জেলা আদালতে গ্ৰুপ-ডি কর্মী নিয়োগ, মাসিক বেতন ১৭ হাজার টাকা

Published By: Debasish Ghosh | Published On:
Share:

রাজ্যের চাকরিপ্রাথীদের জন্য দারুণ একটি সুখবর। রাজ্যের একটি জেলা আদালতের তরফ থেকে অনেকগুলি শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের সংশ্লিষ্ট জেলাগুলি থেকে এখানে আবেদন জানাতে পারবেন। পুরুষ এবং মহিলা উভয় চাকরিপ্রার্থীরাই এখানে আবেদনযোগ্য। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য বিস্তারিত তথ্য উল্লেখ করা হল আজকের প্রতিবেদনে।

Employment No.— 01 / III-9

পদের নাম— SWEEPER
মোট শূন্যপদ— ৪ টি।
শিক্ষাগত যোগ্যতা— আবেদন করার জন্য ইচ্ছুক প্রার্থীদের যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে নূন্যতম মাধ্যমিক পাশ করে থাকতে হবে। সেইসঙ্গে প্রার্থীকে বাংলা ভাষায় সাবলীল ভাবে কথা বলতে, লিখতে এবং পড়তে জানতে হবে।
মাসিক বেতন— এই পদে কর্মরত প্রার্থীদের মাসিক বেতন শুরু হচ্ছে ১৭,০০০/- টাকা থেকে।
বয়সসীমা— উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়সসীমা ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। তপশিলি জাতি এবং অন্যান্য সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় থাকবে।

চাকরির খবরঃ রাজ্যের ২৬ টি গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ

আবেদন পদ্ধতি— যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য প্রার্থীদের সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তির নিচে থাকা আবেদনপত্রটি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে। প্রিন্ট করা আবেদনপত্রে উল্লিখিত তথ্যগুলি যেমন- নাম, ঠিকানা, বয়স, মোবাইল নম্বর ইত্যাদি নির্ভুলভাবে লিখতে হবে। এরপর প্রয়োজনীয় নথিপত্রগুলি আবেদনপত্রের সঙ্গে যুক্ত করে সংস্থার নির্দিষ্ট অফিসে জমা দিতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা— District Judge cum District Recruitment Committee of Purba Bardhaman Judgeship, Court Compound, Burdwan, Purba Bardhaman, Pin code 713101

আবেদনের শেষ তারিখ— ৭ মার্চ, ২০২৪।

চাকরির খবরঃ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাশের সমস্ত চাকরির খবর

Official Notification: Download Now
Official Website: Click Here

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

মার্চ মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? এক্ষুনি দেখে নিন সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে