চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

ভারতীয় রেলে ৭ হাজার শূন্যপদে চাকরির সুযোগ, প্রতিমাসে বেতন ৩৫ হাজার টাকা

---Advertisement---

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, মিনিস্ট্রি অফ রেলওয়ের পক্ষ থেকে ভারতীয় রেলের প্রায় ৭ হাজার শূন্যপদে কর্মী নিয়োগের জন্য নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে সুপারিনটেনডেন্ট, সুপারভাইজার সহ বিভিন্ন পদমর্যাদার কর্মী নিয়োগ করা হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের ২৩ টি জেলা থেকেই চাকরিপ্রার্থীরা আবেদন জানাতে পারবেন। পুরুষ এবং মহিলা উভয় চাকরিপ্রার্থীরাই এখানে আবেদনযোগ্য। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন এবং আবেদনের শেষ তারিখ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যগুলি উল্লেখ করা হল আজকের প্রতিবেদনে।

ভারতীয় রেলের ৭ হাজার শূন্যপদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি

Railway Recruitment 2024

Employment No.— 03/2024

পদের নাম— Superintendent, Junior Engineer (JE), Chemical, Research & Metallurgical Supervisor, Material , Chemical & Metallurgical Assistant
মোট শূন্যপদ— ৭৯৫১ টি। (UR- ৩৫৭৫ টি, SC- ১১১৫ টি, ST- ৫৮৯ টি, OBC- ১৭৯০ টি, EWS- ৮৮২ টি।)
বয়সসীমা— ১ জানুয়ারি, ২০২৫ তারিখ অনুযায়ী আগ্রহী আবেদনকারীদের বয়সসীমা ১৮ থেকে ৩৬ বছরের মধ্যে হতে হবে। সমস্ত ধরনের তপশিলি জাতিভুক্ত আবেদনকারী, ওবিসি শ্রেণীভুক্ত আবেদনকারী এবং শারীরিকভাবে প্রতিবন্ধী শ্রেণীর আবেদনকারীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় উপলব্ধ থাকবে।

আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গের সেরা ১০ টি চাকরির খবর দেখে নিন 

ভারতীয় রেলের ৭ হাজার শূন্যপদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি

ভারতীয় রেলে ৭ হাজার শূন্যপদে চাকরি

শিক্ষাগত যোগ্যতা— এই সমস্ত শূন্য পদগুলিতে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীকে কেমিক্যাল টেকনোলজি, মেটালিউরজিক্যাল ইঞ্জিনিয়ারিং, পদার্থবিদ্যা অথবা রসায়নে স্নাতকোত্তর ডিগ্রী, ইঞ্জিনিয়ারিং সংক্রান্ত বিভিন্ন টেকনোলজিক্যাল ডিগ্রী ইত্যাদি ডিগ্রীগুলির যেকোনো একটি অর্জন করে থাকতে হবে।
মাসিক বেতন— সুপারভাইজার পদের জন্য মাসিক ধার্য বেতন হল ৪৪,৯০০/- টাকা। অন্যদিকে, ইঞ্জিনিয়ার এবং অ্যাসিস্ট্যান্ট পদের মাসিক কার্য বেতন হল ৩৫,৪০০/- টাকা।

চাকরির খবরঃ এইট পাশে গ্রুপ- ডি কর্মী নিয়োগ 

আবেদন পদ্ধতি— রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন নথিভুক্ত করতে পারবেন ইচ্ছুক চাকরিপ্রার্থীরা। এরজন্য নির্দিষ্ট ওয়েবসাইটে ভিজিট করে প্রথমে নিজেদের রেজিস্ট্রেশন করে নিতে হবে। বৈধ মোবাইল এবং ইমেইল আইডি ব্যবহার করে রেজিস্ট্রেশন করার পর লগইন করে অনলাইন ফর্মে সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে। সঠিকভাবে সমস্ত তথ্য পূরণ করার পর নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় ডকুমেন্টগুলিকে আপলোড করতে হবে। সবশেষে ধার্য আবেদন ফি জমা করে আবেদনপত্র সাবমিট করতে হবে।

আবেদন ফি— তপশিলি জাতিভুক্ত আবেদনকারী, মহিলা এবং ট্রান্সজেন্ডার আবেদনকারী, ওবিসি তালিকাভুক্ত আবেদনকারীদের ২৫০/- টাকা আবেদন ফি জমা করতে হবে। বাকি সমস্ত ক্যাটাগরির আবেদনকারীদের ৫০০/- টাকা আবেদন ফি জমা করতে হবে।

নিয়োগ পদ্ধতি— পরপর দুটি ধাপে অনলাইন CBT পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে। কেবলমাত্র প্রথম পর্যায়ের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া প্রার্থীরাই দ্বিতীয় পর্যায়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। দ্বিতীয় পর্যায়ের পরীক্ষায় তিন্ন হওয়ার চাকরি প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে।

Railway CBT 1 Syllabus 2024

ভারতীয় রেলে ৭ হাজার শূন্যপদে চাকরির সুযোগ

চাকরির খবরঃ রাজ্যে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ চলছে

Railway CBT 2 Syllabus 2024

ভারতীয় রেলে ৭ হাজার শূন্যপদে চাকরির সুযোগ

আবেদনের শেষ তারিখ— ২৯ আগস্ট, ২০২৪। ৩০ আগস্ট থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত আবেদনপত্র সংশোধনের উইন্ডো খোলা থাকবে।

ভারতীয় রেলের ৭ হাজার শূন্যপদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি

Official Notification: Download Now
Official Website: Apply Now

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost.

---Advertisement---
স্কলারশিপ
WBSSC Gr. C D বই
জেনারেল নলেজ