রাজ্যে ব্লক আশা কো-অর্ডিনেটর নিয়োগ, প্রতিমাসে বেতন ১৫ হাজার টাকা

Published By: Madhumita Pal | Published On:
Share:

পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। রাজ্যে ব্লক প্রোগ্রাম কো-অর্ডিনেটর আশা পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।

Employment No- 622/KGP
পদের নাম- Co-Ordinator (Asha)
মোট শূন্যপদ- ১ টি।

বয়স- প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন। বয়স হিসাব করতে হবে ১ জানুয়ারি, ২০২৩ তারিখ অনুযায়ী।
বেতন- প্রতিমাসে বেতন ১৫,০০০/- টাকা।

চাকরির খবরঃ সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকে ৬৩৮ শূন্যপদে নিয়োগ

শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Social Science/ Sociology/ Social Anthropology/ Social Work/ Rural Development/ Economic -এ Master’s Degree করা থাকতে হবে। সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে দু বছরের কাজের অভিজ্ঞতা ও কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন।

আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। পরে পূরণ করা আবেদনপত্র, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে একটি মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র জমা করতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা- To the Sub- Divisional Office & Member Secretary, Kharagpur Sub Division, At- Kharagpur, P.O-Kharagpur, Dist- Paschim Medinipur, Pin- 721301
আবেদনের শেষ তারিখ- ২৫ মার্চ, ২০২৩

চাকরির খবরঃ এয়ারপোর্ট ইন্ডিয়াতে সিকিউরিটি স্ক্রিনার নিয়োগ

নিয়োগ পদ্ধতি- প্রার্থীদের লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
নিয়োগ স্থান- পশ্চিম মেদিনীপুর জেলা খড়্গপুর-১ নং ব্লকে নিয়োগ করা হবে।

Official Notification: Download Now
Official Website: Click Here

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে ব্যারাকপুর শিলিগুড়ি আর্মি অফিসে অগ্নিবীর নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন WBSSC Group C D Admit Card Publish: কিভাবে ডাউনলোড করবেন, দেখে নিন হলদিয়া পেট্রোকেমিক্যালসে কর্মী নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ৯ হাজার টাকা ব্যাংক অব বরোদায় বিশাল নিয়োগ, যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া দেখে নিন