মাসিক ১৫ হাজার টাকা বেতনে রূপশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ, ২৪ অক্টোবর পর্যন্ত চলবে আবেদন প্রক্রিয়া

Published By: Debasish Ghosh | Published On:
Share:

রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। রাজ্য সরকারের রূপশ্রী প্রকল্পের অধীনে কর্মী নিয়োগের জন্য নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সরকারি দপ্তরে এই প্রকল্পের মাধ্যমে অফিসের কাজের জন্য গ্ৰুপ- সি লেভেলের কর্মী নিয়োগ করা হবে। যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা এই পদের জন্য আবেদন জানাতে পারবেন। পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরাই আবেদনযোগ্য। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, বয়সসীমা এবং আবেদনের শেষ তারিখ সহ অন্যান্য বিস্তারিত তথ্য আলোচনা করা হলো আজকের প্রতিবেদনে।

Employment No.— 71/RUP/SW

পদের নাম— Accountant
শিক্ষাগত যোগ্যতা— এই শূন্যপদে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীকে কমার্স বিভাগের যে কোনো বিষয়ে অনার্স সহ স্নাতক উত্তীর্ণ হয়ে থাকতে হবে। পাশাপাশি প্রার্থীকে মাইক্রোসফট অফিস প্যাকেজের বিভিন্ন সফটওয়্যারে কাজের দক্ষতা রাখতে হবে। এছাড় স্প্রেড শিট এবং ট্যালি সফটওয়্যারেও কাজের দক্ষতা রাখতে হবে প্রার্থীকে। সংশ্লিষ্ট কাজের পূর্ব অভিজ্ঞতা থাকলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন প্রার্থীরা।

চাকরির খবরঃ রাজ্যের BLRO অফিসে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ

মাসিক বেতন— এই পদে কর্মরত প্রার্থীর প্রতি মাসে বেতন হলো ১৫,০০০/- টাকা।
বয়সসীমা— সংশ্লিষ্ট এই পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য বয়সের ছাড় উপলব্ধ থাকবে।

আবেদন পদ্ধতি— সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদনপত্র পূরণ করে জমা করতে হবে আগ্রহী প্রার্থীকে। প্রস্তাবিত আবেদনপত্র অফিসিয়াল বিজ্ঞপ্তির নিচের অংশে পেয়ে যাবেন প্রার্থীরা। আবেদনপত্র ডাউনলোড করার পর আবেদনপত্রের ফাঁকা জায়গায় প্রয়োজনীয় সমস্ত তথ্য নির্ভুলভাবে পূরণ করতে হবে। এরপর পূরণ করা আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র যুক্ত করে সম্পূর্ণ আবেদনপত্রটি নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে।

আবেদনপত্র জমা করার ঠিকানা— Drop Box kept at the office of Rupashree Prakalpa under DPMU, Paschim Medinipur situated in the PUP Building.

প্রয়োজনীয় ডকুমেন্ট— বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, ঠিকানার প্রমাণপত্র, কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট, পাসপোর্ট সাইজ ছবি ইত্যাদি।

নিয়োগ পদ্ধতি— এই পদের জন্য ৫০ নম্বরের লিখিত পরীক্ষা, ৪০ নম্বরের কম্পিউটার টেস্ট এবং ১০ নম্বরের মৌখিক পরীক্ষা আয়োজিত হবে।

নিয়োগের স্থান— পশ্চিম মেদিনীপুর জেলার পক্ষ থেকে প্রকাশিত এই বিজ্ঞপ্তি অনুযায়ী এই নিয়োগ পশ্চিম মেদিনীপুর জেলা শাসক অফিসের রূপশ্রী বিভাগে হবে।

চাকরির খবরঃ এইট পাশে কর্মবন্ধু নিয়োগের আবেদন চলছে

আবেদনের শেষ তারিখ— আগামী ২৪ অক্টোবর, ২০২৪ তারিখে বিকাল ৫ টা ৩০ মিনিট পর্যন্ত উক্ত ঠিকানাতে আবেদনপত্র জমা করা যাবে।

Official Notification: Download Now
Official Website: Click Here

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে লাইব্রেরিয়ান নিয়োগ, যোগ্যতা ও আবেদন পদ্ধতি দেখে নিন কলকাতায় দক্ষিণ পূর্ব রেলের হেড অফিসে কর্মী নিয়োগ, শুধু ইন্টারভিউ হবে সশস্ত্র সীমা বলে ৮২৭ কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করা যাবে WBMSC Clerk Recruitment 2026: মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক ও ক্লার্ক নিয়োগ Railway ALP Recruitment 2026: ১১ হাজার শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন