প্রাইমারি টেট বাংলা প্র্যাকটিস সেট- ১: বাংলা বিষয়ের ১৫ টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

Published By: Madhumita Pal | Published On:
Share:

আপনি কি Primary TET 2022 পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে Exam Bangla আপনার জন্য নিয়ে এসেছে বাংলা বিষয়ের ১৫ টি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট। যা আগত প্রাইমারি টেট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। Team Exam Bangla -র অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা এই প্রশ্নোত্তর গুলি প্রস্তুত করা হয়েছে। প্রতিটি প্রশ্নের শেষে সঠিক উত্তর দেওয়া হয়েছে, যাতে পরীক্ষার্থীদের সুবিধা হয়। আমরা আশাবাদী রাজ্যের সমস্ত Primary TET 2022 পরীক্ষার্থীদের জন্য Exam Bangla -র এই উদ্যোগ খুব উপকারী হবে। Primary TET Practice Set PDF Download.

Primary TET Practice Set Bengali

১) নীচের কোন বানানটি সঠিক?
[A] ফার্ণিচার
[B] ফার্নিচার
[C] ফার্ণীচার
[D] ফার্নীচার
উঃ [B] ফার্নিচার

২) নীচের কোনটি তৎসম শব্দ?
[A] কেষ্ট
[B] কানাই
[C] কৃষ্ণ
[D] কসাই
উঃ [C] কৃষ্ণ

৩) ব্যঞ্জন বর্নের উচ্চারন স্থান অনুযায়ী ট-বর্গের বর্ণগুলিকে বলা হয়-
[A] তালব্য বর্ণ
[B] দন্ত বর্ণ
[C] কন্ঠ বর্ণ
[D] মূর্ধন্য বর্ণ
উঃ [D] মূর্ধন্য বর্ণ

৪) নীচের কোনটি শুদ্ধ?
[A] দু + অবস্থা = দুরবস্থা
[B] পৃথক + অন্ন = পৃথগন্ন
[C] নিঃ + দোষ = নির্দোষ
[D] নি + দোষ = নির্দোষ
উঃ [C] নিঃ + দোষ = নির্দোষ

৫) ‘কেঁচেগন্ডুষ’ বাগধারাটি যে অর্থে প্রযুক্ত হয় তা হল-
[A] কর্তাব্যক্তি
[B] আবার শুরু
[C] দীর্ঘসূত্রতা
[D] চিরশত্রু
উঃ [B] আবার শুরু

৬) ‘উ, ও, অ, আ’ এগুলো হল-
[A] কন্ঠ্য বর্ণ
[B] তালব্য বর্ণ
[C] মূর্ধন্য বর্ণ
[D] ব্যঞ্জনবর্ণ
উঃ [A] কন্ঠ্য বর্ণ

৭) নীচের কোন বাক্যটি গঠনের দিক থেকে ভূল?
[A] বাবা ঘরে ফিরলেন
[B] আকন্ঠ পর্যন্ত খেলাম
[C] কনকনে শীতের রাত
[D] আমরা জন্মান্তরে বিশ্বাসী
উঃ [B] আকন্ঠ পর্যন্ত খেলাম

৮) একটি জিহ্বামূলীয় ব্যঞ্জন ধ্বনির উদাহরণ হল-
[A] ক্
[B] চ্
[C] ট্
[D] ঢ্
উঃ [A] ক্

প্রাইমারি টেট পরিবেশ বিদ্যা প্র্যাকটিস সেট-২

৯) একটি দেশি শব্দের উদাহরণ হল-
[A] স্টুডিও
[B] মুড়ি
[C] হর্ন
[D] দাম
উঃ [B] মুড়ি

১০) যদি পাখি হতাম তাহলে আকাশে উড়তাম।
নিম্নরেখিত অংশটি –
[A] নামধাতুজ ক্রিয়া
[B] নির্দেশক ক্রিয়া
[C] সংযোজক ক্রিয়া
[D] বিয়োজক ক্রিয়া
উঃ [C] সংযোজক ক্রিয়া

১১) শব্দ বা ধাতুতে প্রথমে _______ যুক্ত হয়, পরে _______ যুক্ত হয়।
[A] বিভক্তি, প্রত্যয়
[B] প্রত্যয়, বিভক্তি
[C] অনুসর্গ, বিভক্তি
[D] কোনোটিই নয়
উঃ [B] প্রত্যয়, বিভক্তি

১২) বাগযন্ত্রের স্বল্প প্রয়াসে উচ্চারিত ধ্বনিকে কি বলে?
[A] স্বরধ্বনি
[B] ব্যঞ্জনধ্বনি
[C] দল
[D] ধাতু
উঃ [C] দল

১৩) ‘অগস্ত্যযাত্রা’ বাগধারাটি যে অর্থে প্রযুক্ত হয় তা হল-
[A] বৃথা চেষ্টা
[B] ফাঁকি
[C] শেষ যাত্রা
[D] উপায় নেই
উঃ [C] শেষ যাত্রা

প্রাইমারি টেট শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- ২

১৪) নীচের কোনটি খাঁটি বাংলা প্রত্যয়ের দৃষ্টান্ত?
[A] ধন + বতুপ = ধনবান
[B] কৃ + তব্য = কর্তব্য
[C] তৎ + ভয় = তন্ময়
[D] বোকা + আমি = বোকামি
উঃ [D] বোকা + আমি = বোকামি

১৫) ‘ই, উ, ঋ’ এগুলিকে বলে –
[A] অনুনাসিক বর্ণ
[B] স্বরধ্বনি
[C] অন্তঃস্থ বর্ণ
[D] শিস্ ধ্বনি
উঃ [B] স্বরধ্বনি

Primary TET Practice Set PDF Download

বাংলা বিষয়ের ১৫ টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের পিডিএফ ডাউনলোড করার লিংক নীচে দেওয়া হয়েছে। নীচে দেওয়া ডাউনলোড বাটনে ক্লিক করে পিডিএফ টি ডাউনলোড করতে পারবেন।

Practice Set: Download  Now

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

Railway Group D Practice Set in Bengali (Set 11): রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর Railway Group D Practice Set in Bengali (Set 10): রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার কমনযোগ্য প্রশ্নোত্তর Railway Group D Practice Set in Bengali (Set 9): রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার কমনযোগ্য প্রশ্নোত্তর Railway Group D Practice Set in Bengali (Set 8) | রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর Railway Group D Practice Set in Bengali (Set 7) | রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর