Primary TET: সব ভুল করলেও প্রাথমিক টেটে ৪ নম্বর নিশ্চিত! রইলো ভুল প্রশ্নের তালিকা! পড়ুন বিস্তারিত

Published By: Madhumita Pal | Published On:
Share:

সম্প্রতি প্রকাশ পেয়েছে প্রাইমারি টেট ২০২২ এর ‘চূড়ান্ত মডেল অ্যানসার কি’। জানুয়ারিতে প্রকাশ পাওয়া প্রভিশনাল অ্যানসার কি এর বেশ কিছু প্রশ্নের উত্তরের বিপক্ষে চ্যালেঞ্জ জানান টেট পরীক্ষার্থীরা। এরপর পর্ষদের বিশেষজ্ঞ কমিটির দ্বারা সংশ্লিষ্ট বিষয়ে পর্যালোচনা সেরে ‘চূড়ান্ত মডেল উত্তরপত্র’ প্রকাশ করেছে পর্ষদ। এর সাথে বিজ্ঞপ্তি প্রকাশ করে পর্ষদ জানিয়েছে যে, চারটি প্রশ্নের জন্য ‘এক’ নম্বর করে দেওয়া হবে প্রত্যেক টেট পরীক্ষার্থীকে। অর্থাৎ টেট অ্যানসার শিটে সকল প্রশ্নের উত্তর ভুল হলেও চার নম্বর পাবেন পরীক্ষার্থী।

যে যে প্রশ্নের জন্য নম্বর পাবেন পরীক্ষার্থীরা:

১) পর্ষদ জানিয়েছে, WBBPE/04D এর ১০৪ নম্বর প্রশ্নের ক্ষেত্রে ইংরেজি ভাষার প্রশ্নপত্রে সঠিক আছে তবে বাংলা ভাষার প্রশ্নে ছাপার ভুল রয়েছে। আর এই ছাপার ভুলের কারণে অপশনের ক্ষেত্রে ভুল পরিলক্ষিত হয়েছে। যদিও বাকি ‘কোয়েশ্চেন বুকলেট কোড’ এ অপশন ঠিক ছিল। (WBBPE/01A তে ৯৪ নম্বরের প্রশ্ন, WBBPE/02B তে ৯৮ নম্বরের প্রশ্ন, WBBPE/03C তে ১১৭ নম্বরের প্রশ্ন, WBBPE/05E তে ৯১ নম্বরের প্রশ্ন) সেক্ষেত্রে পর্ষদ জানিয়েছে, পরীক্ষার্থীরা যে ‘কোয়েশ্চেন বুকলেট কোড’ ই পান না কেন সংশ্লিষ্ট প্রশ্নের জন্য ‘এক’ নম্বর করে দেওয়া হবে তাঁদের।

২) WBBPE/01A এর ১০৮ নম্বরের প্রশ্ন, WBBPE/02B তে ৯৭ নম্বর প্রশ্ন, WBBPE/03C তে ১০৯, WBBPE/04D তে ১০০ নম্বর প্রশ্ন ও WBBPE/05E তে ১১৩ নম্বর প্রশ্নের ছাপার ভুলের কারণে ‘এক’ নম্বর করে পাবেন প্রত্যেক পরীক্ষার্থী।

Primary TET Answer Key: Download Now

৩) WBBPE/01A তে ১২০ নম্বরের প্রশ্ন, WBBPE/02B তে ১১৯ নম্বরের প্রশ্ন, WBBPE/03C তে ১০৮ নম্বরের প্রশ্ন, WBBPE/04D তে ৯৮ নম্বর ও WBBPE/05E তে ১১২ নম্বর প্রশ্নের ক্ষেত্রে বাংলা ভার্সনের প্রশ্নপত্রে ছাপার ভুলের কারণে ‘এক’ নম্বর করে পাবেন পরীক্ষার্থীরা।

৪) এছাড়া পর্ষদ জানিয়েছে, WBBPE/01A এর ১২৬ নম্বর প্রশ্ন, WBBPE/02B এর ১৩২ নম্বর প্রশ্ন, WBBPE/03C এর ১৪১ নম্বর প্রশ্ন, WBBPE/04D এর ১২৭ নম্বর প্রশ্ন, WBBPE/05E এর ১২৪ নম্বর প্রশ্নের ক্ষেত্রে ইংরেজি প্রশ্নপত্রে ছাপার ভুলের কারণে ‘এক’ নম্বর করে পাবেন প্রত্যেক পরীক্ষার্থী।

প্রসঙ্গত, পর্ষদ জানিয়েছে সংশ্লিষ্ট অ্যানসার কি নিয়ে আর চ্যালেঞ্জ জানানো যাবে না। অতি শীঘ্রই প্রকাশ পেতে চলেছে প্রাইমারি টেট পরীক্ষার ফলাফল।

Primary TET Result Check Now: Click Here

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

মার্চ মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? এক্ষুনি দেখে নিন সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে