রাজ্যের জেলায় জেলায় পাঞ্জাব ব্যাংকে নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ১৫ হাজার টাকা

Published By: Exam Bangla | Published On:
Share:

আপনি কি পশ্চিমবঙ্গের বাসিন্দা? ব্যাংকে চাকরি করার ইচ্ছা রয়েছে? তবে এবার সেই সুযোগ এনে দিচ্ছে দেশের দ্বিতীয় বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। সম্প্রতি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে ৫১৩৮ অ্যাপ্রেন্টিস নিয়োগ করার অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি হয়েছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা মিলিয়ে রয়েছে ৫৩২টি শূন্যপদ। অ্যাপ্রেন্টিস ট্রেনিং চলাকালীন প্রার্থীদের ১৫ হাজার টাকা করে মাসিক স্টাইপেন্ড দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা প্রয়োজনীয় যোগ্যতা, আবেদন পদ্ধতি, পরীক্ষার সিলেবাস সবকিছু নিয়ে জানতে পাবেন আজকের এই একই প্রতিবেদনে।

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে ৫১৩৮ অ্যাপ্রেন্টিস নিয়োগ

Advt No: HRD/APPRENTICE/ADVT/2025-26। পশ্চিমবঙ্গের শূন্যপদের বিবরন নীচে দেওয়া হল।

Circles SC ST OBC EWS UR TOTAL
BARDHMAN 7 2 7 2 12 30
DURGAPUR 6 1 6 3 12 28
HOOGHLY 7 2 3 3 16 31
KOLKATA – NORTH 6 1 2 3 15 27
KOLKATA – SOUTH 13 3 12 6 22 56
(BEHALA) 10 2 10 4 18 44
KOLKATA – WEST 10 2 10 4 18 44
MALDA 6 0 6 3 10 25
MURSHIDABAD 6 1 6 3 11 27
NADIA 6 0 6 3 12 27
NEW JALPAIGURI (SILIGURI) 6 0 2 2 14 24
NORTH 24 PARGANAS 9 2 9 4 16 40
PASCHIM MEDINIPUR 6 1 6 3 11 27
PURBA MEDINIPUR 8 2 8 4 14 36
PURULIA 9 2 8 4 14 37
SOUTH 24 PARGANAS 7 1 6 3 12 29
Total 122 22 107 54 227 532

শিক্ষাগত যোগ্যতা

PNB-তে অ্যাপ্রেন্টিস পদে আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক পাস হতে হবে। উল্লেখ্য যে, ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখের মধ্যে যারা স্নাতক ডিগ্রি সম্পন্ন করেছেন, তারাই আবেদনের যোগ্য।

---Advertisement---

আরও পড়ুনঃ বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে একনজরে দেখে নিন 

বয়সসীমা

আবেদনকারীর বয়স ০১ জানুয়ারি ২০২৬ তারিখ অনুযায়ী সর্বনিম্ন বয়স ২০ বছর এবং সর্বোচ্চ বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে।নিয়ম অনুযায়ী, সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা (SC/ST) ৫ বছর, ওবিসি (OBC) ৩ বছর এবং বিশেষভাবে সক্ষম (PwBD) প্রার্থীরা ১০ বছরের বয়সের ছাড় পাবেন।

মাসিক স্টাইপেন্ড

প্রার্থীদের এক বছরের জন্য ট্রেনিংয়ে নিয়োগ করা হবে। ট্রেনিং চলাকালীন নিম্নলিখিত হাড়ে মাসিক স্টাইপেন্ড দেওয়া হবে তাদের।

প্রার্থী স্টাইপেন্ড
মেট্রো সিটির প্রার্থীদের জন্য: ১৫,০০০ টাকা।
শহুরে, আধা-শহুরে ও গ্রামীণ অঞ্চলের প্রার্থীদের জন্য: ১২,৩০০ টাকা।
এর পাশাপাশি অন্য কোনো ভাতা বা সুযোগ-সুবিধা পাওয়া যাবে না।

আরও পড়ুনঃ WBSSC গ্রুপ সি ও ডি প্র্যাক্টিস সেট

নিয়োগ পদ্ধতি

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের জন্য প্রার্থীদের তিনটি ধাপ অতিক্রম করতে হবে।

  • অনলাইন পরীক্ষা: প্রথমে একটি এমসিকিউ ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার প্যাটার্ন নিচে বিস্তারিত দেওয়া হল।
SN Name of Test No. of Questions Maximum Marks Duration
1 General / Financial Awareness 25 25
60 min
2 General English 25 25
3 Quantitative Aptitude & Reasoning 25 25
4 Computer Knowledge 25 25
Total 100 100
  • স্থানীয় ভাষা পরীক্ষা: যে রাজ্যের জন্য প্রার্থী আবেদন করছেন, তাকে সেখানকার স্থানীয় ভাষা সংক্রান্ত একটি পরীক্ষা নেওয়া হবে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বাংলা বা নেপালি জানা বাধ্যতামূলক।
  • মেডিকেল পরীক্ষা ও নথিপত্র যাচাই: সবশেষে উত্তীর্ণদের মেডিকেল চেকআপ এবং অরিজিনাল সার্টিফিকেট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে।
---Advertisement---

আবেদন ফি

Category Fee
General/OBC/EWS (পুরুষ): ৯৪৪ টাকা (জিএসটি সহ)।
General/OBC/EWS (নারী): ৭০৮ টাকা (জিএসটি সহ)।
SC/ST/নারী ও পিডাব্লিউডি (PWBD): ২৩৬ টাকা (জিএসটি সহ)।

অনলাইনে আবেদনের পদ্ধতি

১. আগ্রহী প্রার্থীরা প্রথমে www.pnb.bank.in অথবা www.bfsissc.com পোর্টালে যান।
২. ‘Engagement of Apprentices 2025-26’ লিঙ্কে ক্লিক করুন।
৩. নিজের ইমেল আইডি ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করুন।
৪. নির্ভুলভাবে নিজের ব্যক্তিগত ও শিক্ষাগত তথ্য দিয়ে ফর্মটি পূরণ করুন।
৫. রঙিন পাসপোর্ট সাইজ ফটো এবং সিগনেচার আপলোড করুন।
৬. নির্ধারিত আবেদন ফি অনলাইনে জমা দিন।
৭. সব শেষে আবেদনপত্রটি সাবমিট করুন এবং ভবিষ্যতের জন্য একটি প্রিন্ট আউট নিয়ে রাখুন।

গুরুত্বপূর্ণ তারিখসমূহ

---Advertisement---

আরও পড়ুনঃ রাজ্যের বিদ্যুৎ দপ্তরে অ্যাপ্রেন্টিস নিয়োগ

  • অনলাইন আবেদন শুরু: ০৮ ফেব্রুয়ারি ২০২৬।
  • আবেদনের শেষ তারিখ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬।
  • অনলাইন পরীক্ষার সম্ভাব্য সময়: ২০২৬ সালের মার্চ মাসের প্রথম সপ্তাহ।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website

Exam Bangla

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost.

আরও পড়ুন

ব্যাংক অব বরোদায় বিশাল নিয়োগ, যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া দেখে নিন ফেব্রুয়ারি মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? February Month Job Update 2026 রাজ্যের বিদ্যুৎ দপ্তরে অ্যাপ্রেন্টিস নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ১০ হাজার টাকা মাধ্যমিক পাশ করলেই ১৫০০ টাকা দেবে রাজ্য সরকার, রাজ্যের নতুন প্রকল্প বাংলার যুব সাথী ভারতীয় বায়ুসেনায় উচ্চমাধ্যমিক পাশে অগ্নিবীর নিয়োগ, মাসিক বেতন ৩০ হাজার টাকা