বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ, প্রতিমাসে বেতন ২৩ হাজার টাকা

Published By: Madhumita Pal | Published On:
Share:

কেন্দ্রীয় সরকারের পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কোন কোন পদে নিয়োগ করা হবে। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।

পদের নাম– ফিল্ড ইঞ্জিনিয়ার/ ফিন্ড সুপারভাইজার
মোট শূন্যপদ- ৮০০ টি।
যে সমস্ত পদে নিয়োগ করা হবে সেগুলো হলো- Field Engineer- Electrical/ Electronics and Communication/ IT ও Field Supervisor- Electrical, Electronics and Communication

শিক্ষাগত যোগ্যতা- যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৫৫ শতাংশ নম্বর সহ সংশ্লিষ্ট ট্রেডে B.E/ B.Tech/ B.Sc (Engg) করা থাকলে আবেদন করতে পারবেন।
বয়স- ১১ ডিসেম্বর ২০২২ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ২৯ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
বেতন– পে লেভেল অনুযায়ী বেতন ২৩,০০০/- টাকা থেকে ১২০,০০০/- টাকা

চাকরির খবরঃ WBPSC -র মাধ্যমে কর্মী নিয়োগ

আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অথবা সরাসরি www.powergrid.in গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন হয়ে গেলে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। পরে সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ছবি (৫০ কেবি), সই (৩০ কেবি) JPEG Format, সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও মার্কশিট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস PDF Format -এ আপলোড করতে হবে।

আবেদন ফি- আবেদন ফি বাবদ Unreserved প্রার্থীদের ক্ষেত্রে (Field Engineer)- ৪০০/- টাকা ও (Field Supervisor)- ৩০০/- টাকা ধার্য করা হয়েছে। এবং SC/ ST/ PWD/ Ex-SM প্রার্থীদের ক্ষেত্রে কোনরূপ আবেদন ফি লাগবে না। আবেদন ফি জমা করা যাবে Net Banking, Credit Card, Debit Card -এর মাধ্যমে।
আবেদনের শুরু ও শেষ তারিখ- ২১ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর, ২০২২
নিয়োগ পদ্ধতি- প্রার্থীদের Screening Test ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

Official Notification: Download Now
Apply Now: Click Here

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

কলকাতায় দক্ষিণ পূর্ব রেলের হেড অফিসে কর্মী নিয়োগ, শুধু ইন্টারভিউ হবে সশস্ত্র সীমা বলে ৮২৭ কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করা যাবে WBMSC Clerk Recruitment 2026: মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক ও ক্লার্ক নিয়োগ Railway ALP Recruitment 2026: ১১ হাজার শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন রাজ্যের ১৩ টি পৌরসভায় কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, উচ্চমাধ্যমিক পাসে আবেদন