প্রাইমারি টেট বাংলা প্র্যাকটিস সেট ২: বাংলা বিষয়ের গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্নোত্তর

Published By: Madhumita Pal | Published On:
Share:

আপনি কি Primary TET 2022 পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে Exam Bangla আপনার জন্য নিয়ে এসেছে বাংলা বিষয়ের ১৫ টি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট। যা আগত প্রাইমারি টেট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। Team Exam Bangla -র অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা এই প্রশ্নোত্তর গুলি প্রস্তুত করা হয়েছে। প্রতিটি প্রশ্নের শেষে সঠিক উত্তর দেওয়া হয়েছে, যাতে পরীক্ষার্থীদের সুবিধা হয়। আমরা আশাবাদী রাজ্যের সমস্ত Primary TET 2022 পরীক্ষার্থীদের জন্য Exam Bangla -র এই উদ্যোগ খুব উপকারী হবে। Primary TET Practice Set PDF Download.

Primary TET Bangla Practice Set

১) বাক্যের মধ্যে ক্রিয়া পদের সঙ্গে বিশেষ্য বা সর্বনাম পদ হল-
[A] কারক
[B] সন্ধি
[C] সমাস
[D] প্রত্যয়
উঃ [A] কারক

২) নীচের কোনটি স্বরসন্ধি নয়?
[A] রমা + ঈশ = রমেশ
[B] জীব + অনু = জীবানু
[C] সপ্ত + অহ = সপ্তাহ
[D] তরু + ছায়া = তরুচ্ছায়া
উঃ [D] তরু + ছায়া = তরুচ্ছায়া

৩) নীচের কোন ‘ন’ টি নত্ব বিধি মেনে চলছেনা?
[A] পরিবহণ
[B] প্রনয়
[C] বর্ণ
[D] অন্বেষণ
উঃ [B] প্রনয়

৪) ‘ট’ বর্গের চতুর্থ বর্ণটি হল-
[A] ঢ্
[B] ট্
[C] ন্‌
[D] জ্
উঃ [A] ঢ্

৫) নীচের কোনটি হ্রস্বস্বর নয়?
[A] ঋ
[B] উ
[C] ঊ
[D] ই
উঃ [C] ঊ

৬) যে বর্ণ বা বর্ণসমষ্টি ধাতু বা শব্দের শেষে যুক্ত হয়ে নতুন শব্দ বা ধাতু সৃষ্টি করে তাকে বলে-
[A] বিভক্তি
[B] অনুসর্গ
[C] প্রত্যয়
[D] উপসর্গ
উঃ [C] প্রত্যয়

৭) দুদিকের স্তম্ভ মেলান:
1) ঘোষধ্বনি         i) প্
2) অল্পপ্রান ধ্বনি    ii) দ্
3) উষ্মধ্বনি          iii) ঢ্
4) তাড়িত ধ্বনি      iv) হ্

[A] 1-i, 2-ii, 3 – iii, 4 – iv
[B] 1-i, 2 – iv, 3- ii, 4 – i
[C] 1 – iv, 2 – iii, 3 – I, 4 – ii
[D] 1 – ii, 2 – I, 3 – iv, 4 – iii
উঃ [D] 1 – ii, 2 – I, 3 – iv, 4 – iii

৮) নীচের কোনটি মহাপ্রান ধ্বনি?
[A] ক্
[B] গ
[C] য
[D] ঘ্
উঃ [D] ঘ্

৯) নীচের কোনটি ভুল?
[A] চল + চিত্র = চলচ্চিত্র
[B] উদ্ + ছল = উচ্ছল
[C] বিদ্ধৎ + জন = বিদ্ধজ্জন
[D] উদ্ + জ্বল = উজ্জ্বল
উঃ [A] চল + চিত্র = চলচ্চিত্র

১০) নীচের কোন বাক্যটি সঠিক নয়?
[A] আজীবন সংগ্রাম করে চলেছি
[B] জন্মিলে মরিতে হবে
[C] খাঁটিগরুর দুধ দাও
[D] আহা! কি মনোরম দৃশ্য
উঃ [C] খাঁটিগরুর দুধ দাও

১১) বাংলা বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তা হল-
[A] বিশেষ্য
[B] উদ্দেশ্য
[C] বিধেয়
[D] ক্রিয়া
উঃ [B] উদ্দেশ্য

১২) সংস্কৃত ভাষার বিকৃত রূপকে কি বলা হয়?
[A] তৎসম
[B] তদ্ভব
[C] অর্ধ-তদ্ভব
[D] দেশি
উঃ [C] অর্ধ-তদ্ভব

১৩) মড্ + আই = ?
[A] মড়াই
[B] মাড়াই
[C] মাডাই
[D] কোনটিই নয়
উঃ [B] মাড়াই

১৪) কোন বানানটি ভুল?
[A] ফার্ণিচার
[B] তন্ময়
[C] অস্মক
[D] স্টুডিও
উঃ [A] ফার্ণিচার

আরও পড়ুনঃ
প্রাইমারি টেট পরিবেশ বিদ্যা প্র্যাকটিস সেট
প্রাইমারি টেট শিশুবিকাশ প্র্যাকটিস সেট

১৫) খাঁটি দেশি শব্দের উদাহরণ হলো-
[A] নদী
[B] মাতা
[C] ভক্তি
[D] খেয়া
উঃ [D] খেয়া

Primary TET Bangla Practice Set PDF Download

বাংলা বিষয়ের ১৫ টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের পিডিএফ ডাউনলোড করার লিংক নীচে দেওয়া হয়েছে। নীচে দেওয়া ডাউনলোড বাটনে ক্লিক করে পিডিএফ টি ডাউনলোড করতে পারবেন।

Bangla Practice Set: Download Now

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

WBSSC Group D Practice Set in Bengali (Set 4): WBSSC গ্রুপ ডি পরীক্ষার কমনযোগ্য প্রশ্নোত্তর Railway Group D Practice Set in Bengali (Set 6) | রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার প্রশ্নোত্তর WBSSC Group D Practice Set in Bengali (Set 3): WBSSC গ্রুপ ডি পরীক্ষার কমনযোগ্য প্রশ্নোত্তর Railway Group D Practice Set in Bengali (Set 5): রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার প্রশ্নোত্তর WBSSC Group D Practice Set in Bengali (Set 2): গ্রুপ- ডি পরীক্ষার কমনযোগ্য প্রশ্নোত্তর