উচ্চ মাধ্যমিক যোগ্যতায় মহিলা চাকরিপ্রার্থীদের জন্য দুর্দান্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার গ্রাম উন্নয়ন দপ্তর থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেখানে মোট ১১ টি শূন্য পদে শুধুমাত্র মহিলাদের কর্মী হিসেবে নিয়োগ করা হবে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, এই পদে কোনরকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে। কোন পদে এই নিয়োগটি হতে চলেছে? এই পদে আবেদনের জন্য কোন কোন যোগ্যতার প্রয়োজন হবে? কীভাবে আবেদন জানাবেন? ইত্যাদি সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলি পাওয়া যাবে আজকের প্রতিবেদন থেকে।
[quads id=21]
পদের নাম- কমিউনিটি অডিটর।
মোট শূন্য পদের সংখ্যা- ১১ টি।
নিয়োগের উদ্দেশ্য ও বিবরণ- পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার গ্রামীণ উন্নয়ন দপ্তরের তরফে আনন্দধারা প্রকল্পের অগ্রগতির জন্য এই নিয়োগটি করা হচ্ছে। এক্ষেত্রে নিযুক্ত কর্মীকে শারীরিকভাবে সক্ষম হতে হবে এবং নতুন দক্ষতা রক্ত করে জেলার বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে অথবা জেলার বাইরে গিয়ে কাজ করতে হবে। এই পদে নিযুক্ত কর্মীদের মূল কাজ হবে, গ্রামে গ্রামে অবস্থিত স্ব-সহায়ক দল গুলির কাজ পরিদর্শন করা এবং তার সদস্যদের বিভিন্ন কাজে নিযুক্ত করা।
[quads id=21]
চাকরির খবরঃ কেন্দ্রীয় সরকারের আধার দপ্তরে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ
শিক্ষাগত যোগ্যতা- উল্লেখিত পদে আবেদনের জন্য ইচ্ছুক মহিলা চাকরিপ্রার্থীকে যে কোন স্বীকৃত বোর্ড থেকে অন্ততপক্ষে উচ্চ মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এক্ষেত্রে কমার্স বিষয়ের কোন যোগ্যতা থাকলে চাকরিপ্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এর পাশাপাশি উচ্চতরযোগ্যতার চাকরিপ্রার্থীরাও এই পদে আবেদন জানাতে পারবেন।
অন্যান্য দক্ষতা- শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি আবেদনকারী চাকরিপ্রার্থীর সাধারণ কম্পিউটার দক্ষতা থাকা আবশ্যক।
বয়স সীমা- উল্লেখিত পদে নূন্যতম ২৫ বছর বয়স থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়সের চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। এক্ষেত্রে পরীক্ষার মার্কশিট অথবা মাধ্যমিক পরীক্ষার এডমিট কার্ডে উল্লেখিত জন্ম তারিখ হিসেবে বয়সের গণনা করা হবে।
চাকরির খবরঃ মাসিক ৩৪,০০০ টাকার বেতনে কেন্দ্রীয় মেডিক্যাল সংস্থায় কর্মী নিয়োগ
নিয়োগ পদ্ধতি- পশ্চিম বর্ধমান জেলার আনন্দধারা ব্লকের কমিউনিটি অডিটর পদে আবেদনকারী চাকরিপ্রার্থীদের লিখিত পরীক্ষা এবং ব্যক্তিগত ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। এক্ষেত্রে লিখিত পরীক্ষায় মোট ৮০ নম্বরের প্রশ্ন থাকবে এবং অতিরিক্ত ২০ নম্বরের ইন্টারভিউ নেওয়া হবে।
পরীক্ষার সিলেবাস- লিখিত পরীক্ষায় জেনারেল নলেজ, সাধারণ গণিত ও একাউন্টিং, সাধারণ ইংরেজি এবং স্ব-সহায়ক গ্রুপ সম্পর্কিত বিষয় থেকে প্রশ্ন থাকবে।
চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন 👇👇
মাসিক বেতন- উল্লেখিত পদে নিযুক্ত কর্মীদের প্রতি দিন হিসাবে ৬০০ টাকা বেতন দেওয়া হবে। এর পাশাপাশি ট্রাভেল এলাওন্স এবং নাইট স্টে এলাওন্স ইত্যাদি অতিরিক্ত সুযোগ সুবিধা ও পাবেন নিযুক্ত কর্মীরা।
আবেদন পদ্ধতি- আবেদনে ইচ্ছুক মহিলা চাকরিপ্রার্থীদের ১৮/০৭/২০২৫ থেকে ৩১/০৭/২০২৫ তারিখের মধ্যে আবেদনপত্র পূরণ করে উল্লেখিত আনন্দধারা ব্লকের ড্রপ বক্সে আবেদনপত্র জমা করে আসতে হবে। এক্ষেত্রে অনলাইনে আবেদন জানানোর কোন পদ্ধতি নেই। চাকরি প্রার্থীরা নিয়োগ বিজ্ঞপ্তি থেকেই আবেদন পত্র ডাউনলোড করে নিতে পারবেন। বিস্তারিত তথ্য জানার জন্য নিচে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি লিংক এর মাধ্যমে দেওয়া হল।
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.






