পূর্ব বর্ধমান জেলায় সরকারি প্রকল্পে কর্মী নিয়োগ, মাসিক বেতন ১১০০০ টাকা

Published By: Priyanka Sen | Published On:
Share:

পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলার আনন্দধারা ব্লকে চাকরিপ্রার্থীদের জন্য সরকারি প্রকল্পে কর্মী নিয়োগ হবে। সম্প্রতি জেলার অফিসিয়াল ওয়েবসাইটে রাইনা-I ডেভেলপমেন্ট ব্লক এর তরফে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেখানে প্রধানমন্ত্রী পোষন যোজনার অন্তর্গত মিড ডে মিল প্রকল্পে যোগ্য চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে। এক্ষেত্রে কোনরকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগের সুযোগ দেওয়া হচ্ছে। সম্পূর্ণরূপে চুক্তিভিত্তিকভাবে এই নিয়োগটি হতে চলেছে। এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত জানার জন্য আজকের প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

---Advertisement---

পদের নাম- ব্লক স্তরের অ্যাসিস্ট্যান্ট একাউন্টেন্ট।

আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা-

১) চাকরি প্রার্থীকে অবশ্যই শারীরিক দিক থেকে সম্পূর্ণরূপে সুস্থ হতে হবে।
২) আবেদনকারী চাকরি প্রার্থীর সরকারি অফিস বিশেষত বিডিও অফিসের সমতুল্য কাজ করার অন্ততপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
৩) এই পদের জন্য বর্তমান কর্মরত অথবা অবসরপ্রাপ্ত চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন।
৪) আবেদনকারীর বয়স হতে হবে সর্বোচ্চ ৬৫ বছরের মধ্যে।

---Advertisement---

চাকরির খবরঃ LIC তে ৮৪১টি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে

মাসিক বেতন- প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, এ পদে নিযুক্ত কর্মীদের প্রতি মাসে ১১,০০০ টাকা বেতন দেওয়া হবে। এই ক্ষেত্রে অবশ্যই অবসরপ্রাপ্ত চাকরি রাখতে হলে পেনশনার ওপর নির্ভর করে বেতন নির্ধারণ করা হবে।

নিয়োগ পদ্ধতি- কোনরকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি চাকরিপ্রার্থীর অভিজ্ঞতা এবং ইন্টারভিউ এর মাধ্যমে এই নিয়োগটি হতে চলেছে। আগামী ৩০/০৮/২০২৫ তারিখ সকাল সাড়ে ১১ টা থেকে দুপুর ১:৩০ পর্যন্ত ইন্টারভিউ এর আয়োজন করা হয়েছে। রায়না-I ডেভেলপমেন্ট ব্লক অফিসে এই ইন্টারভিউ টি হতে চলেছে। প্রার্থীদের যাবতীয় তথ্যের সাথে ওই দিন নির্দিষ্ট সময়ের মধ্যে ইন্টারভিউয়ের স্থানে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

চাকরির খবরঃ নদীয়া জেলায় কেরানি পদে কর্মখালি

চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন  👇👇

ইন্টারভিউ এটা ঠিকানা- ব্লক ডেভেলপমেন্ট অফিসারের চেম্বার, রায়না-I ডেভেলপমেন্ট ব্লক অফিস, শ্যামসুন্দর, পূর্ব বর্ধমান।

প্রয়োজনীয় নথি- প্রার্থীদের অবশ্যই নিজের বায়োডাটা, এডমিট কার্ড, পেনশনের যাবতীয় নথি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণ, ভোটার আইডি কার্ড, আধার কার্ড এবং পাসপোর্ট সাইজের রঙিন দুটি ছবি সঙ্গে রাখতে হবে।

অবসরপ্রাপ্ত চাকরিপ্রার্থীদের জন্য আবার করে সরকারি দপ্তরে নিযুক্ত হওয়ার দুর্দান্ত সুযোগ দিচ্ছে পূর্ব বর্ধমান জেলা উন্নয়ন দপ্তর। এই বিষয়ে আরো বিশদে জানার জন্য নিচে দেওয়া লিঙ্ক থেকে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখে বুঝে নিতে পারেন।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.

Priyanka Sen

নেতাজি সুভাষ ওপেন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন এবং গত ৪+ বছর ধরে স্কলারশিপ ও সরকারি শিক্ষা প্রকল্প বিষয়ক কনটেন্ট লিখছেন। শিক্ষা সংক্রান্ত নীতিমালা, আবেদন প্রক্রিয়া ও যোগ্যতার মানদণ্ড সহজ ভাষায় বিশ্লেষণ করা তার বিশেষ দক্ষতা। নির্ভরযোগ্য তথ্য ও ব্যবহারিক গাইডের মাধ্যমে তিনি শিক্ষার্থীদের সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে আসছেন।

আরও পড়ুন

কলকাতা মিউনিসিপ্যাল কার্পোরেশনে স্টাফ নার্স নিয়োগ, মাসিক বেতন ২৫ হাজার টাকা পশ্চিম বর্ধমানে স্বাস্থ্য বিভাগে কর্মী নিয়োগ, প্রতিমাসে ২০ হাজার টাকা বেতন আলিপুরদুয়ারে বিভিন্ন ব্লকে অ্যাকাউন্টেন্ট নিয়োগ, মোট শূন্যপদ ৫২ টি উত্তর দিনাজপুর স্বাস্থ্য বিভাগে কর্মী নিয়োগ, মাসিক ২০ হাজার টাকা বেতন কোচবিহার জেলায় গ্রুপ সি কর্মী নিয়োগ, মাসিক বেতন ১০ হাজার টাকা