রাজ্যের ব্লক দপ্তরে সরাসরি ইন্টারভিউ দিয়ে কাজের সুযোগ, মাসিক বেতন ১১ হাজার টাকা

Published By: Debasish Ghosh | Published On:
Share:

রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য দারুণ একটি সুখবর। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অধীনস্থ ব্লক ডেভলপমেন্ট অফিসার অর্থাৎ সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরের মাধ্যমে মিড-ডে-মিল প্রকল্পে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যে কোনো ভারতীয় নাগরিক সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা হলেই এখানে আবেদন জানাতে পারবেন। পুরুষ এবং মহিলা উভয় চাকরিপ্রার্থীরাই আবেদনযোগ্য। শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, ইন্টারভিউর তারিখ এবং ঠিকানা সহ অন্যান্য বিস্তারিত তথ্য উল্লেখ করা হলো আজকের প্রতিবেদনে।

Employment No.— 1549/BDO/JAM

পদের নাম— Assistant Accountant
মোট শূন্যপদ— ১ টি।
শিক্ষাগত যোগ্যতা— সংশ্লিষ্ট কাজে আবেদন করার জন্য প্রার্থীকে যেকোনো অফিস অথবা সরকারি দপ্তরে একাউন্টিং সম্পর্কিত বিভিন্ন কাজে ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা রাখতে হবে।
মাসিক বেতন— এই পদের জন্য মাসিক ১১,০০০/- টাকা পারিশ্রমিক দেওয়া হবে।
বয়সসীমা— আবেদন জানানোর ক্ষেত্রে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা হতে হবে ৬৫ বছরের মধ্যে।

চাকরির খবরঃ মিড-ডে-মিল প্রকল্পে সুপারভাইজার নিয়োগ

আবেদন পদ্ধতি— এই পদের জন্য নির্দিষ্ট কোন আবেদন প্রক্রিয়া নেই। ইন্টারভিউর তারিখে সরাসরি ইন্টারভিউর ঠিকানায় নিজের সাম্প্রতিক বায়োডাটা সহ যোগ্যতা এবং কাজের অভিজ্ঞতার সমস্ত প্রমাণপত্র নিয়ে উপস্থিত হতে হবে।

ইন্টারভিউর ঠিকানা— Office of the Block Development Officer, Jamalpur Development Block, Jamalpur, Purba Bardhaman

ইন্টারভিউর তারিখ— ২৯ জুন, ২০২৪।

Official Notification: Download Now
Official Website: Click Here

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

কলকাতায় দক্ষিণ পূর্ব রেলের হেড অফিসে কর্মী নিয়োগ, শুধু ইন্টারভিউ হবে সশস্ত্র সীমা বলে ৮২৭ কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করা যাবে WBMSC Clerk Recruitment 2026: মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক ও ক্লার্ক নিয়োগ Railway ALP Recruitment 2026: ১১ হাজার শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন রাজ্যের ১৩ টি পৌরসভায় কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, উচ্চমাধ্যমিক পাসে আবেদন