রাজ্যের স্কুলে গ্রূপ-সি কর্মী ও শিক্ষক নিয়োগ, দেখে নিন আবেদন পদ্ধতি

Published By: ExamBangla.com | Published On:
Share:

রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর। রাজ্যের স্কুলে বিভিন্ন বিষয় ভিত্তিক শিক্ষক ও নন টিচিং স্টাফ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অন্তত উচ্চ মাধ্যমিক পাস থেকে শুরু করে বিভিন্ন শিক্ষক পদে গ্র্যাজুয়েট ডিগ্রী শিক্ষাগত যোগ্যতায় প্রার্থীরা আবেদন করতে পারবেন।
এই স্কুলে কোন কোন বিষয়ের শিক্ষক নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কি কি নিয়ম রাখা হয়েছে, মোট কয়টি শূন্যপদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, আবেদন কিভাবে করতে পারবেন সহ বিস্তারিত তথ্য রইল আজকের এই প্রতিবেদনে। সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম- অ্যাসিস্ট্যান্ট টিচার (হাই স্কুল)
মোট শূন্যপদ- ১ টি।
বিষয়- বিজ্ঞান
শিক্ষাগত যোগ্যতা- সংশ্লিষ্ট শাখায় স্নাতক সঙ্গে B.ed কোর্স করে থাকতে হবে। এছাড়াও ইংরেজিতে কথা বলার যথেষ্ট দক্ষতা থাকতে হবে।

আরও পড়ুনঃ উচ্চ মাধ্যমিক নতুন রুটিন ডাউনলোড করুন

পদের নাম- অ্যাসিস্ট্যান্ট টিচার (প্রাইমারি স্কুল)।
মোট শূন্যপদ- ৩ টি।
শিক্ষাগত যোগ্যতা- উচ্চ মাধ্যমিক পাশ বা যেকোনো শাখায় স্নাতক সঙ্গে B.ed/ D.El.Ed কোর্স করে থাকতে হবে।

পদের নাম- ল্যাব এসিস্ট্যান্ট।
মোট শূন্যপদ- ২ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো অনুমোদিত বোর্ড থেকে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ।

আবেদন পদ্ধতি- আগ্রহী প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এক্ষেত্রে আবেদনকারীর বায়ো ডাটা ও সঙ্গে সমস্ত নথিপত্র সংযুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।
নিয়োগের স্থান- পশ্চিম মেদিনীপুর জেলার বিদ্যাসাগর শিশু নিকেতন ইংলিশ মিডিয়াম স্কুলে নিয়োগ করা হবে।
আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ- ২২/০৩/২০২২
আবেদনপত্র পাঠানোর ঠিকানা- Principal, Vidyasagar Shishu Niketan, Rangamaati, Vidyasagar University, Paschim Medinipur,Pin- 721102

আরও পড়ুনঃ মাধ্যমিক রেজাল্ট কবে বেরোবে ঘোষণা হলো

প্রয়োজনীয় ডকুমেন্টস-
১) বায়ো ডাটা।
২) বয়সের প্রমাণপত্র।
৩) শিক্ষাগত যোগ্যতার মার্কশিট।
৪) সম্প্রতি তোলা ফটোকপি।

Official Notice: Download Now
Official Website: Click Here
Daily Job Update: Click Here

আরও পড়ুন

পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে ব্যারাকপুর শিলিগুড়ি আর্মি অফিসে অগ্নিবীর নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন WBSSC Group C D Admit Card Publish: কিভাবে ডাউনলোড করবেন, দেখে নিন হলদিয়া পেট্রোকেমিক্যালসে কর্মী নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ৯ হাজার টাকা