কেন্দ্রীয় বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ, দেখে নিন কীভাবে করবেন আবেদন

Published By: Debasish Ghosh | Published On:
Share:

পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড (PFC) -এর মাধ্যমে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সম্প্রতি। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।

Employment No. – 01/2023

পদের নাম – Assistant Manager – (Projects)
মোট শূন্যপদ – ১ টি। (OBC)
শিক্ষাগত যোগ্যতা – ইঞ্জিনিয়ারিং বিভাগে B.E./ B.Tech সহ MBA/ PGP/ PGDM/ PGDBM/ PGDBA ডিগ্রী প্রাপক চাকরিপ্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট কাজে প্রার্থীদের পূর্ব অভিজ্ঞতা থাকা আবশ্যক।
মাসিক বেতন – ৬০,০০০ টাকা।
বয়সসীমা – এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স হতে হবে সর্বোচ্চ ৩১ বছরের মধ্যে।

আরও পড়ুনঃ DRDO -তে কর্মী নিয়োগ

পদের নাম – Manager (Projects)
মোট শূন্যপদ – ৫ টি। (UR – ১ টি, OBC – ২ টি, SC – ১ টি, ST – ১ টি।)
শিক্ষাগত যোগ্যতা – ইঞ্জিনিয়ারিং বিভাগে B.E./ B.Tech সহ MBA/ PGP/ PGDM/ PGDBM/ PGDBA ডিগ্রী প্রাপক চাকরিপ্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট কাজে প্রার্থীদের পূর্ব অভিজ্ঞতা থাকা আবশ্যক।
মাসিক বেতন – ৮০,০০০ টাকা।
বয়সসীমা – এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স হতে হবে সর্বোচ্চ ৩৮ বছরের মধ্যে।

আরও পড়ুনঃ এই সপ্তাহের সমস্ত চাকরির খবর

আবেদন পদ্ধতি – ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।

আবেদন ফি – General এবং OBC প্রার্থীদের জন্য ৫০০/- টাকা আবেদন ফি ধার্য্য করা হয়েছে। অন্যান্য জাতিভুক্ত প্রার্থীদের কোনো আবেদন ফি লাগবে না।

আবেদনের শেষ তারিখ – ০৬ জুন, ২০২৩।

Official Notification: Download Now
Official Website: Apply Now

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

মার্চ মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? এক্ষুনি দেখে নিন সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে