চাকরির খবর স্কলারশিপ 2026 পরীক্ষা প্রস্তুতি জেলার চাকরি রেজাল্ট

রাজ্যের BDO অফিসে সুপারভাইজার নিয়োগ, মাসিক বেতন ১০ হাজার টাকা

Debasish Ghosh
---Advertisement---

রাজ্যের গুরুত্বপূর্ণ জেলায় ব্লক উন্নয়ন আধিকারিক অফিস মারফত কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পিএম পোষণ যোজনার আওতায় সুপারভাইজার পদে কর্মী নিয়োগ করা হবে। যেকোনো ভারতীয় নাগরিক সংশ্লিষ্ট জেলার বাসিন্দা হলে এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। পুরুষ এবং মহিলা উভয় চাকরিপ্রার্থীরাই এখানে আবেদনযোগ্য। শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য বিস্তারিত তথ্য উল্লেখ করা হল আজকের প্রতিবেদনে।

Employment No.— 267

পদের নাম— সুপারভাইজার
মোট শূন্যপদ— ১ টি।
শিক্ষাগত যোগ্যতা— সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন চাকরিপ্রার্থীদের কম্পিউটার অপারেটিং সম্বন্ধে সাধারণ ধারণা থাকলে এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন।
মাসিক বেতন— ১০,০০০/- টাকা।
বয়সসীমা— আবেদন করার জন্য প্রার্থীদের সর্বোচ্চ বয়স হতে হবে ৬৫ বছরের নিচে।

BDO অফিসে সুপারভাইজার নিয়োগ

চাকরির খবরঃ উচ্চ মাধ্যমিক পাশে কলকাতা জাদুঘরে কর্মী নিয়োগ

আবেদন পদ্ধতি— এখানে আবেদন জানানোর জন্য আলাদাভাবে আবেদনপত্র জমা করার প্রয়োজন নেই। নিজের সাম্প্রতিক বায়োডাটা সহ শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র সঙ্গে করে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট ঠিকানায় ইন্টারভিউয়ের জন্য উপস্থিত হতে হবে।

ইন্টারভিউর ঠিকানা— Chamber of Block Development Officer, Galsi-I Development Block

ইন্টারভিউর তারিখ— ২৭ ফেব্রুয়ারি, ২০২৪।

BDO অফিসে সুপারভাইজার নিয়োগ

Official Notification: Download Now
Official Website: Click Here

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

---Advertisement---
স্কলারশিপ
Current Affairs Book
জেনারেল নলেজ