HS Examination 2023: এবার থেকে একটি উত্তরপত্রে পরীক্ষা দেবেন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা!

Published By: Madhumita Pal | Published On:
Share:

আগামী ১৪ই মার্চ থেকে রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। চলতি বছরের উচ্চমাধ্যমিকে আনা হচ্ছে একাধিক নজিরবিহীন পরিবর্তন। সূত্রের খবর, এবছর পার্ট ওয়ান ও পার্ট টু এর উত্তরের ক্ষেত্রে আলাদা আলাদা উত্তরপত্রে লেখার চল উঠে যাচ্ছে। তার বদলে এবার থেকে একটি উত্তরপত্রে পরীক্ষা দেবেন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা।

সাধারণত উচ্চমাধ্যমিক পরীক্ষায় পার্ট ওয়ান ও পার্ট টু প্রশ্নের জন্য আলাদা আলাদা প্রশ্নপত্র দেওয়ার নিয়ম ছিল। যেখানে পার্ট ওয়ানের মাল্টিপল চয়েসের প্রশ্নপত্রে তার উত্তর লিখে জমা করে দিতে হতো পরীক্ষার্থীদের। আর পার্ট টু এর জন্য দেওয়া হতো পৃথক প্রশ্নপত্র। পরীক্ষার হলে দুটি বিভাগের উত্তরপত্র একসাথে জমা দিতেন পরীক্ষার্থীরা। আর বাড়ি নিয়ে আসতে পারতেন পার্ট টু এর প্রশ্নপত্রটি। তবে এবার থেকে এই নিয়মে বদল আসতে চলেছে।

চাকরির খবরঃ পারমাণবিক জ্বালানী কমপ্লেক্সে উচ্চমাধ্যমিক পাশে কর্মী নিয়োগ

জানা যাচ্ছে, এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষায় পার্ট ওয়ানের প্রশ্নগুলির উত্তর লেখার জন্য উত্তরপত্রেই ছক কাটা থাকবে। উত্তর লিখতে হবে নির্দিষ্ট ঘরে। পার্ট ওয়ানের মাল্টিপল চয়েস ও শর্ট অ্যানসার টাইপ কোয়েশ্চেন দুটির ক্ষেত্রেই বজায় থাকবে এই ব্যবস্থা। প্রসঙ্গত, ১৪ই মার্চ থেকে কড়া নিয়মনীতির আবরণে উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসবেন রাজ্যের বিভিন্ন প্রান্তের অসংখ্য পরীক্ষার্থী। পরীক্ষার পরিচালনায় কোনোরকম ত্রুটি রাখতে চাইছে না উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

WBCHSE HS Semester System: উঠে যাচ্ছে উচ্চ মাধ্যমিকের সেমিস্টার, পুরনো পদ্ধতিতেই পরীক্ষা? বিজ্ঞপ্তি প্রকাশ সংসদের HS 3rd Semester Answer Key 2026: সেমিস্টার-৩ সাপ্লিমেন্টারি পরীক্ষার ফাইনাল অ্যানসার কি বেরোল, কার কত নম্বর বাড়ল? উচ্চমাধ্যমিক স্তরে বিরাট বদল, পুরোনো সিলেবাস ছেড়ে সেমিস্টার পদ্ধতিতে যেতে পারবে একাদশের পড়ুয়ারা KVS Admission 2026-27: কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হল, কিভাবে আবেদন করবেন? এপ্রিলেই শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক এর নতুন ক্লাস, একাদশের সেমিস্টার নিয়েও বড় ঘোষণা সংসদের