রাজ্যে ডিএলএড কলেজে গেস্ট টিচার নিয়োগ, আবেদন চলবে ২২ জুলাই পর্যন্ত

Published By: Madhumita Pal | Published On:
Share:

জেলার বেসিক কলেজে গেস্ট লেকচারার পদে সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোন জেলায় নিয়োগ করা হবে, কোন কোন বিষয়ের উপর শিক্ষক নিয়োগ করা হবে এবং আবেদন পদ্ধতিসহ নিচে রইল আজকের এই প্রতিবেদন। সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম- গেস্ট লেকচারার
বিষয়ভিত্তিক মোট শূন্যপদের শ্রেণীবিন্যাস-
বাংলা- ১ টি।
ইংরেজি- ১ টি।
অংক- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা- ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর সহ বিজ্ঞান / সামাজিক বিজ্ঞান / কলা / মানবিক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি করা থাকলে আবেদন করতে পারবেন। সঙ্গে সংশ্লিষ্ট দপ্তরে ৫ বছরের শিক্ষকগতা কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন- প্রতি ক্লাসের জন্য ৪০০ টাকা করে দেওয়া হবে। ক্লাসের সময়সীমা এক ঘন্টা।

চাকরির খবরঃ বাংলা সহায়তা কেন্দ্রে কর্মী নিয়োগ

আবেদন পদ্ধতি- আগ্রহী প্রার্থীরা কেবলমাত্র অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নির্দিষ্ট বয়ানে আবেদনপত্র পূরণ করে তার সঙ্গে সমস্ত প্রয়োজনীয় নথি যোগ করে তা একটি মুখবন্ধ খামে ভরে উল্লেখিত ঠিকানায় জমা করতে হবে। মুখ বন্ধ খামের উপর বড় হাতে লিখতে হবে “APPLICATION FOR THE POST OF____________” (কোন পদের জন্য আবেদন করছেন)।
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ- আবেদনে ইচ্ছুক প্রার্থীরা ২২ জুলাই পর্যন্ত আবেদন পত্র জমা করা যাবে।
আবেদনপত্র জমা করার ঠিকানা- Office of the DIET (Main Campus), Bongabari, Purulia, Pin- 723147

আবেদনপত্রের সঙ্গে যে সমস্ত নথি যোগ করতে হবে তা নিম্নোক্ত-
১) সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট।
২) বয়সের প্রমাণপত্র।
৩) এক কপি বায়োডাটা।
৪) পাসপোর্ট সাইজ কালার ফটো।

চাকরির খবরঃ রাজ্যে কন্যাশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ

নিয়োগের স্থান- পুরুলিয়া জেলায় অবস্থিত District Institute of Education & Training (D.I.E.T) সেন্টারে।
নিয়োগ পদ্ধতি- ইন্টারভিউ এবং শিক্ষাগত যোগ্যতার নম্বরের উপর ভিত্তি করে প্রার্থী নির্বাচিত করা হবে।

Official Notification: Download Now
Official Website: Click Here
Daily Job Update: Click Here

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

IDBI ব্যাংকে ম্যানেজার পদে আবেদন চলছে, গ্র্যাজুয়েশন পাশে আবেদন করুন মার্চ মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? এক্ষুনি দেখে নিন সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা