পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীরা যারা শিক্ষাক্ষেত্রে কাজ করার স্বপ্ন দেখছেন তাদের জন্য সুখবর। পুরুলিয়ার ইংরেজি মিডিয়াম স্কুলে শিক্ষক নিয়োগ করার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি হয়েছে। কোনো পরীক্ষা নেওয়া হবে না। সরাসরি ওয়ার্ক ইন ইন্টারভিউ এর মাধ্যমে যোগ্য প্রার্থীদের যাচাই করে নিয়োগ দেওয়া হবে। পাবেন আকর্ষণীয় বেতন ও আরো নানান সুযোগ সুবিধা। নীচে নিয়োগ প্রক্রিয়া, শিক্ষাগত যোগ্যতা এবং কীভাবে আবেদন করবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা দেওয়া হল।
এক নজরে
পুরুলিয়ার ইংরেজি মিডিয়াম স্কুলে শিক্ষক নিয়োগ
বরাবাজার এলাকার সেন্ট জেভিয়ার্স হাই স্কুল মারফত এই নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এখানে মূলত তিন ধরনের পদে নিয়োগ করা হবে,
- TGT (Trained Graduate Teacher)।
- PRT (Primary Teacher) ও মন্টেশ্বরী শিক্ষক।
- FDE / অফিস অ্যাসিস্ট্যান্ট।
শূন্যপদের সংখ্যা নিয়ে স্পষ্ট ভাবে বিজ্ঞপ্তিতে কিছু বলা হয়নি। এ বিষয়ে অতিরিক্ত আপডেট পেতে নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন।
প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
- প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রির পাশাপাশি শিক্ষক প্রশিক্ষণ (যেমন B.Ed বা D.El.Ed) থাকতে হবে।
- যাদের সিবিএসই (CBSE) স্কুলে কাজ করার পূর্ব অভিজ্ঞতা আছে, তাদের নিয়োগের ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন
নিয়ে বিজ্ঞপ্তিতে স্পষ্ট ভাবে কিছু বলা হয়নি। যোগ্য প্রার্থীদের জন্য বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
আরও পড়ুনঃ রাজ্যের ১৩ টি পৌরসভায় কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ
নিয়োগ প্রক্রিয়া
এখানে নিয়োগের জন্য কোন রকম পরীক্ষা নেওয়া হবে না। সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ এর মাধ্যমে পরীক্ষা করে প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া
এখানে প্রার্থীদের আগে থেকে কোন আবেদন করতে হবে না। সরাসরি ইন্টারভিউ এর দিন নির্দিষ্ট স্থানে এবং সময়ে উপস্থিত হয়ে ইন্টারভিউ দিতে হবে।
প্রয়োজনীয় নথিপত্র
ইন্টারভিউতে যাওয়ার সময় প্রার্থীদের অবশ্যই নিচের নথিপত্রগুলো সাথে রাখতে হবে:
- এক কপি আপডেট করা সিভি।
- পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
- সমস্ত শিক্ষাগত যোগ্যতার অরিজিনাল সার্টিফিকেট এবং মার্কশিট।
- সমস্ত নথিপত্র বা টেস্টিমোনিয়ালের জেরক্স কপি।
ইন্টারভিউয়ের সময় ও স্থান
- ইন্টারভিউয়ের তারিখ: ১৭ মার্চ ২০২৬ থেকে ২৫ মার্চ ২০২৬ পর্যন্ত।
- সময়: প্রতিদিন সকাল ৯:০০ টা থেকে বেলা ১১:০০ টার মধ্যে।
- স্থান: স্কুল ক্যাম্পাস, সিন্দ্রি রোড (বাস স্ট্যান্ডের কাছে), বরাবাজার।
যোগাযোগের মাধ্যম
ফোন নম্বর: 9749056766, 8617845003.
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.
এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন। টেলিগ্রাম গ্রুপঃ Join Now