কত দ্রুত নিয়োগ পেতে চলেছেন টেট প্রার্থীরা? জানানো হলো পর্ষদের তরফে, পড়ুন বিস্তারিত

Published By: Madhumita Pal | Published On:
Share:

সদ্য সম্পন্ন হয়েছে প্রাথমিকের নিয়োগ পরীক্ষা (টেট)। গত ১১ই ডিসেম্বর রাজ্য জুড়ে প্রায় ১৪০০ এর বেশি পরীক্ষা কেন্দ্রে আয়োজন করা হয় পরীক্ষার। অংশগ্রহণ করেন প্রায় সাত লক্ষ পরীক্ষার্থী ও সাথে ১০ হাজার ৬০০ জন বিশেষ ক্ষমতা সম্পন্ন পরীক্ষার্থী। এর আগেই পর্ষদের তরফে জানানো হয়েছিল এবছরের প্রাথমিকে দ্রুত নিয়োগের চিন্তাভাবনা করছে পর্ষদ। সেই অনুযায়ী শীঘ্রই রেজাল্ট প্রকাশ করে পরবর্তী ধাপের দিকে এগোনোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

বর্তমান শিক্ষক নিয়োগ দুর্নীতি কান্ডে চারিদিক থেকে বিদ্ধ রাজ্য সরকার। আদালতে চলা একাধিক মামলায় প্রশ্নের মুখে পর্ষদের স্বচ্ছতা। এরইমধ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন। এই সকল জটিলতার মাঝে প্রাইমারি টেটের সার্বিক সফলতা কার্যত এক চ্যালেঞ্জ রাজ্যের কাছে। সেইমতো দ্রুত কর্মসূচি গ্রহণ করে চাকরিপ্রার্থীদের নিয়োগ দিতে তৎপর প্রাথমিক শিক্ষা পর্ষদ। এর আগেই জানানো হয়েছিল অন্য বারের চাইতে এবছরের নিয়োগ প্রক্রিয়া দ্রুত গ্রহণের সিদ্ধান্ত নিচ্ছে পর্ষদ। সেই অনুযায়ী পরীক্ষা শেষের সাত থেকে দশ দিনের মধ্যেই ফলপ্রকাশ করে পরবর্তী ধাপের দিকে এগোনো হতে পারে। এখনও পর্যন্ত ফলপ্রকাশের নির্দিষ্ট দিনক্ষণ জানানো হয়নি। তবে তা যে এর মধ্যেই জানানো হবে, সে দিকেই ইঙ্গিত মিলেছে।

আরও পড়ুনঃ কবে প্রকাশ পাবে টেটের রেজাল্ট?

চলতি বছরের টেট নির্বিঘ্নেই মিটেছে বলা যায়। বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া সেরকম কোনোও অশান্তি সৃষ্টি হয়নি টেটে। টেট শুরু হতে পরীক্ষা কেন্দ্রের পরিদর্শনে যান পর্ষদ সভাপতি গৌতম পাল। এবং পরীক্ষা শেষের পর তিনি জানান, পর্ষদের তরফে শীঘ্রই টেটের ফলপ্রকাশ হতে চলেছে। সাথে প্রকাশ পাবে মডেল উত্তরপত্র। অতএব বোঝাই যাচ্ছে সকল পরিস্থিতি ঠিক থাকলে ডিসেম্বরের মধ্যেই রেজাল্ট প্রকাশ করে দ্রুততার সঙ্গে চাকরিপ্রার্থীদের নিয়োগের বন্দোবস্ত করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ।

Primary TET Question Paper 2022: Download Now

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

কলকাতায় দক্ষিণ পূর্ব রেলের হেড অফিসে কর্মী নিয়োগ, শুধু ইন্টারভিউ হবে সশস্ত্র সীমা বলে ৮২৭ কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করা যাবে WBMSC Clerk Recruitment 2026: মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক ও ক্লার্ক নিয়োগ Railway ALP Recruitment 2026: ১১ হাজার শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন রাজ্যের ১৩ টি পৌরসভায় কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, উচ্চমাধ্যমিক পাসে আবেদন