প্রাইমারি টেট পরীক্ষার প্রশ্ন উত্তর | শিশুবিকাশ ও পেডাগজি বিষয়ের ১৫ টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

Published By: Madhumita Pal | Published On:
Share:

আপনি কি Primary TET 2022 পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে Exam Bangla আপনার জন্য নিয়ে এসেছে শিশুবিকাশ ও পেডাগজি বিষয়ের ১৫ টি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট। যা আগত প্রাইমারি টেট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। Team Exam Bangla -র অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা এই প্রশ্নোত্তর গুলি প্রস্তুত করা হয়েছে। প্রতিটি প্রশ্নের শেষে সঠিক উত্তর দেওয়া হয়েছে, যাতে পরীক্ষার্থীদের সুবিধা হয়। আমরা আশাবাদী রাজ্যের সমস্ত Primary TET 2022 পরীক্ষার্থীদের জন্য Exam Bangla -র এই উদ্যোগ খুব উপকারী হবে। Primary TET Practice Set PDF Download.

প্রাইমারি টেট পরীক্ষার প্রশ্ন উত্তর

১) বৃদ্ধিকে ‘পরিমাণগত’ পরিবর্তন বলার কারণ কি?
[A] পরিমাপযোগ্য বলে
[B] পর্যবেক্ষণযোগ্য বলে
[C] সামঞ্জস্যসাধনযোগ্য বলে
[D] চিন্তনযোগ্য বলে
উঃ [A] পরিমাপযোগ্য বলে

২) শিক্ষা শিশুর কোন বিকাশে সাহায্য করে না?
[A] মানসিক বিকাশ
[B] সামাজিক বিকাশ
[C] দৈহিক বিকাশ
[D] সর্বাঙ্গীন বিকাশ
উঃ [C] দৈহিক বিকাশ

৩) পরিণমন হল-
[A] বিকাশমূলক পরিবর্তন
[B] স্বাভাবিক এবং স্বতঃস্ফূর্ত পরিবর্তন
[C] সামাজিক পরিবর্তন
[D] দৈহিক পরিবর্তন
উঃ [B] স্বাভাবিক এবং স্বতঃস্ফূর্ত পরিবর্তন

৪) পরিণমনের ক্ষেত্রে নীচের কোনটি প্রয়োজন হয় না?
[A] বৃদ্ধি
[B] পূর্ব অভিজ্ঞতা
[C] বিকাশ
[D] কোনোটিই নয়
উঃ [B] পূর্ব অভিজ্ঞতা

৫) বৃদ্ধির ফলে কোন ধরনের পরিবর্তন সাধিত হয়?
[A] সামাজিক পরিবর্তন
[B] জৈবিক পরিবর্তন
[C] প্রাক্ষোভিক পরিবর্তন
[D] সবকটি
উঃ [B] জৈবিক পরিবর্তন

৬) কোনটির ক্ষেত্রে নির্দিষ্ট বয়সসীমা রয়েছে?
[A] বৃদ্ধি, বিকাশ ও পরিণমণ
[B] বৃদ্ধি ও বিকাশ
[C] বিকাশ ও পরিণমন
[D] বৃদ্ধি ও পরিণমন
উঃ [D] বৃদ্ধি ও পরিণমন

৭) “স্বকীয় ও অন্তর্জাত বৃদ্ধিই হল পরিণমন”- উক্তিটি কার?
[A] গেসেল
[B] উডওয়ার্থ
[C] কোলেসনিক
[D] রস
উঃ [A] গেসেল

৮) কোনটি বিচ্ছিন্ন প্রক্রিয়া নয়?
[A] বৃদ্ধি
[B] বিকাশ
[C] পরিণমন
[D] সবকটি
উঃ [B] বিকাশ

৯) শিশুকে ‘Tabula rasa’ বলে কোন মনোবিদ আখ্যায়িত করেছেন?
[A] রুশো
[B] জন ডিউই
[C] জন লক
[D] ফ্রয়েবেল
উঃ [C] জন লক

১০) শিশুর পরিপূর্ণ বিকাশ বলতে বোঝায়-
[A] বৃদ্ধি ও বিকাশ
[B] বিকাশ ও পরিণমন
[C] বৃদ্ধি ও পরিণমন
[D] বৃদ্ধি, বিকাশ ও পরিণমন
উঃ [D] বৃদ্ধি, বিকাশ ও পরিণমন

১১) “Gang Age” কোন বয়স স্তরকে নির্দেশ করে?
[A] 4- 6 বছর
[B] 8- 10 বছর
[C] 20- 25 বছর
[D] কোনোটিই নয়
উঃ [B] 8- 10 বছর

১২) ‘Development Task’ কথাটি কে তার গবেষণায় প্রথম ব্যবহার করেন?
[A] এবিংহস
[B] বার্ক
[C] এটকিনসন
[D] বার্ন
উঃ [A] এবিংহস

১৩) একটি শিশু জন্মগ্রহণ করে কিছু-
[A] গুণ নিয়ে
[B] অহম সত্তা নিয়ে
[C] সহজাত তাড়না নিয়ে
[D] সবগুলি
উঃ [D] সবগুলি

১৪) ‘Toy Age’ বা ‘খেলার বয়স’ বিকাশের কোন স্তরকে বলা হয়?
[A] প্রাথমিক বাল্য
[B] প্রান্তীয় বাল্য
[C] শৈশব
[D] সবগুলি
উঃ [A] প্রাথমিক বাল্য

আরও পড়ুনঃ
বাংলা প্র্যাকটিস সেট ২
শিশুবিকাশ ও পেডাগজি সেট ৩
পরিবেশ বিদ্যা সেট ৩

১৫) 15 মাস বয়সে শিশু কোনোরকম সাহায্য না নিয়ে নিজে হাঁটতে পারে- এটি কিসের উদাহরণ?
[A] পরিণমন
[B] বৃদ্ধি
[C] বিকাশ
[D] শিখন
উঃ [A] পরিণমন

Primary TET Practice Set PDF Download

শিশুবিকাশ ও পেডাগজি বিষয়ের ১৫ টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের পিডিএফ ডাউনলোড করার লিংক নীচে দেওয়া হয়েছে। নীচে দেওয়া ডাউনলোড বাটনে ক্লিক করে পিডিএফ টি ডাউনলোড করতে পারবেন।

Practice Set: Download Now

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

ANM GNM 2024 Life Science PYQ PDF | WBJEE ANM GNM 2024 Question Paper with answers ANM GNM 2025 Life Science PYQ PDF | WBJEE ANM GNM 2025 Question Paper with answers WBSSC Group C and D Answer Key 2026: গ্ৰুপ সি ও ডি পরীক্ষার ফাইনাল অ্যানসার কি প্রকাশিত, ডাউনলোড করুন Railway Group D Practice Set in Bengali (Set 12): রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার কমনযোগ্য প্রশ্নোত্তর Railway Group D Practice Set in Bengali (Set 11): রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর