৬০০০ এর বেশি শূন্যপদে ভারতীয় রেলে গ্রুপ সি কর্মী নিয়োগ শুরু, প্রতিমাসে বেতন ১৯,৯০০ টাকা

Published By: Priyanka Sen | Published On:
Share:

ভারতবর্ষের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফে আবারও গ্রুপ সি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল। কেন্দ্রীয় সরকারের চাকরিপ্রার্থীদের জন্য দুর্দান্ত সুখবর ঘোষণার মাধ্যমে ৬১৮০টি শূন্য পদে কর্মী নিয়োগের কথা জানিয়েছে ভারতীয় রেলওয়ে। রেল বিভাগের সমস্ত শাখা মিলিয়ে এই শূন্য পদ ঘোষণা করা হয়েছে। বর্তমানে রেলের পরীক্ষার জন্য বিপুল পরিমাণ চাকরিপ্রার্থী প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাদের জন্যই আজকের প্রতিবেদনে Exam Bangla এই নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য বিস্তারিতভাবে উল্লেখ করতে চলেছে। ইচ্ছুক চাকরি প্রার্থীরা অনলাইনে আবেদন পদ্ধতি থেকে শুরু করে সমস্ত গুরুত্বপূর্ণ বিবরণ এখান থেকেই জানতে পারবেন।

---Advertisement---

পদের নাম- সিগন্যাল টেকনিশিয়ান ও টেকনিশিয়ান।

মোট শূন্য পদের সংখ্যা- ৬১৮০ টি।

বয়স সীমা- উভয় পদেই ন্যূনতম ১৮ বছর থেকে চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। তবে সিগনাল টেকনিশিয়ান পদের সর্বোচ্চ ৩৩ বছর পর্যন্ত এবং টেকনিশিয়ান পদের সর্বোচ্চ ৩০ বছর পর্যন্ত আবেদন জানানো যাবে। সরকারি সংরক্ষণের নিয়ম মেনে সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় যথাযথ ছাড় পাবেন।

মাসিক বেতন- সিগন্যাল টেকনিশিয়ান পদে কর্মী হিসেবে নিযুক্ত প্রার্থীদের ২৯,২০০/- টাকা বেতন দেওয়া হবে। অপরদিকে টেকনিশিয়ান পদের নিযুক্ত কর্মীরা প্রতিমাসে ১৯,৯০০/- টাকা বেতন পাবেন। এই মূল বেতনের পাশাপাশি কেন্দ্রীয় সরকারের রেল বিভাগের কর্মী হিসেবে নিযুক্ত থাকার একাধিক সুযোগ-সুবিধা মিলবে নিযুক্ত কর্মীদের।

---Advertisement---

চাকরির খবরঃ জুন মাসে যেসব চাকরির ফর্ম ফিলাপ চলছে

শিক্ষাগত যোগ্যতা- আবেদনে ইচ্ছুক প্রতিটি চাকরি প্রার্থী প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই নিচে দেওয়া লিংক থেকে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে দেখে নিতে পারেন। এছাড়াও চাকরি প্রার্থীর রেলওয়ে শাখা বা পশ্চিমবঙ্গ রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য ইস্টার্ন রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও এই বিষয়ে নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে দেখে নিতে পারেন।

নিয়োগ পদ্ধতি- প্রতিটি পদে সঠিক নিয়োগ পদ্ধতির মাধ্যমে যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে। এক্ষেত্রে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে।

---Advertisement---

চাকরির খবরঃ  উচ্চ মাধ্যমিক পাশে এয়ারপোর্টে নিয়োগের সুযোগ

চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন  👇👇

গুরুত্বপূর্ণ নথি-

  • আবেদনকারীর আধার কার্ড,
  • বয়সের প্রমাণপত্র,
  • শিক্ষাগত যোগ্যতার সমস্ত রেজাল্ট ও সার্টিফিকেট,
  • বৈধ ইমেইল আইডি ও মোবাইল নম্বর,
  • কাস্ট সার্টিফিকেট,
  • ঠিকানার প্রমাণপত্র ইত্যাদি।

আবেদন পদ্ধতি- প্রতিটি ইচ্ছুক চাকরিপ্রার্থীকে অনলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে। আগামী ২৮ শে জুন, ২০২৫ তারিখ থেকে রেলওয়ে শাখার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের রেজিস্ট্রেশন করতে হবে এবং আবেদন পত্র সঠিক তথ্যের সাথে পূরণ করতে হবে। চাকরিপ্রার্থীরা ২৮ শে জুলাই, ২০২৫ তারিখ পর্যন্ত এই পদের জন্য আবেদন জানাতে পারবেন।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job updates  please visit our official website.

Priyanka Sen

নেতাজি সুভাষ ওপেন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন এবং গত ৪+ বছর ধরে স্কলারশিপ ও সরকারি শিক্ষা প্রকল্প বিষয়ক কনটেন্ট লিখছেন। শিক্ষা সংক্রান্ত নীতিমালা, আবেদন প্রক্রিয়া ও যোগ্যতার মানদণ্ড সহজ ভাষায় বিশ্লেষণ করা তার বিশেষ দক্ষতা। নির্ভরযোগ্য তথ্য ও ব্যবহারিক গাইডের মাধ্যমে তিনি শিক্ষার্থীদের সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে আসছেন।

আরও পড়ুন

মার্চ মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? এক্ষুনি দেখে নিন সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে