পশ্চিম বর্ধমান জেলা স্বাস্থ্য দপ্তরে নিয়োগ, লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ

Published By: Debasish Ghosh | Published On:
Share:

রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর মারফত পশ্চিম বর্ধমান স্বাস্থ্য বিভাগে উচ্চ মাধ্যমিক পাশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। ন্যাশনাল আরবান হেলথ মিশনের (NUHM) আওতায় প্রার্থীদের বিভিন্ন পদে নিয়োগ করা হবে। নিয়োগপ্রাপ্তদের প্রতি মাসে ভালো বেতন এবং অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে। জেলার স্থায়ী বাসিন্দা নারী পুরুষ নির্বিশেষে সকল প্রার্থীরা আবেদন করতে পারবেন। নিয়োগের জন্য কোনো রকম লিখিত বা অনলাইন পরীক্ষা নেওয়া হবে না। নিচে নিয়োগের বিভিন্ন খুঁটিনাটি তথ্য নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো।

পশ্চিম বর্ধমান জেলা স্বাস্থ্য দপ্তরে নিয়োগ

অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে বিভিন্ন পদের জন্য প্রত্যেক ক্যাটাগরিতে আলাদা আলাদা শূন্যপদ রয়েছে।

পদের নাম শূন্যপদ ক্যাটাগরি
মেডিকেল অফিসার ইন-চার্জ 2 UR-1, SC-1
স্পেশালিস্ট (পেডিয়াট্রিশিয়ান/ অ্যানাস্থেটিক/ মেডিসিন/ গাইনোকোলজি) প্রতিটি পদে 2 টি করে। UR-1, SC-1
নার্সিং ইন-চার্জ 2 UR-1, SC-1
ল্যাব টেকনিশিয়ান 1 UR – 1
স্টোর অ্যাসিস্ট্যান্ট 2 UR-1, SC-1
অফথালমিক অ্যাসিস্ট্যান্ট 1 UR – 1

শিক্ষাগত যোগ্যতা

বিভিন্ন পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা  চাওয়া হয়েছে।

পদের নাম শিক্ষাগত যোগ্যতা
মেডিকেল অফিসার ইন-চার্জ
ন্যাশনাল মেডিকেল কাউন্সিল স্বীকৃত প্রতিষ্ঠান থেকে MBBS ডিগ্রি থাকতে হবে। সেই সঙ্গে ১ বছরের ইন্টার্নশিপ এবং ২ বছরের প্রশাসনিক অভিজ্ঞতা লাগবে।
স্পেশালিস্ট (পেডিয়াট্রিশিয়ান/ অ্যানাস্থেটিক/ মেডিসিন/ গাইনোকোলজি)
MBBS সহ সংশ্লিষ্ট বিষয়ে PG ডিগ্রি/ DNB/ ডিপ্লোমা থাকতে হবে।
নার্সিং ইন-চার্জ
নার্সিংয়ে M.Sc এবং ১ বছরের ক্লিনিক্যাল অভিজ্ঞতা থাকতে হবে।
ল্যাব টেকনিশিয়ান
বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। সেই সঙ্গে DMLT কোর্স পাস এবং কম্পিউটারের প্রাথমিক জ্ঞান থাকতে হবে।
স্টোর অ্যাসিস্ট্যান্ট
উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। এছাড়াও D.Pharma কোর্স পাস এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনে দক্ষ হতে হবে।
অফথালমিক অ্যাসিস্ট্যান্ট
বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক পাশ এবং ২ বছরের প্যারামেডিক্যাল অফথালমিক অ্যাসিস্ট্যান্ট ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে।
---Advertisement---

বয়সসীমা

এক্ষেত্রে পদ বিশেষে বয়সসীমা ভিন্ন ভিন্নঃ

পদের নাম
বয়সসীমা (০১.০১.২৬ অনুযায়ী)
মেডিকেল অফিসার ইন-চার্জ
সর্বোচ্চ ৬৭ বছর ।
স্পেশালিস্ট (পেডিয়াট্রিশিয়ান/ অ্যানাস্থেটিক/ মেডিসিন/ গাইনোকোলজি)
সর্বোচ্চ ৬২ বছর।
নার্সিং ইন-চার্জ
২২ থেকে ৪০ বছর ।
ল্যাব টেকনিশিয়ান সর্বোচ্চ ৪০ বছর।
স্টোর অ্যাসিস্ট্যান্ট
১৮ থেকে ৪০ বছর।
অফথালমিক অ্যাসিস্ট্যান্ট
১৮ থেকে ৪০ বছর ।

বেতন

পদের নাম মাসিক বেতন
মেডিকেল অফিসার ইন-চার্জ ৮০,০০০ টাকা।
স্পেশালিস্ট (পেডিয়াট্রিশিয়ান/ অ্যানাস্থেটিক/ মেডিসিন/ গাইনোকোলজি) ৭০,০০০ টাকা ।
নার্সিং ইন-চার্জ ৫০,০০০ টাকা।
ল্যাব টেকনিশিয়ান ২২,০০০ টাকা ।
স্টোর অ্যাসিস্ট্যান্ট ২২,০০০ টাকা ।
অফথালমিক অ্যাসিস্ট্যান্ট ১৮,০০০ টাকা।

আরও পড়ুনঃ মার্চ মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? সম্পূর্ণ জব লিস্ট দেখুন

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের অনলাইন আবেদন করতে হবে।

  1. প্রথমে hr.wbhealth.gov.in পোর্টালে যেতে হবে।
  2. নিজের নাম, ফোন নাম্বার, ইমেল আইডি, জন্ম তারিখ ইত্যাদি তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে।
  3. রেজিস্ট্রেশন শেষে প্রাপ্ত আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে আবেদনপত্র পূরণ করতে হবে।
  4. প্রয়োজনীয় ডকুমেন্টস যেমন ফটো, আধার কার্ড, বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, কাজের অভিজ্ঞতার নথি ইত্যাদি স্ক্যান করে আপলোড করতে হবে।
  5. নির্দিষ্ট আবেদন ফি জমা করে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে।

আবেদন ফি

ক্যাটেগরি ফী
জেনারেল প্রার্থীদের জন্য ১০০ টাকা
সংরক্ষিত শ্রেণির (SC/ST/OBC) প্রার্থীদের জন্য ৫০ টাকা।
---Advertisement---

নিয়োগ প্রক্রিয়া

অনলাইন আবেদনের পর শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী মেধা তালিকা তৈরি করা হবে। তার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে।

গুরুত্বপূর্ণ তারিখসমূহ

  • অনলাইন আবেদন শুরু: ১২ মার্চ, ২০২৬।
  • রেজিস্ট্রেশন ও ফি জমা দেওয়ার শেষ তারিখ: ২৬ মার্চ, ২০২৬।
  • আবেদনপত্র সম্পূর্ণ জমা দেওয়ার শেষ তারিখ: ২৯ মার্চ, ২০২৬।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.

এরকম গুরুত্বপূর্ণ চাকরির পরীক্ষা অথবা বোর্ড পরীক্ষার আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন। টেলিগ্রাম গ্রুপঃ Join Now

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

ইন্টারভিউয়ের দিয়ে চাকরির সুযোগ, নিয়োগ হবে বাঁকুড়ায় জেলার স্বাস্থ্য বিভাগে উত্তর দিনাজপুরের স্বাস্থ্য বিভাগে কর্মী নিয়োগ, প্রতিমাসে বেতন ২৫ হাজার টাকা কলকাতা মিউনিসিপ্যাল কার্পোরেশনে স্টাফ নার্স নিয়োগ, মাসিক বেতন ২৫ হাজার টাকা পশ্চিম বর্ধমানে স্বাস্থ্য বিভাগে কর্মী নিয়োগ, প্রতিমাসে ২০ হাজার টাকা বেতন আলিপুরদুয়ারে বিভিন্ন ব্লকে অ্যাকাউন্টেন্ট নিয়োগ, মোট শূন্যপদ ৫২ টি