আপনি কি পশ্চিমবঙ্গের একজন শিক্ষার্থী? বর্তমানে বিজ্ঞান বিভাগ নিয়ে কলেজে পড়ছেন? তবে OIST Research Internship আপনার জন্য দারুন সুযোগ। ওকিনাওয়া ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি প্রতিবছর এই ইন্টার্নশিপ প্রোগ্রাম এর মাধ্যমে এদেশের বহু পড়ুয়াকে সরাসরি বিদেশে ট্রেনিং এর সুযোগ দেয়। ট্রেনিং শেষে উজ্জ্বল ক্যারিয়ার গড়ার সুযোগ থাকে ছাত্র-ছাত্রীদের সামনে। ট্রেনিং চলাকালীন প্রতিমাসে স্টাইপেন্ড ও অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হয়। আপনিও যদি এই ইন্টার্নশিপের মাধ্যমে নিজের ভবিষ্যৎ করতে চান তবে দেরি না করে এখানে যোগ্যতা, আবেদন প্রক্রিয়া ও অন্যান্য তথ্য নিয়ে বিস্তারিত আলোচনা দেখে নিন।
এক নজরে
OIST Research Internship 2026
| বিষয় |
OIST Research Internship 2026
|
| ধরন |
বেসরকারি প্রোগাম।
|
| পরিচালনাকারী সংস্থা |
ওকিনাওয়া ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (জাপান)।
|
| যোগ্যতা |
বিজ্ঞান শাখায় স্নাতক ও স্নাতকোত্তর পড়ুয়ারা।
|
| সুবিধা |
নির্বাচিত প্রার্থীরা বিভিন্ন ধরনের সুবিধা পান।
|
| আবেদন পদ্ধতি | অনলাইন। |
| সময়সীমা |
নিচে উল্লেখ করা হয়েছে।
|
| অফিসিয়াল ওয়েবসাইট |
OIST Research Internship সুবিধা
এই ইন্টার্নশিপে নির্বাচিত শিক্ষার্থীদের একগুচ্ছ সুযোগ-সুবিধা দেওয়া হয়।
- ইন্টার্নদের প্রতিদিন প্রায় ২,৪০০ ইয়েন বা ভারতীয় মুদ্রায় ১৪০০ টাকা ভাতা প্রদান করা হয়।
- বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই থাকার জন্য আবাসন সুবিধা দেওয়া হয়।
- ভিসার জন্য যাবতীয় খরচ ও প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে সাহায্য করা হয়।
- ট্রেনিং শেষে সার্টিফিকেট এবং প্লেসমেন্টের সুযোগ প্রদান করা হয়।
আবেদনের যোগ্যতা
OIST ইন্টার্নশিপে আবেদনের জন্য,
- আবেদনকারীকে স্নাতক বা স্নাতকোত্তর পাস হতে হবে। এছাড়াও অন্তিম বর্ষের পড়ুয়ারাও আবেদনের যোগ্য।
- অবশ্যই স্টেম (STEM) ফিল্ড বা বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং এবং গণিতের যেকোনো বিষয় নিয়ে বর্তমানে পড়াশুনা করতে হবে।
- আগের সেমিস্টার গুলোতে ভালো নম্বর থাকতে হবে।
- ইংরেজিতে কথা বলার দক্ষতা থাকতে হবে।
প্রয়োজনীয় নথিপত্র
আবেদন করার সময় নিম্নলিখিত প্রমাণগুলি সাবমিট করতে হবে,
- ৪০০ শব্দের মধ্যে একটি Essay, যেখানে আপনার গবেষণার আগ্রহ এবং কেন আপনি OIST-তে কাজ করতে চান তা উল্লেখ থাকবে।
- শেষ সেমিস্টারের মার্কশিট।
- বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানের একজন প্রফেসরের থেকে সুপারিশপত্র।
- সিভি (CV/Resume)।
- পাসপোর্ট সাইজ ছবি।
আরও পড়ুনঃ INAE Fellowship: ইঞ্জিয়ারিনং গ্র্যাজুয়েটদের জব ট্রেনিং ও মাসিক ভাতা দেওয়া হচ্ছে
আবেদন করার পদ্ধতি
আবেদন প্রক্রিয়া অনলাইনে নিম্নলিখিতভাবে করতে হবে,
- প্রথমে Buddy4Study বা OIST-এর অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টালে যান।
- আপনার ইমেইল বা ফোন নাম্বার দিয়ে একটি প্রোফাইল তৈরি করুন।
- আপনার ব্যক্তিগত এবং একাডেমিক তথ্যগুলো নির্ভুলভাবে এন্ট্রি করুন।
- OIST-এর ওয়েবসাইটে বিভিন্ন বিষয়ের রিসার্চ ইউনিট রয়েছে। আপনি বর্তমানে যা নিয়ে পড়াশোনা করছেন তার ভিত্তিতে সঠিক ইউনিট নির্বাচন করুন।
- আগে থেকে প্রস্তুত করা সব কাগজপত্র আপলোড করুন।
- সব তথ্য যাচাই করে সাবমিট বাটনে ক্লিক করুন।
আবেদনের সময়সীমা
এই ইন্টার্নশিপে আবেদন প্রক্রিয়া বর্তমানে শুরু হয়ে গিয়েছে। আবেদন শেষের তারিখ ও অনান্য গুরুত্বপূর্ণ সময়সীমা জানতে অফিসিয়াল ওয়েবসাইট বা Buddy4Study পোর্টালে নিয়মিত নজর রাখুন।
এরকম গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন। টেলিগ্রাম গ্রুপঃ Join Now