রাজ্যে আনন্দধারা প্রকল্পে কর্মী নিয়োগ, কোন যোগ্যতায় আবেদন

Published By: Priyanka Sen | Published On:
Share:

আনন্দধারা ব্লক উন্নয়ন প্রকল্পে আবারো কর্মী নিয়োগ শুরু হল। পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলায় এই নিয়োগটি হতে চলেছে। সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে চাকরির ক্ষেত্রে প্রবেশ করতে পারবেন। এর পাশাপাশি মিলবে একাধিক সুযোগ-সুবিধা। মূলত প্রধানমন্ত্রী পোষণ যোজনার মিড ডে মিল প্রোগ্রামের দেখাশোনা করার জন্য এই নিয়োগটি করা হচ্ছে। ইচ্ছুক প্রার্থীদের জন্য পদের বিবরণ, আবেদনের যোগ্যতা, নিয়োগ পদ্ধতি এবং আবেদন পদ্ধতি সম্পর্কিত সমস্ত তথ্য নিচে উল্লেখ করা হলো।

পদের নাম- সরকারি হিসাব রক্ষক বা অ্যাসিস্ট্যান্ট একাউন্টেন্ট।

আবেদনের যোগ্যতা- কেন্দ্রীয় সরকারি অথবা রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত চাকুরীজীবীরা এই পদে আবেদন জানাতে পারবেন। এক্ষেত্রে অন্ততপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকা জরুরী। যোগ্যতা সম্পর্কিত বিশেষ তথ্য গুলি ভালোভাবে বুঝে নিতে অবশ্যই নিচে দেওয়া লিঙ্ক থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালোভাবে দেখে বুঝে নিতে পারেন।

আরও পড়ুনঃ সরাসরি ইন্টারভিউর মাধ্যমে রাজ্যের স্কুলে বিভিন্ন বিষয়ের শিক্ষক নিয়োগ

বয়স সীমা- এখানে সর্বোচ্চ ৬৫ বছর পর্যন্ত চাকরিপ্রার্থীরা আবেদন জানাতে পারবেন। ০৯/০৪/২০২৫ তারিখ অনুযায়ী বয়স এবং অন্যান্য যোগ্যতার হিসাব করা হবে।

মাসিক বেতন- নিযুক্ত যোগ্য কর্মীকে প্রতিমাসে ১১,০০০/- টাকা বেতন দেওয়া হবে।

প্রয়োজনীয় নথিপত্র- ইচ্ছুক চাকরিপ্রার্থীদের এই পদে আবেদনের পাশাপাশি কয়েকটি প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে রাখতে হবে। এর মধ্যে রয়েছে- বয়সের প্রমাণপত্র, প্রার্থীর আধার কার্ড, আবেদনপত্র, সমস্ত শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, পেনশনের নথি বা PPO, ঠিকানার প্রমাণপত্র, পূর্ব অভিজ্ঞতার সমস্ত তথ্য এবং প্রমাণ, সাম্প্রতিক রঙিন ছবি ইত্যাদি।

নিয়োগ পদ্ধতি- কিছুদিন আগেই পূর্ব বর্ধমান জেলার নতুনহাট অঞ্চল থেকে এই আনন্দধারা প্রকল্পে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে, এখানে চাকরিপ্রার্থীদের মোট ১ বছরের চুক্তিভিত্তিক পদে নিয়োগ করা হচ্ছে। এর পাশাপাশি সরাসরি ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীকে বাছাই করা হবে। তাই ইচ্ছুক সকল প্রার্থীকে ইন্টারভিউয়ের তারিখে সমস্ত নথিপত্র সহ নির্দিষ্ট স্থানে পৌঁছে যেতে হবে।

আরও পড়ুনঃ প্রধানমন্ত্রী পোষণ প্রকল্পে গ্ৰুপ- সি কর্মী নিয়োগ

ইন্টারভিউ এর তারিখ- ৩০/০৪/২০২৫, সকাল ১১:৩০ মিনিট।

ইন্টারভিউয়ের স্থান- পূর্ব বর্ধমানের নতুনহাটে অবস্থিত মঙ্গলকোট ব্লক ডেভেলপমেন্ট অফিসারের চেম্বার।

আবেদন পদ্ধতি- ইচ্ছুক চাকরিপ্রার্থীরা অwestশ্যই নিচে দেওয়া লিঙ্ক থেকে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটির ডাউনলোড করে নেবেন। আবেদনের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি সঙ্গে সংযুক্ত আবেদন পত্রটি প্রিন্ট করিয়ে হাতের পূরণ করতে হবে। এরপর বিজ্ঞপ্তিতে বলে দেওয়া নথিগুলি একত্রিত করে ২৫/০৪/২০২৫ বিকাল ৫টার মধ্যে আবেদন পত্র জমা করবেন।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job updates please visit our official website.

Priyanka Sen

নেতাজি সুভাষ ওপেন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন এবং গত ৪+ বছর ধরে স্কলারশিপ ও সরকারি প্রকল্প বিষয়ক কনটেন্ট লিখছেন। নির্ভরযোগ্য ও ব্যবহারিক কার্যকরী তথ্য প্রদানে তিনি পড়ুয়া থেকে প্যারেন্টস সবাইকে সহায়তা করে আসছেন।

আরও পড়ুন

কলকাতায় দক্ষিণ পূর্ব রেলের হেড অফিসে কর্মী নিয়োগ, শুধু ইন্টারভিউ হবে সশস্ত্র সীমা বলে ৮২৭ কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করা যাবে WBMSC Clerk Recruitment 2026: মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক ও ক্লার্ক নিয়োগ Railway ALP Recruitment 2026: ১১ হাজার শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন রাজ্যের ১৩ টি পৌরসভায় কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, উচ্চমাধ্যমিক পাসে আবেদন