রাজ্যের পৌরসভায় কর্মী নিয়োগ, প্রতিমাসে বেতন ১৩ হাজার টাকা

Published By: Madhumita Pal | Published On:
Share:

রাজ্যের পুরুলিয়া পৌরসভায় চুক্তিভিত্তিক মিড-ডে-মিল প্রকল্পে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন। এই পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে।

Employment No- 60/SDO/S/PRL
পদের নাম- Data Entry Operator
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Graduation পাশ করে থাকতে হবে। সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশন সার্টিফিকেট সহ কম্পিউটারে MS Word, MS Excel, MS Power Point, Ms Access কাজে অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স- প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন। বয়স হিসাব করতে হবে ১ জানুয়ারি, ২০২৩ তারিখ অনুযায়ী।
বেতন- প্রতিমাসে বেতন ১৩ হাজার টাকা।

চাকরির খবরঃ বন্ধন স্কুলে প্রাইমারি টিচার নিয়োগ

আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে একটি মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র জমা করতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা- To The Sub-divisional Officer, Purulia Sadar, at Office Cumpus of the District Magistrate, Purulia, P.o+District- Purulia, Pin- 723101
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ- ২২ ফেব্রুয়ারি, ২০২৩

চাকরির খবরঃ মাধ্যমিক পাশে ৮ টি গুরুত্বপূর্ণ চাকরির খবর

নিয়োগ পদ্ধতি- প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার নাম্বারের শতাংশ, কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
নিয়োগ স্থান- পুরুলিয়া, পশ্চিমবঙ্গ।

Official Notification: Download Now
Application Form: Download Now

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

মার্চ মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? এক্ষুনি দেখে নিন সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে