রামকৃষ্ণ মিশনে শিক্ষক ও গ্রূপ-ডি কর্মী নিয়োগ, আবেদনপত্র ডাউনলোড করুন

Published By: ExamBangla.com | Published On:
Share:

রাজ্যের স্কুলে বিভিন্ন বিষয়ে শিক্ষক এবং গ্রুপ- ডি (নন টিচিং স্টাফ) পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে আবেদন করতে পারবেন। স্থায়ী পদে প্রার্থী নিয়োগ করা হবে। ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আপনি যদি শিক্ষক পদে কিংবা গ্রূপ-ডি (নন টিচিং স্টাফ) পদে আবেদন করার জন্য আগ্রহী হয়ে থাকেন তাহলে আপনার জন্য রইলো বিস্তারিত প্রতিবেদন।

পদের নাম- অ্যাসিস্ট্যান্ট টিচার।
বিষয়- বায়ো সাইন্স (OBC- A), ইতিহাস (SC)
শিক্ষাগত যোগ্যতা- সংশ্লিষ্ট বিষয়ে (বায়ো সাইন্স/ ইতিহাস) স্নাতক পাশ। সঙ্গে বি.এড পাশ করে থাকতে হবে।

পদের নাম- পিয়ন (গ্রুপ- ডি)।
শিক্ষাগত যোগ্যতা- পিয়ন (গ্রুপ- ডি) পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা হতে হবে অন্তত অষ্টম শ্রেণী পাশ। যেকোনো উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলেও আবেদন করতে পারবেন।

বয়সসীমা- উভয় পদের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে 20 থেকে 40 বছরের মধ্যে। বয়স হিসাব করবেন 1 জানুয়ারি, 2002 তারিখের হিসাবে। SC/ST শ্রেণীভুক্ত প্রার্থীরা 5 বছর, OBC শ্রেণীভুক্ত প্রার্থীরা 3 বছর এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা 8 বছরের বয়সের ছাড় পাবেন।
বেতন- উপরোক্ত প্রতিটি পদের ক্ষেত্রে বেতনক্রম সরকারি নিয়ম অনুযায়ী হবে।
নিয়োগ পদ্ধতি- লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে।

আরও পড়ুনঃ মাধ্যমিক রেজাল্ট ২০২২

আবেদন পদ্ধতি- অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নির্দিষ্ট বয়ানে আবেদনপত্র পূরণ করে তার সঙ্গে প্রয়োজনীয় নথি যোগ করে তা একটি মুখ বন্ধ খামে ভরে উল্লিখিত ঠিকানায় সরাসরি গিয়ে জমা করতে হবে। মুখ বন্ধ খামের উপর বড় বড় করে লিখতে হবে ‘APPLICATION FOR THE POST OF ________’ (কোন পদের জন্য আবেদন করছেন)। রামকৃষ্ণ মিশন স্কুলের ঠিকানায় গিয়ে সরাসরি আবেদনপত্র জমা দেওয়া যাবে। আবেদনপত্র ডাউনলোড করার লিংক এই প্রতিবেদনের নীচে সংযুক্ত করা হয়েছে। www.rkmissionrahara.org ওয়েবসাইট থেকে পরীক্ষার সিলেবাস ডাউনলোড করতে পারবেন।
আবেদন ফি- জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি বাবদ 500 টাকা, সংরক্ষিত শ্রেণীভুক্ত (SC/ ST/ OBC) প্রার্থীদের ক্ষেত্রে 400 টাকা ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি বাবদ 300 টাকা জমা দিতে হবে। আবেদন ফি সরাসরি অফিসে হাতে জমা দিতে হবে।

আরও পড়ুনঃ কলকাতা পুলিশ সিলেবাস ডাউনলোড করুন

নিয়োগের স্থান- রহড়া রামকৃষ্ণ মিশন বয়েজ হোম হাই স্কুল (H.S) -এ এই কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে আবেদন করতে পারবেন।
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ- আগামী ১২ জুন, ২০২২ তারিখ পর্যন্ত সকাল ১১ টা থেকে বিকেল ২ টার মধ্যে আবেদন ফি জমা দেওয়া যাবে (যেকোনো ছুটির দিন ব্যতীত)।

Application form:
Assistant Teacher: Download Now
Group- D: Download Now

আরও পড়ুন

WBSSC Group C D Admit Card Publish: কিভাবে ডাউনলোড করবেন, দেখে নিন হলদিয়া পেট্রোকেমিক্যালসে কর্মী নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ৯ হাজার টাকা ব্যাংক অব বরোদায় বিশাল নিয়োগ, যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া দেখে নিন ফেব্রুয়ারি মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? February Month Job Update 2026 রাজ্যের জেলায় জেলায় পাঞ্জাব ব্যাংকে নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ১৫ হাজার টাকা