পশ্চিমবঙ্গ সরকারের ‘আনন্দধারা’ প্রকল্পের অধীনে পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন ব্লকে কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি এই মর্মে জেলার মিশন ম্যানেজমেন্ট ইউনিট (DMMU) অফিশিয়াল নোটিশ জারি করেছে। যোগ্য প্রার্থীদের বিভিন্ন পদে কাজের জন্য নিয়োগ করা হবে। নিয়োগের পর থাকবে আকর্ষণীয় বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা। জেলার স্থায়ী বাসিন্দা নারী পুরুষ সকলে আবেদনযোগ্য। ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস হলেই আবেদন করতে পারবেন। নীচে শূন্যপদের বিবরণ, যোগ্যতা, আবেদন পদ্ধতি, নির্বাচন প্রক্রিয়া ইত্যাদির বর্ণনা দেওয়া হল। আপনি যদি এই চাকরিতে আগ্রহী হয়ে থাকেন তবে দেরি না করে ঝটপট দেখে নিন।
এক নজরে
পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন ব্লকে কর্মী নিয়োগ
বিজ্ঞপ্তি অনুযায়ী, এখানে প্রার্থীদের নিম্নলিখিত চারটি প্রধান পদে নিয়োগ করা হবে:
- সংঘ কো-অর্ডিনেটর (Sangha Coordinator)
- অ্যাকাউন্ট্যান্ট ও এমআইএস (Accountant & MIS)
- সিএসপি-ব্যাংক লিঙ্কেজ (CSP-Bank Linkage)
- সিএসপি-লাইভলিহুড (CSP-Livelihood)
পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন ব্লক যেমন চন্দ্রকোনা, দাঁতন, দাসপুর, ডেবরা, গড়বেতা, ঘাটাল এবং কেশপুর সহ অন্যান্য ব্লকের গ্রাম পঞ্চায়েত স্তরে এই নিয়োগ করা হবে। নিয়োগ হবে চুক্তিভিত্তিকভাবে। সব মিলিয়ে মোট শূন্য পদের সংখ্যা ২১১ টি। এরমধ্যে বিভিন্ন ব্লকে বিভিন্ন পদে আলাদা আলাদা শূন্যপদ রয়েছে। এই নিয়ে বিস্তারিত জানতে অফিশিয়াল নোটিফিকেশন দেখার পরামর্শ দেওয়া হচ্ছে।
আবেদনের যোগ্যতা
প্রতিটি পদের জন্য আলাদা আলাদা যোগ্যতার মাপকাঠি রয়েছে:
- সংঘ কো-অর্ডিনেটর: আবেদনকারীকে অবশ্যই একজন মহিলা এবং স্বনির্ভর গোষ্ঠীর (SHG) সদস্য হতে হবে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে ন্যূনতম স্নাতক পাস এবং ৬ মাসের কম্পিউটার কোর্স থাকা বাধ্যতামূলক। পাশাপাশি SHG সংক্রান্ত কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
- অ্যাকাউন্ট্যান্ট ও এমআইএস: কমার্স বিভাগে উচ্চমাধ্যমিক পাস প্রার্থীরা অগ্রাধিকার পাবেন, তবে স্নাতক প্রার্থীরাও আবেদন করতে পারবেন। ১ বছরের কাজের অভিজ্ঞতা এবং ৬ মাসের কম্পিউটার কোর্স থাকা আবশ্যক।
- সিএসপি (ব্যাংক লিঙ্কেজ ও লাইভলিহুড): আবেদনকারীকে উচ্চমাধ্যমিক পাস হতে হবে এবং সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা ও SHG সদস্য হতে হবে। স্মার্টফোন ব্যবহারে দক্ষ হতে হবে।
বয়সসীমা
এখানে সমস্ত পদের ক্ষেত্রেই বয়সসীমা ০১/০১/২০২৬ তারিখ অনুযায়ী ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। তবে ৬০ বছর বয়স পর্যন্ত চুক্তি নবীকরণ করা যাবে।
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা
নির্বাচিত প্রার্থীদের পদ অনুযায়ী বিভিন্ন অংকের বেতন ও সুযোগ সুবিধা প্রদান করা হবে।
| পদের নাম | নির্দিষ্ট বেতন | অতিরিক্ত | সর্বমোট | অন্যান্য ভাতা |
| সংঘ কো-অর্ডিনেটর | ৭,০০০ টাকা। | ১,০০০ টাকা। | ৮,০০০ টাকা। |
মোবাইল রিচার্জ (২৫০ টাকা) ও TA।
|
| অ্যাকাউন্ট্যান্ট ও এমআইএস | ৬,০০০ টাকা। | ১,০০০ টাকা। | ৭,০০০ টাকা। |
মোবাইল রিচার্জ (২৫০ টাকা)।
|
| সিএসপি-লাইভলিহুড | ৪,০০০ টাকা। | ১,৫০০ টাকা। | ৫,৫০০ টাকা। |
মোবাইল রিচার্জ (২৫০ টাকা) ও TA।
|
| সিএসপি-ব্যাংক লিঙ্কেজ | ৪,০০০ টাকা। | ১,৫০০ টাকা। | ৫,৫০০ টাকা। |
আরও পড়ুনঃ রাজ্যের ১৩ টি পৌরসভায় কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ
আবেদন পদ্ধতি
এখানে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে। এজন্য
- প্রথমে https://www.anandadharawm.in/ ওয়েবসাইটে প্রবেশ যান।
- সেখানে প্রয়োজনীয় তথ্য দিয়ে নাম নথিভুক্ত করুন।
- আবেদনপত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং ব্যক্তিগত তথ্য নির্ভুলভাবে পূরণ করুন।
- এক্ষেত্রে কোনো নথিপত্র আপলোড করার প্রয়োজন নেই, তবে দেওয়া তথ্যগুলো যেন আসল নথির সাথে মেলে। ভুল তথ্য দিলে ইন্টারভিউয়ের সময়ে যাচাই হলে আবেদন বাতিল হবে।
- ফর্মটি ভালোভাবে যাচাই করে আবেদন জমা দিন।
আবেদন ফি
কোনো আবেদন ফি লাগবে না।
নির্বাচন প্রক্রিয়া
প্রত্যেক আবেদনকারী প্রার্থীকে প্রথমে একটি লিখিত পরীক্ষা দিতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। নীচে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়ার প্যাটার্ন তুলে ধরা হলো।
| লিখিত পরীক্ষা | |||||
| ক্রমিক নং | বিষয় | সংঘ কো-অর্ডিনেটর | অ্যাকাউন্ট্যান্ট ও এমআইএস | সিএসপি-ব্যাংক লিঙ্কেজ | সিএসপি-লাইভলিহুড |
|
১
|
জেনারেল নলেজ (GK) | ১০ | ১০ | ১০ | ১০ |
| ইংরেজি | ১০ | ১০ | ১০ | ১০ | |
| গণিত | ১৫ | ১৫ | ১৫ | ১৫ | |
| রিজনিং | ১০ | ১০ | ৫ | ৫ | |
| বাংলা | ১০ | ১০ | ৫ | ৫ | |
| কারেন্ট অ্যাফেয়ার্স | ৫ | ৫ | ৫ | ৫ | |
| NRLM সংক্রান্ত জ্ঞান | ৩০ | ৩০ | ৩০ | ৩০ | |
| মোট নম্বর (লিখিত) | ৯০ | ৯০ | ৮০ | ৮০ | |
| ইন্টারভিউ ও অন্যান্য টেস্ট (আগের ধাপে উত্তীর্ণ প্রার্থীদের জন্য) | |||||
| ২ | রাইটিং স্কিল টেস্ট | ৩০ | ২০ | ||
| ৩ | কম্পিউটার টেস্ট | ২০ | ৩০ | ১০ | ১০ |
| ৪ | ইন্টারভিউ | ১০ | ১০ | ১০ | ১০ |
| মোট নম্বর (অন্যান্য) | ৬০ | ৬০ | ২০ | ২০ | |
গুরুত্বপূর্ণ তারিখ
- আবেদন শুরুর তারিখ: ১৬ই মার্চ, ২০২৬ (সকাল ১১টা)।
- আবেদনের শেষ তারিখ: ৩০শে এপ্রিল, ২০২৬ (রাত ১২টা)।
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.
এরকম গুরুত্বপূর্ণ চাকরির পরীক্ষা অথবা বোর্ড পরীক্ষার আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন। টেলিগ্রাম গ্রুপঃ Join Now