রাজ্যের খাদ্য দপ্তরে কর্মী নিয়োগ, অনলাইনে আবেদন করুন ১৫ নভেম্বর পর্যন্ত

Published By: ExamBangla.com | Published On:
Share:

আবারও একটি জেলার খাদ্য ও সরবরাহ দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার অধীনস্থ ব্লক ডেভেলপমেন্ট অফিসে নিয়োগ করা হবে। কোনোরূপ লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ -এর মাধ্যমে নিয়োগ করা হবে। কোন পদে নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা সহ আরও বিভিন্ন বিস্তারিত তথ্য নিয়ে রইলো আজকের এই প্রতিবেদন। সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম- ডাটা এন্ট্রি অপারেটর (DEO)।
শূন্যপদ- ৩২ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো বিষয়ে গ্র্যাজুয়েশন পাশ। সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশনে সার্টিফিকেট কোর্স করে থাকতে হবে। কম্পিউটার সাইন্স বিষয়ে স্নাতক পাশ করে থাকলে ও কম্পিউটার কাজের ওপর ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন।
বয়স- আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। বয়স হিসাব করবেন ০১/১০/২০২১ তারিখের হিসাবে।
বেতন- প্রতিমাসে ১৩,০০০ টাকা।

আরও পড়ুনঃ
মাধ্যমিক পাশে রাজ্যে গ্রূপ-সি কর্মী নিয়োগ
রাজ্যে ক্লার্ক ও গ্রূপ- ডি কর্মী নিয়োগ

আবেদন পদ্ধতি- আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। পশ্চিম মেদিনীপুর জেলার অফিশিয়াল ওয়েবসাইট গিয়ে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করার সময় আবেদনকারীর একটি বৈধ মোবাইল নম্বর ও ইমেল আইডি থাকতে হবে। ইতিমধ্যেই আবেদন শুরু হয়ে গেছে। অনলাইনে আবেদন করার শেষ তারিখ ১৫ নভেম্বর, ২০২১।
নিয়োগের স্থান- পশ্চিম মেদিনীপুর জেলার খাদ্য ও সরবরাহ দপ্তরে নিয়োগ করা হবে।
আবেদন ফী- শূন্য।
নিয়োগ পদ্ধতি- নিয়োগ করা হবে ইন্টারভিউ -এর মাধ্যমে।

Official Notice: Download Now
Apply Now: Click Here
Daily Job Update: Click Here

আরও পড়ুন

ইন্ডিয়ান নেভিতে মাধ্যমিক পাসে অগ্নিবীর নিয়োগ, আবেদন পদ্ধতি সহ রইল বিস্তারিত প্রতিবেদন IDBI ব্যাংকে ম্যানেজার পদে আবেদন চলছে, গ্র্যাজুয়েশন পাশে আবেদন করুন মার্চ মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? এক্ষুনি দেখে নিন সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ