সরকারি অফিসে ক্লার্ক নিয়োগ, ইমেলের মাধ্যমে আবেদন করুন

Published By: ExamBangla.com | Published On:
Share:

রাজ্যের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে ক্লার্ক (গ্রুপ- সি) পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের অধীনে এই কর্মী নিয়োগ করা হচ্ছে। সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। কি পদে নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা, আবেদন পদ্ধতি ও নিয়োগ পদ্ধতি সহ রইল বিস্তারিত প্রতিবেদন। পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে ছেলে-মেয়ে সবাই আবেদন করতে পারবেন।

পদের নাম- বেঞ্চ ক্লার্ক।
বয়স সীমা- এই পদে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে। বয়স হিসাব করবেন ১ জানুয়ারি, ২০২২ তারিখের হিসাবে।
শিক্ষাগত যোগ্যতা- ১) যেকোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে উচ্চমাধ্যমিক পাশ।
২) আবেদনকারীকে কম্পিউটারের কাজে অভিজ্ঞ হতে হবে।
বেতনক্রম- এই পদে নিযুক্ত পাওয়ার পর প্রতি মাসে বেতন পাবেন ১৪,৭৭০/- টাকা।

নিয়োগ পদ্ধতি- নিয়োগ করা হবে মোট তিনটি ধাপে।
১) লিখিত পরীক্ষা- ৮০ নম্বর।
২) কম্পিউটার টেস্ট- ১০ নম্বর।
৩) ইন্টারভিউ- ১০ নম্বর।
মোট ১০০ নম্বরের ওপর ভিত্তি করে চূড়ান্ত মেধা তালিকা প্রকাশিত হবে।

লিখিত পরীক্ষার সিলেবাস- ৮০ নম্বরের লিখিত পরীক্ষায় যেসব বিষয় গুলি থেকে প্রশ্ন আসবে সেগুলো হলো-
১) ইংরেজি
২) বাংলা
৩) জেনারেল নলেজ ও কারেন্ট অ্যাফেয়ার্স
৪) Juvenile issue এবং গনিত।

চাকরির খবরঃ ব্যাংকে গ্রূপ-ডি কর্মী নিয়োগ চলছে

আবেদন পদ্ধতি- আবেদন করতে হবে অনলাইনে। আবেদনপত্র পূরণ করে, সঙ্গে সমস্ত নথিপত্র সংযুক্ত করতে হবে। সমস্ত নথিপত্রগুলি স্ক্যান করে পিডিএফ ফরমেটে নির্দিষ্ট ইমেলে পাঠাতে হবে।
আবেদনপত্র পাঠানোর ইমেইল আইডি- jjbpbdnrecruitment22@gmail.com
আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ- ১৫ ফেব্রুয়ারি, ২০২২।
নিয়োগের স্থান- নিয়োগ করা হবে বর্ধমান জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে। পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন।

প্রয়োজনীয় ডকুমেন্টস-
১) সঠিকভাবে পূরণ করা আবেদন পত্র
২) সাম্প্রতিক তোলা এক কপি কালার ফটোগ্রাফ
৩) ভোটার কার্ড/ আধার কার্ড/ রেশন কার্ড
৪) বয়সের প্রমাণপত্র (মাধ্যমিকের এডমিট কার্ড/ মাধ্যমিকের সার্টিফিকেট)
৫) উচ্চমাধ্যমিক পাশ মার্কশিট ও সার্টিফিকেট

উপরোক্ত নথিপত্র গুলির জেরক্স কপিতে সেল্ফ অ্যাটেস্টেড করে আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

আরও পড়ুনঃ
ফেব্রুয়ারি মাসের সমস্ত চাকরির খবর
দুর্গাপুর স্টিল প্ল্যান্টে কর্মী নিয়োগ
সরকারি অফিসে গ্রূপ-ডি পদে চাকরি

Application Form: Download Now
Official Website: Click Here
Daily Job Update: Click Here

আরও পড়ুন

IDBI ব্যাংকে ম্যানেজার পদে আবেদন চলছে, গ্র্যাজুয়েশন পাশে আবেদন করুন মার্চ মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? এক্ষুনি দেখে নিন সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা