Primary TET 2023: প্রাইমারি টেট পরীক্ষার মডেল প্রশ্নপত্র প্রকাশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ

Published By: Debasish Ghosh | Published On:
Share:

ডিসেম্বরে আয়োজিত হতে চলেছে প্রাইমারি টেট পরীক্ষা। আগের বছরের মতো এবছরেও প্রাইমারি টেট নিয়ে বাড়তি সতর্ক প্রাথমিক শিক্ষা পর্ষদ। একমাস আগের থেকেই তাই শুরু হয়েছে তোড়জোড়। টেট পরীক্ষায় কোন কোন বিষয় থেকে কত নম্বরের প্রশ্ন আসবে, সে ধারণা খোলসা করতে এবার মডেল প্রশ্নপত্র প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সম্প্রতি পর্ষদের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে।

চলতি বছরের টেট পরীক্ষার সিলেবাস ও প্রশ্নপত্র সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়া হয়েছে পর্ষদের বিজ্ঞপ্তিতে। প্রত্যেকটি বিষয়কে ধরে আলাদা ভাবে ব্যাখ্যা করা হয়েছে। পর্ষদ জানিয়েছে, চলতি বছরে প্রাইমারি টেট পরীক্ষা হবে মোট ১৫০ নম্বরের। এর জন্য প্রশ্ন থাকবে মোট ১৫০টি। পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং থাকছে না। প্রথম ভাষা বাংলা থেকে থাকছে ৩০ টি প্রশ্ন, দ্বিতীয় ভাষা থেকে থাকছে ৩০ টি প্রশ্ন, অঙ্ক থেকে ৩০ টি প্রশ্ন, পরিবেশবিদ্যা থেকে ৩০ টি প্রশ্ন এবং চাইন্ড ডেভেলপমেন্ট ও পেডালজি থেকে ৩০ টি প্রশ্ন থাকবে।

আরও পড়ুনঃ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে বিরাট নিয়োগ রাজ্যে

পর্ষদের তরফে জানানো হয়েছে, প্রথম ও দ্বিতীয় ভাষার প্রশ্নপত্র ছাড়া বাকি প্রত্যেকটি প্রশ্নপত্র বাংলা ও ইংরেজি এই দুই ভাষায় করা হবে। সর্বমোট আড়াই ঘন্টার পরীক্ষা দেবে পরীক্ষার্থীরা। ডিসেম্বর মাসের ১০ তারিখটিকে টেট পরীক্ষার জন্য নির্দিষ্ট করেছে পর্ষদ। আপাতত টেট পরীক্ষাকে সর্বতোভাবে সফল করতে জোরকদমে চলছে প্রস্তুতি। পরীক্ষা সংক্রান্ত বিষয়ে আপডেট পেতে পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখবেন পরীক্ষার্থীরা।

Model Question Paper: Download Now

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

মার্চেই বকেয়া ডিএ পাবে রাজ্য সরকারি কর্মীরা, ঘোষণা স্বয়ং মুখ্যমন্ত্রীর WBSSC Group D Exam New Rule: পরীক্ষায় এই নিয়ম না মানলে কড়া পদক্ষেপ মার্চ মাসের শুরুতেই টানা ছুটি স্কুল গুলিতে, একনজরে দেখে নিন ছুটির তালিকা WBSSC Group C Exam: পরীক্ষা কেন্দ্রে কি কি নিয়ম মানতে হবে? এক্ষুনি দেখে নিন চাকরি হারাদের জন্য বিরাট সুখবর! মাসিক ২৫ হাজার টাকা ভাতা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী