রাজ্যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে গ্রূপ- ডি কর্মী নিয়োগ, আবেদন চলবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত

Published By: Madhumita Pal | Published On:
Share:

বহুপ্রতীক্ষার পর রাজ্যের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে গ্ৰুপ- ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নাম সই যোগ্যতায় প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জেনে নিন আজকের এই প্রতিবেদনে।

পদের নাম- সুইপার।
মোট শূন্যপদ- ২৩ টি। (সাধারণ- ১০ টি, এসি-৫ টি, এসটি-১ টি, ওবিসি-৫ টি ও ইডাবলুএস-২ টি)
শিক্ষাগত যোগ্যতা- সর্বাধিক দশম শ্রেণী মান উত্তীর্ণ প্রার্থীরা আবেদনের যোগ্য। কোন সর্বনিম্ন যোগ্যতা নেই এবং নিরক্ষর ব্যক্তিও আবেদনের যোগ্য।
বয়স- প্রার্থীর বয়স ১৮ বছর থেকে ২৪ বছরের মধ্যে হবে। সরকারের নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন। বয়স হিসেব করতে হবে ১ জুলাই ২০২২ তারিখ অনুযায়ী।

চাকরির খবরঃ ভারতীয় রেলে গ্রুপ -সি কর্মী নিয়োগ

আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীরা সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রার্থীকে নিচে চাকরি করতে ইচ্ছুক হিসেবে দরখাস্ত লিখতে হবে। দরখাস্তে নাম, পিতার নাম/ স্বামীর নাম, জন্মতারিখ, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট, ঠিকানা, যোগাযোগ নম্বর সহ প্রয়োজনীয় তথ্য উল্লেখ করতে হবে। দরখাস্তের সাথে প্রয়োজনীয় ডকুমেন্ট সংযুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা- সার্কেল হেড, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, সার্কেল অফিস পুরুলিয়া, এইচআরডি ডিপার্টমেন্ট, শশধর গাঙ্গুলী রোড, রাজাবাঁধ পাড়া, পুরুলিয়া, পশ্চিমবঙ্গ- ৭২৩১০১.
আবেদন শেষ- ৫ সেপ্টেম্বর, ২০২২

প্রয়োজনীয় ডকুমেন্টস-
১) স্কুল লিভিং সার্টিফিকেট।
২) পাসপোর্ট সাইজের ছবি।
৩) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
৪) কাস্ট সার্টিফিকেট।
৫) স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট।
৬) আধার কার্ড/ ভোটার কার্ড/ পেন কার্ড
৭) জন্ম সার্টিফিকেট।
৮) পাসপোর্ট সাইজের ছবি।

চাকরির খবরঃ মাধ্যমিক পাশে ইলেকট্রনিক্স দপ্তরে বিনামূল্যে প্রশিক্ষণ

নিয়োগ পদ্ধতি- আবেদনকারী প্রার্থীদের মধ্যে যোগ্যদের ইন্টারভিউতে ডাকা হবে।
নিয়োগ স্থান- পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পুরুলিয়া সার্কেলের বিভিন্ন ব্রাঞ্চ অফিসে।

Official Notification: Download Now
Daily Job Update: Click Here

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

মার্চ মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? এক্ষুনি দেখে নিন সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে