থাকলে প্রার্থীরা। সফলভাবে উত্তীর্ণ চাকরি প্রার্থীদের পরবর্তী ধাপ অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি- প্রত্যেকটি চাকরিপ্রার্থীকে অয়েল ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সম্পূর্ণভাবে অনলাইনে আবেদনপত্র পূরণ করে ১৮/০৮/২০২৫ তারিখের মধ্যে জমা করতে হবে। এর জন্য ইচ্ছুক চাকরি প্রার্থীদের www.oil-india.com -এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে, তারপর অনলাইনে আবেদনপত্র পূরণ করে জমা করে দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে অবশ্যই গুরুত্বপূর্ণ নথিপত্র এবং আবেদনমূল্য জমা দিতে হবে।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job updates  please visit our official website.

Priyanka Sen

নেতাজি সুভাষ ওপেন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন এবং গত ৪+ বছর ধরে স্কলারশিপ ও সরকারি শিক্ষা প্রকল্প বিষয়ক কনটেন্ট লিখছেন। শিক্ষা সংক্রান্ত নীতিমালা, আবেদন প্রক্রিয়া ও যোগ্যতার মানদণ্ড সহজ ভাষায় বিশ্লেষণ করা তার বিশেষ দক্ষতা। নির্ভরযোগ্য তথ্য ও ব্যবহারিক গাইডের মাধ্যমে তিনি শিক্ষার্থীদের সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে আসছেন।

আরও পড়ুন

মার্চ মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? এক্ষুনি দেখে নিন সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে