পাওয়ার গ্রীড কর্পোরেশনে কর্মী নিয়োগ, ১১ মে পর্যন্ত চলবে আবেদন প্রক্রিয়া

Published By: Debasish Ghosh | Published On:
Share:

পাওয়ার গ্রীড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড সংস্থায় নতুন শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নতুন এই বিজ্ঞপ্তির মাধ্যমে সংস্থার সচিব পদে কর্মী নিয়োগ করা হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। পুরুষ এবং মহিলা উভয় চাকরিপ্রার্থীরাই এখানে আবেদনযোগ্য। শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, মাসিক বেতন সহ অন্যান্য বিস্তারিত তথ্য উল্লেখ করা হল আজকের প্রতিবেদনে।

Employment No.— CC/01/2024

পদের নাম— Company Secretary Professional
মোট শূন্যপদ— ১২ টি।
শিক্ষাগত যোগ্যতা— আবেদন করার জন্য প্রার্থীদের ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারি অফ ইন্ডিয়া (ICSI) -এর সদস্য হতে হবে। এছাড়া যেকোনো কোম্পানির সচিবালয়ে কমপক্ষে ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
মাসিক বেতন— কর্মরত প্রার্থীর মাসিক বেতন হল মাসিক ৩০,০০০/- টাকা।
বয়সসীমা— আবেদনের তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স ২৯ বছরের নিচে হতে হবে।

চাকরির খবরঃ উচ্চ মাধ্যমিক পাশে ICMR -এ ক্লার্ক নিয়োগ

আবেদন পদ্ধতি— অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। রেজিস্ট্রেশন করার পর অনলাইন আবেদনপত্রটি নির্ভুল ভাবে পূরণ করতে হবে। এরপর নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি আপলোড করতে হবে। সবশেষে তথ্যগুলি পুনরায় যাচাই করে আবেদনপত্র সাবমিট করতে হবে।

আবেদনের শেষ তারিখ— ১১ মে, ২০২৪।

Official Notification: Download Now
Official Website: Apply Now

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে ব্যারাকপুর শিলিগুড়ি আর্মি অফিসে অগ্নিবীর নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন