রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে প্রফেসর নিয়োগ, আবেদন চলবে ২১ আগস্ট পর্যন্ত

Published By: Debasish Ghosh | Published On:
Share:

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় ভারতের একটি অন্যতম প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয়। পশ্চিমবঙ্গের শীর্ষ বাছাই বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে রবীন্দ্রভারতী তার স্থান করে নিয়েছে বহু আগেই। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে কর্মসংস্থানের সুযোগ থাকে প্রায়শই। সম্প্রতি বিশ্ববিদ্যালয় কতৃপক্ষের তরফে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ইত্যাদি বিস্তারিত তথ্য উল্লেখ করা হল আজকের এই প্রতিবেদনে।

Employment No.- ESTT./8300/2023

পদের নাম- Assistant Professor in Sociology, Geography, Mass Communication and Videography
মোট শূন্যপদ- ৪ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে উপরিউক্ত বিষয়গুলির যেকোনো একটিতে নূন্যতম ৫৫% নাম্বার নিয়ে স্নাতকোত্তর পাশ চাকরিপ্রার্থীরা এই পদে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। প্রার্থীদের অবশ্যই UGC আয়োজিত ন্যাশানাল এলিজিবিলিটি টেস্ট (NET) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে Ph.D. ডিগ্রী থাকলেও আবেদন জানাতে পারবেন চাকরিপ্রার্থীরা।
মাসিক বেতন- বিশ্ববিদ্যালয়ের বেতন কাঠামো অনুযায়ী প্রতিমাসে ৫৭,৭০০/- টাকা।
বয়সসীমা- ১ জানুয়ারী, ২০২৩ তারিখ অনুযায়ী আবেদনকারীদের বয়স হতে হবে ৫৫ বছরের মধ্যে।

চাকরির খবরঃ রাজ্যের স্বাস্থ্য দপ্তরে ১৫০০ গ্ৰুপ- সি কর্মী নিয়োগ

আবেদন পদ্ধতি- চাকরিপ্রার্থীদের আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। সেক্ষেত্রে অফিসিয়াল নোটিফিকেশনের নিচে থাকা আবেদনপত্রটি একটি পরিষ্কার A4 কাগজে প্রিন্ট করে নিতে হবে। প্রয়োজনীয় তথ্যগুলি নির্ভুল ভাবে আবেদনপত্রে লিখতে হবে স্বচ্ছ অক্ষরে। তারপর পূরণ করা আবেদনপত্রের সঙ্গে নিজের শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র ইত্যাদি গুরুত্বপূর্ণ কাগজপত্রগুলি যুক্ত করে বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট দপ্তরে জমা দিতে হবে।

আবেদন ফি- সাধারণ এবং ওবিসি জাতিভুক্ত প্রার্থীদের এককালীন ১০০০/- টাকা, তপশিলি জাতি এবং উপজাতিভুক্ত প্রার্থীদের এককালীন ৫০০/- টাকা আবেদন ফি জমা করতে হবে। বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট একাউন্টে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে আবেদন ফি জমা করতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা- The Registrar, Emerald Bower Campus, 56A, B.T. Road, Kolkata – 700050

আবেদনের শেষ তারিখ- ২১ আগস্ট, ২০২৩।

চাকরির খবরঃ AIIMS কল্যাণীতে ১৪১ শূন্যপদে কর্মী নিয়োগ

Official Notification: Download Now
Official Website: Click Here

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

IDBI ব্যাংকে ম্যানেজার পদে আবেদন চলছে, গ্র্যাজুয়েশন পাশে আবেদন করুন মার্চ মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? এক্ষুনি দেখে নিন সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা