প্রধানমন্ত্রী স্কলারশিপ 2026 | PM Scholarship Scheme 2026 Apply Online

Published By: Debasish Ghosh | Published On:
Share:

পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক পাস শিক্ষার্থীদের জন্য কেন্দ্রীয় সরকারের দারুন একটি স্কলারশিপ আছে যার নাম ‘প্রধানমন্ত্রী স্কলারশিপ’ বা ‘পি এম স্কলারশিপ‘। প্রতিবছর দেশের লক্ষ লক্ষ দরিদ্র মেধাবী এই স্কলারশিপের টাকা পেয়ে তাদের উচ্চ শিক্ষার খরচ চালাতে পারে। মাসে ২৫০০ টাকা বৃত্তি দেওয়া হয়। তবে এজন্য বেশ কিছু নির্দিষ্ট যোগ্যতা থাকা এবং সঠিকভাবে আবেদন করা দরকার। এইসব তথ্য নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো আজকের প্রতিবেদনে।

প্রধানমন্ত্রী স্কলারশিপ 2026

স্কলারশিপের নাম প্রধানমন্ত্রী স্কলারশিপ 2026।
স্কলারশিপ এর ধরন সরকারি।
স্কলারশিপ প্রদায়ী সংস্থা প্রধানমন্ত্রী ন্যাশনাল ডিফেন্স ফান্ড।
টাকার পরিমান মাসিক ২৫০০ টাকা।
যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস করার পর থেকে।
আবেদন পদ্ধতি অনলাইনে।
আবেদনের সময়সীমা নিচে জানানো হলো।
অফিসিয়াল ওয়েবসাইট https://www.desw.gov.in/

প্রধানমন্ত্রী স্কলারশিপ টাকার পরিমাণ

প্রধানমন্ত্রী স্কলারশিপ প্রকল্পে ছাত্র এবং ছাত্রীদের জন্য সহায়তার পরিমাণ ভিন্ন।

Category Scholarship
ছাত্রদের জন্য: ছাত্রদের প্রতি মাসে ২,৫০০ টাকা হিসেবে বছরে মোট ৩০,০০০ টাকা দেওয়া হয়। ৩ বছরের স্নাতক কোর্সের জন্য মোট ৭৫,০০০ টাকা সহায়তা পাওয়ার সুযোগ থাকে।
ছাত্রীদের জন্য: মহিলা শিক্ষার্থীদের জন্য এখানে বেশি টাকা দেওয়া হয়। মাসে ৩,০০০ টাকা হিসেবে বছরে মোট ৩৬,০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।
RPF কর্মীদের সন্তানদের জন্য: আরপিএফ কর্মীদের পুত্র সন্তানরা মাসে ২,০০০ টাকা এবং কন্যা সন্তানরা মাসে ২,২৫০ টাকা হারে সহায়তা পেয়ে থাকেন।
---Advertisement---

প্রধানমন্ত্রী স্কলারশিপ আবেদনের যোগ্যতা

PM Scholarship-এ আবেদন করতে গেলে আবেদনকারীকে নিম্নলিখিত শর্তাবলি পূরণ করতে হবে:
১. ছাত্র-ছাত্রীকে অবশ্যই উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় অন্তত ৬০% নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে।
২. উচ্চমাধ্যমিকের পর ছাত্র-ছাত্রীকে অবশ্যই স্বীকৃত কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল কোর্স (যেমন- ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, এমবিএ, বিসিএ) বা স্নাতক/স্নাতকোত্তর স্তরে ভর্তি হতে হবে।
৩. মূলত আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের মেধাবী ছাত্রছাত্রীদের জন্য এই প্রকল্প।
৪. প্রাক্তন সৈনিক, প্রাক্তন উপকূলরক্ষী বাহিনীর সদস্য এবং আরপিএফ (RPF) কর্মীদের সন্তানদের এই স্কলারশিপে অগ্রাধিকার দেওয়া হয়।

আরও পড়ুনঃ LIC গোল্ডেন জুবিলী স্কলারশিপ 2026

প্রধানমন্ত্রী স্কলারশিপ প্রয়োজনীয় নথিপত্র

অনলাইনে আবেদন করার সময় নিম্নলিখিত নথিগুলো সঙ্গে রাখা জরুরি:

  • আধার কার্ড।
  • শেষ পরীক্ষার মার্কশিট।
  • ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ।
  • বর্তমান কোর্সে ভর্তির রসিদ বা প্রমাণপত্র।
  • পরিবারের বার্ষিক আয়ের ইনকাম সার্টিফিকেট।
  • পাসপোর্ট সাইজ ছবি ও স্বাক্ষর।

প্রধানমন্ত্রী স্কলারশিপ আবেদনের পদ্ধতি

প্রধানমন্ত্রী স্কলারশিপ এ অনলাইনে কিভাবে আবেদন করতে হয় সেই পদ্ধতি ধাপে ধাপে নিচে জানানো হলো।
১. প্রথমে ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের (NSP) অফিসিয়াল ওয়েবসাইট https://www.desw.gov.in-এ যান।
২. নতুন আবেদনকারী হলে ‘New Registration‘ বাটনে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে নাম নথিভুক্ত করুন।
৩. রেজিস্ট্রেশন সফল হলে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন। সেটি দিয়ে লগ-ইন করুন।
৪. এরপর ‘PM Scholarship Scheme’ অপশনটি বেছে নিয়ে আবেদন ফর্মটি নির্ভুলভাবে পূরণ করুন।
৫. প্রয়োজনীয় সমস্ত নথিপত্র স্ক্যান করে আপলোড করুন।
৬. ফর্মটি পুনরায় যাচাই করে ‘Submit‘ বাটনে ক্লিক করুন এবং ভবিষ্যতের জন্য আবেদনপত্রের একটি প্রিন্ট আউট নিয়ে রাখুন।

প্রধানমন্ত্রী স্কলারশিপ আবেদনের সময়সীমাা

এই স্কলারশিপে আবেদনের উইন্ডো নিদিষ্ট সময়ের জন্য খোলা হয়। আবার নির্ধারিত সংখ্যক আবেদন জমা পরলে বন্ধ করে দেওয়া হয়। তাই আগ্রহী প্রার্থীদের বলা হচ্ছে সঠিক সময়সীমা জানতে নিয়মিত ওয়েসসাইটটি ফলো করতে এবং যত দ্রুত সম্ভব আবেদন করে ফেলতে।

---Advertisement---

 এরকম আরও গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আজই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যান।

টেলিগ্রাম গ্রুপঃ Join Now

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

HDFC পরিবর্তন ই সি এস এস স্কলারশিপ 2026 | HDFC Parivartan ECSS Scholarship 2026 Apply online ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল 2026 | National Scholarship Portal Apply online কিরণ প্রতিভা স্কলারশিপ 2026 | Kiran Pratibha Scholarship 2026 Apply Online IIT Mandi Summer Internship 2026: ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের ইন্টার্নশিপের দারুন সুযোগ, মাসিক ১০ হাজার টাকা স্টাইপেন্ড রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপ 2026 | Reliance Foundation Scholarship 2026 Application Process