৮৩৪ টি শূন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, লাস্ট ডেট ১৮ সেপ্টেম্বর

Published By: Debasish Ghosh | Published On:
Share:

রাজ্যের মহিলা চাকরিপ্রার্থীদের জন্য আবারও বিরাট সুখবর। রাজ্যের বিভিন্ন জেলা প্রশাসনের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এবং পৌরসভা এলাকায় অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে ধারাবাহিকভাবে। সম্প্রতি বাঁকুড়া, উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ দিনাজপুর জেলার পর পশ্চিম বর্ধমান জেলার প্রতিটি ব্লকে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হল। ব্লকভিত্তিকভাবে শূন্যপদের তালিকা প্রকাশ করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। সংশ্লিষ্ট এলাকার মহিলা চাকরিপ্রার্থীরা ওই এলাকার স্থায়ী বাসিন্দা হলে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন।

পদের নাম— অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা
মোট শূন্যপদ— ৮৩৪ টি। (অন্ডাল- ৪০ টি, আসানসোল- ১৩৯ টি, আসানসোল (২)- ৬৬ টি , বারাবনী- ৪৪ টি, দুর্গাপুর (১)- ৬ টি, দুর্গাপুর (২)- ১৫ টি, ফরিদপুর- ৪১ টি , জামুরিয়া (শহর)- ২২ টি, কাঁকসা- ১১৪ টি, কুলটি- ১০৮ টি, পাণ্ডবেশ্বর- ৬০ টি, রানীগঞ্জ (গ্রামীণ)- ৮৯ টি, রানীগঞ্জ (শহর)- ৩৮ টি, সালানপুর- ৫২ টি)

চাকরির খবরঃ কোন কোন জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ চলছে দেখে নিন

শিক্ষাগত যোগ্যতা— অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদের ক্ষেত্রে আবেদন জানানোর জন্য যে কোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক অথবা সমতুল্য যে কোনো পরীক্ষায় পাশ করে থাকতে হবে।
বয়সসীমা— আগ্রহী আবেদনকারীদের বয়স ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে।

নিজের জেলার অঙ্গনওয়াড়ি নিয়োগের খবর পেতে WhatsApp গ্রুপে যুক্ত হন 

আবেদন পদ্ধতি— অনলাইনের মাধ্যমে নিজেদের আবেদন নথিভুক্ত করতে হবে আগ্রহী চাকরিপ্রার্থীদের। আবেদন জানানোর জন্য পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দিষ্ট একটি পোটার্ল তৈরী করা হয়েছে। প্রার্থীদের সুবিধার্থে সেই পোর্টালের লিঙ্ক এই প্রতিবেদনের নিচে দেওয়া হল। ওই পোর্টালে ভিজিট করার পর আবেদনকারীকে নিজের পছন্দের পদ নির্বাচন করতে হবে। এরপর নিজের গ্রাম পঞ্চায়েত অথবা পৌরসভা এলাকার নাম সিলেক্ট করলেই অনলাইন আবেদনপত্রটি খুলে যাবে। এখানে উল্লেখিত তথ্যগুলি পূরণ করে নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করে সাবমিট করলেই আবেদন নথিভুক্ত হয়ে যাবে।

আরও পড়ুনঃ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পরীক্ষার নতুন সিলেবাস

সম্পূর্ণ নতুন সিলেবাস অনুযায়ী প্রকাশিত অঙ্গনওয়াড়ি পরীক্ষার বই আজকেই সংগ্রহ করুন 👇👇

আবেদনের শেষ তারিখ— ১৮ সেপ্টেম্বর, ২০২৪।

Official Notification: Download Now
Official Website: Apply Now

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

IDBI ব্যাংকে ম্যানেজার পদে আবেদন চলছে, গ্র্যাজুয়েশন পাশে আবেদন করুন মার্চ মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? এক্ষুনি দেখে নিন সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা