ভারতের অন্যতম পাবলিক সেক্টর ব্যাংক, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংকে ১০০০ অফিসার নিয়োগ করা হবে। সারা দেশ জুড়েই এই শূন্যপদ পূরণ করা হবে। যার মধ্যে পশ্চিমবঙ্গেও রয়েছে অনেকগুলি পদ খালি। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের যে সমস্ত চাকরিপ্রার্থীরা ব্যাংকিং খাতে উন্নত কেরিয়ার গড়তে ইচ্ছুক, তাদের জন্য এটি সুবর্ণ সুযোগ। নিয়োগের পর ডিএ, টিএ, সহ মোটা মাস মাইনে এবং আরো সুযোগ সুবিধা রয়েছে। আগ্রহী থাকলে প্রতিবেদনটি শেষ পর্যন্ত মন দিয়ে পড়ুন।
এক নজরে
পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংকে ১০০০ অফিসার নিয়োগ
পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংকের সাম্প্রতিক বিজ্ঞপ্তি অনুযায়ী, এখানে মূলত লোকাল ব্যাংক অফিসার পদে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। সারা দেশে মোট ১০০০টি শূন্যপদ, যার মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে ৩০ টি। কোন ক্যাটাগরির জন্য কটি শূন্যপদ রয়েছে, দেখে নিন।
| ক্যাটেগরি | শূন্য পদ |
| SC | 4 |
| ST | 2 |
| OBC | 8 |
| EWS | 3 |
| UR | 13 |
| Total | 30 |
শিক্ষাগত যোগ্যতা
প্রার্থীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক (Graduation) ডিগ্রিধারী হতে হবে। এর সঙ্গে কম্পিউটারে জ্ঞান থাকতে হবে।
কাজের অভিজ্ঞতা
যেকোনো শিডিউল কমার্শিয়াল ব্যাংক বা রিজিওনাল রুরাল ব্যাংক (RRB)-এ অফিসার হিসেবে প্রার্থীর ন্যূনতম ১৮ মাসের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা
১ মার্চ ২০২৬ অনুযায়ী প্রার্থীর বয়স হতে হবে ২০ থেকে ৩০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে (SC/ST – ৫ বছর, OBC – ৩ বছর, PwBD – ১০ বছর)।
বেতন ও সুযোগ-সুবিধা
নির্বাচিত অফিসাররা JMGS I স্কেলে নিয়োগ পাবেন। পে স্কেল হবে মাসিক ৪৮,৪৮০ টাকা শুরুতে , পরে তা বেড়ে ৮৫,৯২০ টাকা পর্যন্ত হবে। প্রাথমিক যোগদানের সময় ৩টি ইনক্রিমেন্ট অতিরিক্ত দেওয়া হবে। এছাড়াও DA, HRA এবং মেডিকেল সুবিধা পাওয়া যাবে।
আরও পড়ুনঃ জেলার স্কুলে বিভিন্ন বিষয়ের শিক্ষক নিয়োগ, বিস্তারিত দেখুন
আবেদন ফি
- SC/ST/PwBD প্রার্থীদের জন্য: ১০০ টাকা + জি এস টি।
- সাধারণ, EWS ও OBC প্রার্থীদের জন্য: ৮৫০ টাকা + জি এস টি।
কিভাবে আবেদন করবেন?
- ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটhttps://punjabandsind.bank.in/ এ যান।
- “Recruitment” সেকশনে গিয়ে সংশ্লিষ্ট লিঙ্কে ক্লিক করুন।
- নিজের নাম, ইমেল আইডি এবং মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করুন।
- প্রয়োজনীয় নথিপত্র, ছবি এবং স্বাক্ষর আপলোড করুন।
- আবেদন ফি জমা দিন এবং ফর্মটি সাবমিট করে প্রিন্টআউট নিয়ে রাখুন।
নির্বাচন প্রক্রিয়া
প্রার্থী বাছাই করা হবে কয়েকটি ধাপের মাধ্যমে:
- লিখিত পরীক্ষা (Written Test): প্রথমে ১২০ নম্বরের অনলাইন পরীক্ষা হবে। পরীক্ষার সিলেবাস হবে,
বিষয় নম্বর ইংরেজি ভাষা ৩০ নম্বর ব্যাংকিং নলেজ ৪০ নম্বর সাধারণ সচেতনতা/অর্থনীতি ৩০ নম্বর কম্পিউটার অ্যাপটিটিউড ২০ নম্বর - পার্সোনাল ইন্টারভিউ (Personal Interview): লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের ইন্টারভিউতে ডাকা হবে।
- স্থানীয় ভাষা দক্ষতা পরীক্ষা (Local Language Proficiency): প্রার্থীদের সংশ্লিষ্ট রাজ্যের স্থানীয় ভাষায় দক্ষতা যাচাই করা হবে। যদি কোনো প্রার্থী ১০ম বা ১২ম শ্রেণিতে ওই ভাষা পড়ে থাকেন, তবে তাকে এই পরীক্ষা দিতে হবে না।
গুরুত্বপূর্ণ তারিখসমূহ
- অনলাইনে আবেদন শুরু: ৩১ মার্চ, ২০২৬।
- আবেদনের শেষ তারিখ: ২০ এপ্রিল, ২০২৬।
- আবেদন ফি জমা দেওয়ার শেষ সময়: ২০ এপ্রিল, ২০২৬।
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.
এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন। টেলিগ্রাম গ্রুপঃ Join Now






