কলকাতা দূরদর্শনে মাসিক ৮০ হাজার বেতনে নিয়োগ, কোন যোগ্যতায় আবেদন?

Published By: ExamBangla.com | Published On:
Share:

চাকরিপ্রার্থীদের জন্য দুর্দান্ত সুখবর প্রকাশ করল কলকাতা দূরদর্শন। দূরদর্শনের পক্ষ থেকে এবার বিশিষ্ট পদের কর্মী নিয়োগ করা হবে, যেখানে নিয়োগের প্রথম মাস থেকেই ৮০ হাজার টাকা বেতনের সুযোগ পাবেন কর্মীরা। এই নিয়োগ সংক্রান্ত একাধিক তথ্য যেমন পদের নাম, সম্পূর্ণ বেতনের বিবরণ, আবেদনের যোগ্যতা, শূন্য পদের সংখ্যা, নিয়োগ পদ্ধতি এবং আবেদন প্রক্রিয়া সংক্রান্ত সমস্ত তথ্য বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে এই প্রতিবেদনে। আবেদনে ইচ্ছুক চাকরি প্রার্থীরা অবশ্যই শেষ পর্যন্ত প্রতিবেদনটি পড়ে সমস্ত বিবরণ জেনে নেবেন।

---Advertisement---

নিয়োগ কারী সংস্থা- কলকাতা দূরদর্শন।
পদের নাম- সিনিয়র করেসপন্ডেন্ট।

শিক্ষাগত যোগ্যতা- উল্লেখিত পদে আবেদনে ইচ্ছুক চাকরি প্রার্থীকে অবশ্যই জার্নালিজম বা মাস কমিউনিকেশন বিষয় নিয়ে স্নাতক বা পোস্ট গ্রেজুয়েশন ডিপ্লোমা কমপ্লিট করে থাকতে হবে। এর পাশাপাশি অন্ততপক্ষে পাঁচ বছরের পূর্ব অভিজ্ঞতা রয়েছে এমন ব্যক্তিরাই এখানে আবেদন জানাতে পারবেন।

বয়স সীমা- ১৬/০১/২০২৫ তারিখের হিসাবে সর্বোচ্চ ৪৫ বছর পর্যন্ত যোগ্য চাকরিপ্রার্থী আবেদন জানাতে পারবেন এই পদে। শিক্ষাগত যোগ্যতা এবং বয়সসীমা সংক্রান্ত সমস্ত তথ্য ভালোভাবে জেনে নিতে অবশ্যই আবেদনকারীকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে।

প্রতিদিন চাকরির খবরের আপডেট পেতে আমাদের WhatsApp চ্যানেল যুক্ত হন 👇👇

বেতনের বিবরণ- নিযুক্ত কর্মীরা এই পদে নিয়োগের প্রথম মাস থেকে অন্যতম ৮০,০০০/- টাকা থেকে সর্বোচ্চ ১,২০,০০০/- টাকা পর্যন্ত বেতনের সুযোগ পাবেন।

নিয়োগ পদ্ধতি- আবেদন করেছেন এমন যোগ্য প্রার্থীদের কলকাতা শাখার প্রসার ভারতী কার্যালয়ের পক্ষ থেকে যথাযথ পদ্ধতি মেনে নিয়োগ করা হবে। এই বিষয়ে সম্পূর্ণ তথ্য জানার জন্য অবশ্যই প্রসার ভারতীর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আরও পড়ুনঃ রাজ্যের সরকারি দপ্তরে ক্লার্ক ও পিওন নিয়োগ, প্রতিমাসে বেতন শুরু ১৬৮০০ থেকে

---Advertisement---

আবেদন পদ্ধতি- https://applications.prasarbharati.org -এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ইচ্ছুক চাকরিপ্রার্থীরা অনলাইন মাধ্যমে আবেদন জানাতে পারবেন। সংস্থার পক্ষ থেকে ১৬/০১/২০২৫ তারিখে অফিসিয়াল ভাবে বিজ্ঞপ্তিটি ঘোষণা করা হয়েছে। এর পরবর্তী ১৫ দিনের মধ্যে অর্থাৎ ৩১/০১/২০২৫ তারিখের মধ্যে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের আবেদন জানিয়ে ফেলতে হবে। আবেদনের জন্য অবশ্যই আবেদনকারীর পরিচয় পত্র, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার বিভিন্ন প্রমাণ, বয়সের প্রমাণপত্র ইত্যাদি জমা করতে হবে। আবেদন সংক্রান্ত কোনো রকম অসুবিধার সম্মুখীন হলে চাকরিপ্রার্থীরা অবশ্যই hrcell413@gmail.com -এই ইমেইল আইডিতে যোগাযোগ করতে পারেন।

গুরুত্বপূর্ণ তথ্য- এক্ষেত্রে মোট দুই বছরের চুক্তিভিত্তিক ভাবে কর্মীদের নিয়োগ করা হবে। পরবর্তী সময়ে সংস্থার প্রয়োজন অনুসারে এই চুক্তির সময়সীমা বৃদ্ধি পেতে পারে।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job updates please visit our official website.

আরও পড়ুন

রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে ব্যারাকপুর শিলিগুড়ি আর্মি অফিসে অগ্নিবীর নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন WBSSC Group C D Admit Card Publish: কিভাবে ডাউনলোড করবেন, দেখে নিন হলদিয়া পেট্রোকেমিক্যালসে কর্মী নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ৯ হাজার টাকা ব্যাংক অব বরোদায় বিশাল নিয়োগ, যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া দেখে নিন