TET 2022: বাড়তে পারে প্রাইমারি টেট পাশ প্রার্থীর সংখ্যা! কিভাবে? জেনে নিন বিস্তারিত

Published By: Madhumita Pal | Published On:
Share:

ডিসেম্বরের ১১ তারিখ অনুষ্ঠিত হয়েছিল প্রাইমারি টেট পরীক্ষা ২০২২। রাজ্যের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে আয়োজিত হয় পরীক্ষা। টেটে অংশগ্রহণ করেন প্রায় ৬ লক্ষ ৯০ হাজার ৯৩২ জন পরীক্ষার্থী। এরপর ফেব্রুয়ারির ১০ তারিখে টেট পরীক্ষার রেজাল্ট প্রকাশ হতে জানা যায়, এবারের টেটে উত্তীর্ণ হয়েছেন প্রায় ১ লক্ষ ৫০ হাজার ৪৯১ জন প্রার্থী। তবে সম্প্রতি টেট ২০২২ এর প্রশ্নপত্র নিয়ে জটিলতার সৃষ্টি হয়েছে। যার দরুণ টেট পরীক্ষায় আরও বেশি সংখ্যক প্রার্থীর পাশ করার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে।

বুধবার ২০২২ সালের টেট প্রশ্নপত্র নিয়ে অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছেন শুক্লা ভট্টাচার্য সহ আরও বেশ কিছু জন পরীক্ষার্থী। তাঁদের দাবি এবারের টেট পরীক্ষার প্রশ্নপত্রে সাতটি প্রশ্নে ভুল রয়েছে। মামলাটির শুনানি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে হবে বলে জানা যাচ্ছে। এমতাবস্থায় ধারণা করা হচ্ছে, হাইকোর্ট যদি এ বিষয়ে অবস্থান স্পষ্ট করার জন্য পর্ষদকে নির্দেশ দেয় এবং পর্ষদ যদি সংশ্লিষ্ট সাতটি প্রশ্নে ভুল থাকার বিষয়টি স্বীকার করে নেয়, তবে ওই সাতটি প্রশ্নের ভুল উত্তর দেওয়া পরীক্ষার্থীদেরও পুরো নম্বর দিতে হবে পর্ষদকে। ফলে টেট উত্তীর্ণ প্রার্থীদের সংখ্যা আরও বাড়তে পারে।

চাকরির খবরঃ রাজ্যের ইছাপুর রাইফেল ফ্যাক্টরিতে নিয়োগ

এই পরিস্থিতিতে প্রক্রিয়াটি সময়সাপেক্ষ হবে যার দরুণ নিয়োগে জটিলতা বাড়বে বলেই মনে করা হচ্ছে। তবে এখন সম্পূর্ণ বিষয়টি ধারণার পর্যায়ে রয়েছে। কারণ গোটা ঘটনাটি বর্তমানে আদালতের বিচারাধীন বিষয়। জানা যাচ্ছে, আগামী সপ্তাহে বিচারপতি গঙ্গোপাধ্যায় সংশ্লিষ্ট মামলাটি শুনতে পারেন। ফলে আগামী সপ্তাহেই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে ব্যারাকপুর শিলিগুড়ি আর্মি অফিসে অগ্নিবীর নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন